স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল, ৩২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর আলমনগর পোড়া মসজিদের পাশে আবুল কালাম এর বাড়ীর ভাড়াটিয়া মো. লাল মিয়ার ছেলে মো. বাবুল হোসেন (৩২), বয়রা বাজার শেরের মোড়ের মৃত. শের আলীর ছেলে মো. লিয়াকত হোসেন (৫০), ৯ টিবি ক্রস রোডের মৃত. খোদাবক্স এর ছেলে মো. মোরাদ হোসেন (৫৭), উত্তর কাশিপুর মতিয়ারের বাড়ীর ভাড়াটিয়া খোরশেদ আলী মোল্লার ছেলে মো. সাইফুল আলী মোল্লা (৪০), বড় বয়রা মধ্যপাড়ার টুকুর বাড়ীর ভাড়াটিয়া মৃত. চাঁন মিয়া সরদারের ছেলে মো. মিলন হোসেন (২৮) ও দৌলতপুর আঞ্জুমান রোডের আমতলা নেছার চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. রাজু (৩১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৮০ বোতল ফেন্সিডিল, ৩২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































