Home আঞ্চলিক উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর টহল জোড়দার

উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর টহল জোড়দার

4


খবর বিজ্ঞপ্তি


করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের ল্েয এবং দেশের উপকূলীয় অঞ্চলের জনগণের সচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, আমতলী, বামনা ও তালতলী এলাকায় নিয়মিত টহল প্রদান করে।


পাশাপাশি উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১৬০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, একান্ত প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের েেত্র মুখে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনগণকে বাস, ট্রেন, লঞ্চ ও অন্যান্য যানবাহন ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে ব্যবসায়ীদের বোঝানো হয়।

নৌ কন্টিনজেন্ট মংলা সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, মংলা বাজার,
মংলা বন্দর, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল অব্যাহত রেখেছে। সামাজিক জনসচেতনতা বৃদ্ধির ল্েয রাস্তার বিভিন্ন মোড়ে নতুন নতুন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন করে ও পাকার্ড নিয়ে রাস্তার বিভিন্ন স্পর্শকাতর এলাকা প্রদণি করে।

দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকার রাস্তায় প্রতিদিনের মতো কোরিন মিশ্রিত পানি দ্বারা জীবাণুমুক্ত করা হয়। নৌ কন্টিনজেন্ট মংলা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদানসহ নিয়মিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ।