স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী মানবাধিকার নেতা এড. সৈয়দা সাবিহা খাতুন করোনামুক্ত হয়েছেন।
আজ (১৯ আগস্ট) রাত ১০টায় নজরুল ইসলাম মঞ্জু তার ফেসবুক ওয়ালে লিখেছেন “মহান রব্বুল আলামিনের কৃপা ও সকলের দোয়ায় আমার স্ত্রী এড, সৈয়দা সাবিহা দীঘ’ ২০ দিনের মাথায় ডাক্তারী পরীক্ষায় আজ করোনা ভাইরাস মুক্ত । আল্লাহর প্রতি শুকরিয়া । আমার পরিবারের সুস্হ্যতা কামনায় যারা দোয়া করেছেন তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে মরনঘাতি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করুন, সারা বিশ্ব করোনা মুক্ত করুন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যূবরন কারীদের ক্ষমা করে জান্নাত দান করুন, আমীন ।
উল্লেখ্য এড, সৈয়দা সাবিহা দ্বিতীয় দফা করোনা ভাইরাসে আক্রান্ত হন গেল ১ আগস্ট। এর আগে ২০২০ সালে ৫ জুন তিনি প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত হন ।











































