Home আঞ্চলিক সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে মারলো বিএসএফ

সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে মারলো বিএসএফ

13


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর তার লাশ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়। শুক্রবার(১১এপ্রিল) বিকালে উপজেলার পলিয়ানপুর সীমন্তের ইসামতি নদীতে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের বুনোপাড়ার রমজান আলীর ছেলে।
বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, শুক্রবার বিকালে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল। কিন্তু ধুড় পাচারের সময় ভারতের অভ্যান্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু,বাগাডাংগা গ্রামের শাাবুদ্দিন, মানিক ও আব্দুল ওয়াহেদ পালিয়ে আসে তারা লাশটি ওয়াসিমের বলে জানায়। ওয়াসিমের বড় ভাই বুনোপাড়ার মেহেদী হাসান দাবী করেন, তার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝেমধ্যে সে ভারতে ধুড় নিয়ে যাতায়াত করতো বলে শুনেছি। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ ক’জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ( হাবাসপুর বিএসএফ) তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ’র হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । ওয়াসিমের পিতা রমজান আলী শুক্রবার রাতে জানান, বিভিন্ন সুত্রে তিনি জানতে পারছেন লাশটি তার ছেলে ওয়াসিমের। তিনি দ্রুত লাশটি উদ্ধারের দাবী জানান।
মহেশপুর ৫৮ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে থাকায় আমরা তা উদ্ধার করতে পারিনি। এ বিষয়ে বিসেএফকে অবগত করা হয়েছে।
তারা মরদেহটি উদ্ধার করেছে। আশা করছি, খুব দ্রুত তাদের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করে বিস্তারিত জানাতে পারব।’