এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি ও পিইসি/ইবতেদায়ী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার সন্ধ্যায় নগরীর হাজী মহসীন রোডে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কেসিসি’র ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকির মো: সাইফুল ইসলাম এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৯নং ওয়ার্ড এলাকার এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি ও পিইসি/ইবতেদায়ী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ এ্যাড. সুজিত কুমার অধিকারী, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন, খুলনা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, ও আওয়ামীলীগ নেতা ফেরদাউস আলম চান ফারাজী। অনুষ্ঠানে বক্তৃারা বলেন, ৭ই মার্চ বাঙালী জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাংলার মুক্তি পাগল মানুষকে উজ্জীবিত করেন। এ দিনের ভাষণের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার সুচনা হয়। ৭ই মার্চের সেই ভাষণের তাৎপর্য নিজ নিজ অবস্থান থেকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে গড়ে তুল হবে বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম মোজাফফর রশিদী রেজা, খুলনা মহানরগ যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল, খুলনা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিক মাহমুদ তারা, অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী, কেসিসি’র সাবেক সচিব আলহাজ্ব কামরুল ইসলাম, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, এ্যাড. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএমএ’র পক্ষ থেকে জাতির জনকে প্রতি শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
শনিবার ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা বিএমএ ভবনের দেওয়ালে স্থাপিত বঙ্গবন্ধু’র মূর্যালে ফুলেল শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী,কার্যকরী পরিষদ সদস্য ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, ডা. আনোয়ারুল আজাদ, ডা. ইউনুচ উজ্জামান খান তারিম, ডা. বাপ্পারাজ দত্ত, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. কুতুব উদ্দিন মল্লিক, ডা. ইতি সাহা, ডা. বিপ্লব বিশ্বাস।
কুয়েটের খানজাহান আলী হলের আয়োজনে বার্ষিক প্রীতিভোজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর খানজাহান আলী হলের আয়োজনে শনিবার রাতে হল প্রাঙ্গণে বার্ষিক প্রীতিভোজ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও বিশ^বিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: জহির উদ্দিন। অনুষ্ঠানে অত্র বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট হলের ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন।
রূপসায় ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা
রূপসা প্রতনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় নিমার্ণের লক্ষে এক আলোচনা সভা গতকাল রাতে গোডাউন মোড় নামকস্থানে অনুষ্ঠিত হয়। শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্রীড়াবিদ মি: বাংলাদেশ আজাদ আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন, যুবলীগ নেতা বাদশা মিয়া, মোল্লা আবু বকর, আবু বকর শেখ, আমির আলী,আলিম উদ্দিন, জামাল মোল্লা, সাইফুল ইসলাম প্রমূখ। সভায় আকতার ফারুককে সভাপতি ,বাদশা মিয়াকে সাধারণ সম্পাদক ও শিক্ষক আনিচুর রহমানকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কেশবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
কেশবপুর (যশোর) থেকে
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাসন উপলক্ষে জাতীয় পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ মশিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী দে ইতি, সাংগঠনিক সম্পাদিকা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, অধ্যাপিকা জান্নাত্যুল ফেরদৌস, পৌর কাউন্সিলর মনিরা খানম, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মমতাজ বেগম, যুবলীগনেতা লিটন হোসেন, ওবায়দুর রহমান নীল প্রমুখ।
অপরদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
মোড়েলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের ভাষন প্রতিযোগিতা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহসিক ৭ মার্চ ভাষন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটিতে মাইকে একযোগে ভাষণ প্রচার, ভাষণ প্রতিযোগীতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে অফির্সাস কাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানা অফিসার ইনর্চাজ কেএম আজিজুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা আলমগীর হোসেন আকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ, শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান ও একাডেমি সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ। ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এদের মধ্যে থেকে প্রতিযোগি শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও উপলক্ষ্যে এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মিলনায়তনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা, ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার শেখ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মুহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, বুরহানে সুলতান, মাওলানা আব্দুল কাইয়ুম, শিক্ষার্থী রেকসোনা আকতার, মো.রাফি, বিথী আকতার, মো. আহসান উল্লাহ প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কৃত করা হয়। একই দিনে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজ, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খম লুফর রহমান প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, ৯৯ নং আবুল হোসেন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। #
অভয়নগরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে র্যালী ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পার্ঘ অর্পণ শেষে এক বর্ণাঢ্য র্যালী নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ্একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান এর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথরি বক্তব্য রাখেন, উপজেলা সহকারি ভুমি কমিশনার কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ রবিউল হাচান, মুক্তিযোদ্ধ অধীর কুমার পাড়ে, নওয়াপাড়া শংকরাপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ/ছাত্রীদের অংশ গ্রহণে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুদ্ধভাবে উপস্থাপন করার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলেদেন। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, শিক্ষক সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খুবিতে শিক্ষার্থীদের সংগঠন বায়োস্কোপ এর উদ্যোগে নাট্য কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে শিক্ষার্থীদের সংগঠন বায়োস্কোপ এর উদ্যোগে তাহিদুল আলম রিফাতের সভাপতিত্বে ‘ধারালো বিবেক আর শাণিত চোখে/ জীবন দেখি ও জীবন দেখাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ‘কথা ও আড্ডায় নাট্য কর্মশালা’ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টায় কেক কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন। পরে এক বর্ণাঢ্য র্যালি হাদী চত্বর থেকে শুরু হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ পর্যন্ত এসে শেষ হয়। নাট্য কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহিদুল আলম সাচ্চু। এসময় আমন্ত্রিত অতিথিদের সাথে বায়োস্কোপের সদ্যসরাও উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ৫ হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৫ হাজার শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ। শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৫ সহস্র শিক্ষার্থীরা ক্ষুদে বঙ্গবন্ধু সেজে এই ভাষণ দেয়। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ খালেদা খানম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার।
এসময় বক্তারা বলেন, আজ যারা এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিলো তারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে যেখানে কোন দুর্নীতি, শোষণ, নীপিড়ন থাকবে না। সোনার বাংলা গড়া ও বঙ্গবন্ধুর বার্তা বর্তমান প্রজন্মের মাঝে দিতেই আজকের এই আয়োজন।
ঝিনাইদহে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ। সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বর গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাড.আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
কালীগঞ্জে শিবিরের ১১ নেতাকর্মী আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ির উঠানে গোপন বৈঠক করছিল। এসময় তাদের কাছ থেকে ২টি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, ৪টি লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ^রচাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মোঃ হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গা গ্রামের নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মোঃ বায়েজীদ বোস্তামী।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেথুলী গ্রামের একটি বাড়ির উঠান থেকে শিবিরের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা মিলিত হয়েছিল। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই’র আয়োজনে শনিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল-হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, উপ-সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পিটিআই সুপার আতিয়ার রহমান।
এসময় বক্তারা, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান ও শতভাগ বাংলা উচ্চারণ শেখানোর পরামর্শ প্রদাণ করেন। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
দাকোপে পৌর শহরে গণশৌচগার না থাকায় জনভোগান্তি চরমে
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে ঐতিয্যবাহী চালনা বাজার ও পৌর শহরে কোন পাবলিক টয়লেট (গণশৌচগার) না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাজারের কয়েকশ ব্যবসায়ী ও ক্রেতাদের। বিভিন্ন প্রয়োজনে আসা অসংখ্য মানুষ বিশেষ করে নারী ও শিশুদের দূর্ভোগ সীমাহীন। শৌচগার না থাকায় বাধ্য হয়েই বিভিন্ন ভবনের চিপায় ও রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করছেন অনেকে। এতে পৌর শহর বা বাজারের সৌন্দর্য ও পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সরেজমিন ঘুরে জানা গেছে চালনা পৌর শহর ও বাজারে কোন গণশৌচগার না থাকায় বিভিন্ন সড়কের পাশে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মলমূত্র। অনেক সময়ে গন্ধে পথচারীরা নাকে মুখে রুমাল চেপে হাটছেন। চালনা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহা, প্রসেন বিশ^াস, বিপ্লব রায়, মিজানুর রহমান, সমারেশ জোদ্দার, গোবিন্দ সাহাসহ আরো অনেকের সাথে আলাপকালে তারা জানান সকাল থেকে রাত অবদি তাদের দোকানেই বসে থাকতে হয়। শৌচগার না থাকায় বেশির ভাগ সময় প্র¯্রাব-পায়খানা আটকে রাখতে হয়। কেবল না পেরে দোকান থেকে বের হই। এছাড়া টিউবওয়েলও না থাকায় হাত, পা, মুখ ধোয়া ও পরিস্কার পরিছন্ন রাখা খুব সমস্যা। উপজেলা সদর ও পৌর শহরে নানা কাজে বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আসে। বর্তমানে পৌর শহরের প্রধান সমস্যার মধ্যে অন্যতম এটি বলে তারা জানান।
বাজারে আসা সাবিনা বেগম, শিবানী মন্ডল, রূপা রায়, উর্বসী মন্ডলসহ বেশ কয়েকজন জানান নারী ও শিশুদের জন্য গণশৌচগার সমস্যা মারাত্মক। যে কারনে তারা বিভিন্ন কাজে পৌর শহর বা বাজারে আসার সময়ে নিরুপায় হয়ে বাড়ি থেকে পরিমানের তুলনায় পানি কম খেয়ে আসেন বলে জানান।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী বলেন প্র¯্রাব পায়খানা আটকে রাখলে এবং প্রয়োজনের তুলনায় পানি কম খেলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এভাবে মানুষের শরীরে নানা জটিল রোগের সৃষ্টি হয়।
এব্যাপারে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস জানান গণশৌচগার নির্মানের টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। মোট ১২টি শৌচগার ও ১৫টি ডাজবিন নির্মান হবে বলে তিনি জানান।
শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঐতিহাসিক ০৭ মার্চ পালিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ০৭ মার্চ ভাষন উপলক্ষে, শহীদ সোহরাওয়ার্দী কলেজে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু ভাষনের উপর আলোচনায় অংশনেন, অধ্যাপক আব্দুল মাজিদ, মোহাহিদুল ইসলাম, আসাদউল্লাহ, আজিজুল ইসলাম, ইমরান হোসেন, রায়হান উদ্দিন প্রমুখ।কবিতা পাঠ করনে অধ্যাপক মিনু মমতাজ ও মনিরুজ্জামান মোড়ল। আলোচনা সভায় বক্তারা বলেন ০৭ মার্চ এর ভাষন ছিল বাঙ্গালী জাতির প্রতি স্বাধীনতার দিক নির্দেশনা। এই কালজয়ী ভাষন বাঙ্গালীদের কে সকল সময়ে অনুপ্রেরনা যোগায় ও উজ্জীবিত করে।
বাগেরহাটে ১৬৮৫ শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার
বাগেরহাট প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় জেলার ১ হাজার ৬‘শ ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লক্ষ শিক্ষার্থী একযোগে এই ভাষণ পাঠ করেন। এর মধ্যে ৫‘শ ২৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাদরাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজার ১‘শ ৬২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ভাষণ পাঠের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়।
বাগেরহাট জেলা সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাগেরহাট কামিল মাদরাসায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম। এসময় অধ্যক্ষ আবুল কালাম শেখ, উপাধ্যক্ষ শেখ আমজাদ হোসেন, শিক্ষক শুকুর আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুধুু বাগেরহাট কামিল মাদরাসা নয় জেলার সকল মাদরাসায় একযোগে ঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শণ করা হয়েছে।
এদিকে ৭ই মার্চ উপলক্ষে সকালে বাগেরহাট শহরের রেল রোডস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেবহাটায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের উপর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের উপর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অর্ন্তভুক্তি সম্পর্কিত একটি আনন্দ শোভা যাত্রা উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে এসে আলোচনা সভা সমবেত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটা সংবাদ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় এসডিজির কমিটি গঠন ও মত বিনিময় সভা গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০ টায় ডাঃ মোঃ গোলাম হেসেন (ফারুক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাদী-উজ-জামান হাদী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তাফা ও বিপুল রায়, নারী নেত্রী দীপ্তি রায়, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক বিপ্রদাস রায় চৌধুরি, ইউপি সদস্য মলিনা রায়, ইউপি সদস্য দিপ্তী মল্লিক, অশোক সরকার। নারী নেত্রী আশালতা ঢালী, তৈয়ব হালদার, আব্দুল কুদ্দুস ফকির, মঞ্জুর হোসেন বিশ্বাস, মাওলানা আব্দুর রশিদ, পঙ্কজ সরকার, মিলন কান্তি মন্ডল, শতরূপা রায়, বন্দনা রায়, রীমন রায়, বিধান চন্দ্র রায়, রাখী রায়, রেখা রায প্রমূখ। সভায় রণজিৎ চক্রবর্তীকে আহবায়ক ও শ্যামলী রায়কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এসডিজির গঙ্গারামপুর ইউনিয়ন কমিটি গঠন করে।
।। ঐতিহাসিক ৭ মার্চ।।
বটিয়াঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা উপজেলা আ’লীগের উদ্দ্যোগে গতকাল শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুিষ্ঠত হয় । অন্যদিকে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে অপর এক প্রস্তুতি সভা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলীগ নেতা অধ্যাপক ফিরোজুর রহমান, মীর মোহাম্মদ আলী, মৃন্ময় পাল,পলাশ রায়, রবীন্দ্রনাথ দত্ত, অনুপ গোলদার, বি এম মাসুদ রানা, শেখ ওহেদুর রহমান, চঞ্চলা মন্ডল, এ্যাড. অনাদি মন্ডল, মোশারফ হোসেন, সনেট মল্লিক , চেয়ারম্যান মিলন গোলদার, প্রসাদ রায়, অসিম মন্ডল, গোবিন্দ রায়, কার্তিক ঢালী, গোবিন্দ মল্লিক, মোঃ খলিলুর রহমান শেখ, সমীর মন্ডল, জাকির হোসেন লিটু, মোল্যা মিজানুর রহমান, অহিদুল ইসলাম, গৌরদাস ঢালী, অরিন্দম গোলদার, মোস্তাফিজুর রহমান, সুরজিৎ মন্ডল প্রমূখ।
।। মৃত্যু বরণ।।
বটিয়াঘাটার সুরখালী গ্রামে খুলনা জেলা জাতীয় পার্টির ও ভূমিহীন সংগঠনের নেতা গোলাম মোস্তফা সরদারের মাতা রোকেয়া বেগম (৯০) শুক্রবার সাড়ে ৯ টায় মৃত্যু বরন করেন । মৃত্যু কালে তিনি ৭ সন্তান ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের রহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান এলাকার গন্যমান্য ব্যক্তিবগ।
।। লিখিত অভিযোগ।।
বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক স্বপন কুমার গত ০৫-০৫-২০১১ তারিখে উক্ত বিদ্যালয়ে দায়িত্ব গ্রহনের করার পর থেকে একের পর এক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ বানিজ্য সহ ক্ষমতার অপব্যাবহার করে আসছে। তার এই দুর্নীতির বিরূদ্ধে কেউ কোন প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালি গালাজ সহ আদালতে মামলা করে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও তার এক নায়কতন্ত্রের কারনে বিগত ৮ বছর ধরে তিনি কোন প্রকার ম্যানেজিং কমিটি গঠন না করে শিক্ষদের বেতন ভাতা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উত্তোলন চালিয়ে আসছে। গত ৪ অক্টোবর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে ওই কমিটি বহাল থাকলেও তার অপকর্ম ঢাকতে কোন নির্বাচন দেননা । অবশেষে ভ’ক্তভোগীরা প্রতিকার পেতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভয়নগরে আওয়ামীলীগের ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র, ইউনেস্কো স্বীকৃত ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে নওয়াপাড়া বাজারে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণুপদ দত্ত, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা আলমগীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিমউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ আইয়ুব হোসেন।
ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী, ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালীটি বের হয়ে ফুলবাড়ীগেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে যেয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা মুজিবর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ও কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। বক্তৃতা করেন মোঃ সোলায়মান মুন্সি, চৈতন্য কুন্ডু, বিএম মনিরুজ্জামান, মোসাঃ লিপিয়া খাতুন, রঘুনাথ সরকার, মোসাঃ সুলতানা প্রমুখ।
কেসিসি ২নং ও ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে কেসিসি ২নং ও ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধা ৭টায় ফুলবাড়ীগেট আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,মহানগর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, ৩৩নং ওয়ার্র্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, মাষ্টার মনিরুল ইসলাম,আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, শাহজাহান মাষ্টার, সেলিম রেজা, শেখ কামাল আহম্মেদ, আব্দুল আউয়াল, বখতিয়ার হোসেন, মুন্সি কামাল হোসেন, ইসমাইল হোসেন ইমন, মোস্তাফিজুর রহমান মানিক, রফিকুল ইসলাম মেম্বার, রানা হাওলাদার, মাসুম খন্দকার প্রমুখ।
বিশিষ্ট শিল্পপতি সোবহান মোড়লের মায়ের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহানআলী থানার বাদামতলা এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব সোবহান মোড়লের মাতা মোসাঃ ফাতেমা বেগম (৯০) গতকাল শনিবার ৭ মার্চ সকাল পৌনে ১০টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………. রাজিউন। মৃত্যু অন্তে ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর বাদামতলা জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাইক্টের ডা: আব্দুর রব, মুফতি গোলামুর রহমান, বেগ লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ আনিসুর রহমান, আলহাজ্ব শাহাবুদ্দিন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, মাষ্টার মনিরুল ইসলাম, মোড়ল আনিসুর রহমান, কাজী আজাদুর রহমান হীরক, শাহাজাহান মাষ্টার, শেখ ইকবাল হোসেন, মোড়ল হাবিবুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, মোল্যা নূরুল ইসলাম, শেখ মিজানুর রহমান মিজান, বায়জীদ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কপিলমুনির নাবায় নামযজ্ঞ আজ
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
কপিলমুনির নাবায় ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে, আজ তার ২য় দিন। শুক্রবার শীমদ্ভগবৎ পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে যজ্ঞের গন্ধাধীবাস শুরু হয়। শনি ও আজ রবিবার শ্রী শ্রী মহানাম কীর্ত্তন শেষে আগমীকাল সোমবার কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে যজ্ঞের সমাপ্তী ঘটবে। মহানাম সুধা পরিবেশন করছেন খুলনার নবদ্বীপ সম্প্রদায়, যশোরের পথের পাগল সম্প্রদায়, খুলনার শ্রী জগৎবন্ধু সম্প্রদায়, সাতক্ষীরার আদি শিব সম্প্রদায়, সাতক্ষীরার রাখাল রাজা সম্প্রদায়, খুলনার অষ্টশখী সম্প্রদায়, ও খুলনার রাধা মাধব সম্প্রদায়।
৭ই মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন জেলা প্রশাসক ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা কার্যকরি সভাপতি মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ। বক্তব্য রাখেন, মোল্লা মাহবুবুর রহমান, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ শিকদার, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মনিরুল ইসলাম, খন্দকার রফিক, মোঃ আখতার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নূর ইসলাম, কে.এম হামিদুল্লাহ, আতাহার আলী মাস্টার, মোঃ আসলাম, হাই ইসলাম কচি, সেলিম ফরাজী, ফারুক খা, লাভলু পাটওয়ারী, প্রশান্ত ঘোষ, মোঃ আইনুল, মোঃ আব্দুল হাকিম, মহারাজ, আব্দুল মান্নান, মোঃ খোকন, কামাল হোসেন, মনির হোসেন, মাসুদ রানা, এম.এ বারী, মোঃ আলী, মোক্তার হোসেন, মোঃ আঃ সাত্তার, বিপ্লব রায়, রেজাউল করিম, নাজিমুল কচি, মোঃ সাজ্জাদ, মোঃ রাজিব, মন্টু শেখ, আব্দুল হান্নান তালুকদার, মনির আহম্মেদ, মোঃ সাগর, সাজু শিকদার, রনি খান, মোঃ লোকমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ডুমুরিয়ায় দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া দূর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা পর্যায়ে “দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” বিষয় ভিত্তিক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ্উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় গতকাল শনিবার সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য নারয়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।স্বাগত বক্তব্যদেন উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় সভায় বক্তব্যদেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, দূর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন,অক্সফ্যাম’র জেলা সমন্বয়কারী মোঃ ফয়সাল আহম্মেদ,সহকারী মোঃ ইমরান হোসেন প্রমূখ।
ডুমুরিয়ায় জমি জবর দখলে বাঁধা দেয়ায় বাদিকে মারপিট
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আদালতের নির্দেশ ভঙ্গ করে জমি জবর দখলে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় মারপিটের শিকার হয়েছেন রফিকুল ইসলাম মোল্যা (৫০) নামের এক কৃষক। গতকাল শনিবার দুপুরে উপজেলার বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। আদালতে মামলার বিবরন সূত্রে জানা যায়, উপজেলার বরুনা এলাকার মৃত বছির মোল্যার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিনের দখলীয় জমিতে একই এলাকার মৃত আক্কাস মোল্যার ছেলে সালাম মোল্যা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। উপায়ন্ত না পেয়ে রফিকুল ইসলাম আদালতের সরনাপন্ন হলে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে দখল ভিত্তিক স্থিতাবস্থা বজায় ও থানা পুলিশকে শান্তি শৃংখলা রক্ষার নির্দেশ দেন।বিষয়টি অবহিত করে গতকাল দুপুরে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দেয়ার পরপরই প্রতিপক্ষের মোমিন মোল্যা,আরিফুল মোল্যা,আজিজুর মোল্যা,মাগরিব মোল্যাসহ ৫/৬জন ওই জমি জবর দখল করতে আসে। এতে বাঁধা দিলে তাদের হামলায় মামলার বাদি রফিকুল ইসলাম আহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ভুক্তভোগি পরিবার জানান।
ডুমুরিয়ায় আ’লীগের ৭ই মার্চ পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা আওয়ালীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেল দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। বক্তব্যদেন আ’লীগনেতা সরদার আবু সাঈদ,নাজিবুর রহমান নাজু,আছফর হোসেন জোয়ার্দার,খান আবু বক্কার,শেখ হেফজুর রহমান,গোবিন্দ ঘোষ,নিমাই মল্লিক,শেখ আসাদ,মেহেদী হাসান বিপ্লব, শেখ ইকবাল হোসেন,মোল্লা এরশাদ,খান আবুল বাসার,শেখ মাসুদ রানা প্রমূখ।
নওয়াপাড়ায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ভারতের দিল্লিতে মসজিদ ভাংচুর, অগ্নিসংযোগ নিরীহ মুসলিমদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে অভয়নগর ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭মার্চ শনিবার বিকালে নওয়াপাড়া ষ্টেশন বাজার জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেয় নওয়াপাড়ায় বাজারের বেশ কয়েকটি মসজিদ থেকে শত শত মুসাল্লিরা। এ সময় মুসাল্লিরা মোদি বিরোধী স্লোগানে নওয়াপাড়া শহর প্রকম্পিত করে তোলে এবং মুসলিম নির্যাতন বন্ধ সহ ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির শাস্তি দাবী করেন। মিছিলটি নওয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওয়াপাড়া বাস ষ্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ অভয়নগর ইমাম পরিষদের সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। সমাবেশ থেকে বক্তারা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বৎসর উৎযাপন অনুষ্ঠানে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মুদির আগমন প্রতিহত করার ঘোষণাদেন।
কুয়েট রোডে কবি আশরাফ আলী সড়কের উদ্ভোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) রোডস্থ সৈয়দ আশরাফ আলী সড়কের উদ্ভোধন শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। যোগিপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমান আনুষ্ঠানিক ভাবে সড়কটির উদ্বোধন করেন । এ সময়ে উপস্থিত ছিলেন সরদার প্র্পোাইটিজ এর স্থানীয় অফিস প্রধান সোহানা হক, প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান , মোঃ মনিরুজ্জামান, মোঃ শাহাজাহান,ও উক্ত সড়কের জমি দাদা বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও গবেষক সৈয়দ আশরাফ আলী প্রমুখ । উল্লেখ্য কুয়েট রোডের মেসার্স সরদার প্রোপাটিজ এর সিসি এ ব্লকে কোন সড়ক ব্যাবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দা ও জন প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে কবি আশরাফ আলী তার বাড়ীর পুর্ব সীমানা থেকে রাস্তার জন্য এই জমি দান করেন যাহার বর্তমান মূল্য প্রায় ৭ লক্ষ টাকা ।
ফকিরহাটের উর্দ্ধতন কর্মকর্তাদের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক সহ কলেজের শিক্ষকবৃন্দ। নের্তৃবৃন্দরা ফকিরহাট কাজী আজহার আলী কলেজ পরিদর্শন কালে কলেজের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন। পরে নের্তৃবৃন্দরা সিংগাতী খানজাহানপুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসায় ৩কোটি ২৬লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের নির্মান কাজ ও দুপুরে ভৈরব নদী ও কালীগঙ্গা খাল পুনঃ খননের কাজ পরিদর্শন করেন।
রামপালে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে আটক ১
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে রামপাল থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৪,তারিখ ০৭/০৩/২০২০। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে কামরুল (৩৫) নামের আসামীকে আটক করেছে। সে রাজনগর গ্রামের হেমায়েত শেখ এর পুত্র। মামলার বিবরনে জানা যায়, উপজেলার রাজনগর গ্রামের জনৈক গৃহবধূ গত মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে তার স্বামী এবং সন্তানকে সাথে নিয়ে খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। এর পরপরই একই গ্রামের কামরুল ওই বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় গৃহবধূ চিৎকার দিলে আসামী দৌড়ে পালিয়ে যাওয়ার প্রক্কালে তার স্বামীর সাথে ধস্তাধস্তি হয় এবং আসামী পালিয়ে যায়।
রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী কামরুলকে মামলা দায়ের এর পরপরই গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে বাগেরহাট কোর্টে প্রেরন করার প্রস্তুতি চলছিলো।
রামপালে দূর্যোগ সহনীয় বাসগৃহ বিষয়ক মতবিনিময়
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে দূর্যোগ সহনীয় বাসগৃহ বিষয়ক উপকারভোগী ও এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার। শুক্রবার সকাল ৯ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে রামপাল উপজেলা প্রশাসন (ত্রান শাখা) এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ,উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান,বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও নাহিদুজ্জামান,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান,প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,রামপাল প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
শনিবার দুপুরে খুলনা বিভাগের সাবেক কমিশনার ও খুলনা শিশু ফাউন্ডেশনের সাবেক সভাপতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ খুলনা শিশু হাসপাতাল’’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ কামরুজ্জামান জেনারেল ওয়ার্ড, এনআইসিইউ, ক্যাঙ্গারু মাদার কেয়ার (কগঈ), ইনকিউবেটর রুম, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা ও সকল ব্যবস্থাপনা বিষয়ে মাননীয় সচিব মহোদয়গণকে অবহিত করেন। মাননীয় সচিব মহোদয় হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সুন্দর মনোরম পরিবেশ এবং পরিস্কার পরিচ্ছন্নতা দেখে ভূয়ষী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত হাসপাতালের ‘‘বিশেষায়িত ভবনের’’ নকশা দেখেন এবং নতুন ভবন নির্মাণে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুতিকৃত অর্থ অনুদান ও বার্ষিক অনুদান বৃদ্ধির জন্য তিনি সহযোগীতা প্রদান করবেন মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা শিশু হাসপাতাল এডহক (ব্যবস্থাপনা) কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা শিশু হাসপাতাল এডহক (ব্যবস্থাপনা) কমিটির সদস্য এস এম নাজিমউদ্দীন, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ কামরুজ্জামান, আরএমও ডাঃ এ, কে, এম মোর্শেদুর রহমান, আইএমও ডাঃ মোঃ নূর-এ-আলম সিদ্দিকীসহ অন্যান্য কনসালট্যান্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল-আমিন রাকিব ও অন্যান্য কর্মকর্তা, ডিপ্লোমা নার্স ও কর্মচারীবৃন্দ।
শিশুকালেই নৈতিক শিক্ষাদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মদের সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব:নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ফুলতলা প্রতিনিধি
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্নœ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেটি তিনি বাস্তবায়ন করতে না পারলেও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে বাস্তবায়িত করে যাচ্ছেন। দেশে উল্লেখযোগ্য উন্নয়ন হলেও চারিত্রিক, নৈতিকতা ও সততার অভাবে জনগন সে সুফল থেকে বঞ্চিত হচ্ছে। শিশুকালেই নৈতিক শিক্ষাদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মদের সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মায়েদেরকেও সহিষ্ণু হতে হবে।
শনিবার বিকালে ফুলতলার লিটল এ্যাঞ্জেল কিন্ডারগার্টেন চত্বরে অনুষ্ঠিত ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা। স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠান পরিচালক প্রভাষক গৌতম কুন্ডু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক নেতা রবীন বসু, ইউপি সদস্য আঃ রহমান সরদার, আলমগীর মোল্যা, সাংবাদিক শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, মোঃ নেছার উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য লাভলী রহমান, জাহাঙ্গীর আলম, মুক্তা রহমান, রাসেল মোল্যা, সনজিৎ বসু, পরিমল কান্তি বিশ্বাস, আঞ্জুমানারা আঙুর প্রমুখ। এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দ এমপি রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সভাপতি সরদার শাহাবুদ্দিন জিপ্পীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুরুপ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, ইমাম হোসেন মোড়ল, এমসিএসকে পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন মৃধা, মঈনুর জহুর মুকুল প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আঃ হাই গাজী, মোঃ সেকেন্দার আলী প্রমুখ।










































