Home আঞ্চলিক তুচ্ছ ঘটনায় থানায় মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনায় সদর থানা বিএনপির নিন্দা

তুচ্ছ ঘটনায় থানায় মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনায় সদর থানা বিএনপির নিন্দা

29

খবর বিজ্ঞপ্তি।।
নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও টাকা ছিনতাইয়ের নাটক সাজানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা সদর থানা বিএনপি। রবিবার (১০ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গত বৃহস্পতিবার দিবাগত রাতের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ দায়েরের ঘটনা ও দলীয় নেতাকর্মীদের আসামী করা একটি ঘৃনিত ও জঘন্য কাজ। তুচ্ছ ঘটনাটিকে ইস্যু বানিয়ে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারীরা ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বানোয়াট গল্পে মো. মুকুল হোসেন, নজরুল ইসলাম নান্না, জুয়েল, জাফর, মো. শহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩ জনে বিরুদ্ধে থানায় সাজানো অভিযোগ দায়ের করায় নিন্দা জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।