Home জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন

151

 

ঢাকা অফিস।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সুলতান সালাহ উদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে নতুন কমিটিতে।

শুক্রবার (২৭ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মামুন হাসান, সহ-সভাপতি-নুরুল ইসলাম নয়ন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকার, দফতর সম্পাদক-কামরুজ্জামান দুলাল (সহ-সভাপতির পদমর্যাদায়)।

প্রসঙ্গত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কেন্দ্র করে গত বছরের ৬ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে উচ্চবাচ্য করা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মওলা শাহীন ২নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

অন্যদিকে চলতি বছর ২৭ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের ‘পেশাজীবী সমাবেশে’ অংশগ্রহণ করেছিলেন ইসাহাক সরকার। সেখানে লোক জমায়েত নিশ্চিত করেছিলেন তিনি। তার নতুন পদ প্রাপ্তিও দলে আলোচনার জন্ম দিয়েছে।