Home আঞ্চলিক জিয়াহল চত্ত্বরে বিএনপির সমাবেশ বুধবার: লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে আশাবাদ তুহিনের

জিয়াহল চত্ত্বরে বিএনপির সমাবেশ বুধবার: লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে আশাবাদ তুহিনের

30


।। খবর বিজ্ঞপ্তি।।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ৬ আগস্ট বুধবার বিকাল ৩টায় জিয়াহল চত্বরে সমাবেশ ও সমাবেশ শেষে বিজয় মিছিল করবে খুলনা মহানগর বিএনপি। ৩৬জুলাই ছাত্র-জনতার গণঅভ্যূত্থান উপলক্ষ্যে মহানগর বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিনের এই কর্মসুচি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ ও মিছিল হবে বলে দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি। সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির দুইজন প্রভাবশালী ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানাগেছে। মহানগর বিএনপির যৌথ সভায় সমাবেশ ও বিজয় মিছিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনটি (০৩) উপকমিটি গঠন করা হয়েছে।


মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, সভায় সর্বসম্মতিক্রমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থাণের বর্ষপূর্তি উপলক্ষে ৬আগস্টের সমাবেশ ও বিজয় মিছিল সফল করতে শৃঙ্খলা উপ কমিটি, ব্যবস্থাপনা উপ-কমিটি ও সাজ-সজ্জা উপ কমিটি নামে ৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ইতঃমধ্যে তারা কাজ শুরু করেছেন। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পক্ষ থেকে অনুমতি পাওয়া গেছে।
বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত শরিফুল ইসলাম টিপু জানান, ০৬ আগস্টের কর্মসুচি সফল করতে মহানগরীর ৩১টি ওয়ার্ড, তিনটি ইউনিয়ন ও ৫টি থানার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে। স্ব স্ব থানা ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। তিনটি উপ কমিটিও কাজ করছেন।


মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনার মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে বলেন, বিগত সময়ে নেতাকর্মীরা বিএনপির সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির সাথে যুক্ত হয়েছে খুলনার সাধারণ মানুষ। কর্মসুচি হবে শতভাগ শান্তিপূর্ণ। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির দুইজন প্রভাবশালী ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।