Home আঞ্চলিক আতশবাজির আগুন থেকে ইউএনও অফিসে অগ্নিকাণ্ড

আতশবাজির আগুন থেকে ইউএনও অফিসে অগ্নিকাণ্ড

5


যশোরের মণিরামপুরে ইউএনও অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন।


ইউএনও সৈয়দ জাকির হাসান ও মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় মণিরামপুর ইউএনও অফিস ভবনের দোতলার ছাদে আতোশবাজি ফুটানোর আয়োজন করা হয়। একপর্যায়ে আতোশবাজির ফুলকি পড়ে ছাদে রাখা কাগজপত্রে আগুন ধরে যায়। পুড়ে যাওয়া কাগজপত্রগুলো পরিত্যাক্ত বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান বলেন, আতোশবাজির ফুলকি পড়ে ইউএনও অফিসের ছাদে রাখা
কাগজপত্রে আগুন লাগে। আমরা আধাঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, আমি ঘটনার সময় অফিসে ছিলাম না। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা এসে আগুন নিভিয়েছেন।
তবে কতগুলো আতোশবাজি কেনা বা ফুটানো হয়েছিল তা জানাতে পারেননি ইউএনও জাকির হাসান।

–মণিরামপুর (যশোর) প্রতিনিধি/এমএল