Home আঞ্চলিক খুলনা নগরীতে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে আটক ৬

খুলনা নগরীতে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে আটক ৬

12

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীতে প্রতারণার শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের এক রিয়েল স্টেট ব্যবসায়ী। গত সোমবার রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। প্রতারণার শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা।

আটকরা হলেন-রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকায় চলমান। খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নং- রোডের ২৭৭ নং- বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে।

এমন অভিযোগের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয় পুলিশ।

সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম বলেন, উর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাদের আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে তারা নগদ ১ লক্ষ টাকা ও একটি সই করা চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।