Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

17

করোনায় বিশ্বকাপজয়ী দলের মাস্টারপ্ল্যানে ধাক্কা
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম শিরোপা এনে দিয়েছিলেন আকবর আলীরা। গত ফেব্রুয়ারিতে ভারতকে হারিয়ে বিজয়ের ঝান্ডা উড়ায় যুব দল।
যুবাদের শিরোপা জয় কোনো রূপকথা ছিল না, সোনার কাঠি, রূপার কাঠির পরশেও আসেনি। দীর্ঘ পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং নিখুঁত প্রক্রিয়ায় চার বছরে এসেছে এ সাফল্য। স্বপ্নের শিরোপা অর্জনে কারিগর ছিলেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলাপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তাঁর দীর্ঘ পরিকল্পনা ও একান্ত স্বদিচ্ছায় বিসিবির শোকেসে উঠেছে যুব বিশ্বকাপের শিরোপা।
শিরোপা অর্জনের পরপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দল নিয়ে নতুন একটি অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করা হবে। তাদের দুই বছরের জন্য উন্নতর প্রশিণ দেওয়া হবে। প্রশিণ চলাকালিন তারা প্রত্যেকে ১ লাখ টাকা করে পাবে। পাশাপাশি দেশ ও দেশের বাইরে তারা আন্তর্জাতিক সিরিজ খেলবে।’ সেই ঘোষণার পরপরই খালেদ মাহমুদ সুজনের ওপর দায়িত্ব আসে পরিকল্পনা তৈরি করার। কাগজে-কলমে খালেদ মাহমুদ শুধু পরিকল্পনাই করেননি, দুই বছরের মাস্টারপ্ল্যান সাজান। কিন্তু মহামারি করোনার ধাক্কায় সেই মাস্টারপ্ল্যানে এসেছে বাধা।
গতকাল শুক্রবার দুপুরে আপে করে খালেদ মাহমুদ বললেন, ‘ওদের জন্য সম্ভাব্য সেরা পরিকল্পনা সাজানো হয়েছে। এমনভাবে ওদের জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছিল যে, দুই বছরে একটি দিনও যেন নষ্ট না হয়। ’

চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের সময় বাড়লো
ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে আরেক দফা সময়সীমা বাড়লো প্রফেশনাল ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) দলবদলের। ২০মার্চ শুরু হয়ে ৩০এপ্রিল শেষ হওয়ার কথা ছিল খেলোয়াড় রেজিস্ট্রেশন। এখন বাফুফে সেটা বাড়িয়ে ১০জুন পর্যন্ত নিয়েছে।
ফর্টিস স্পোর্টস একাডেমি লিমিটেড এবং উত্তরা ফুটবল কাব নামের আরো দুটি দলের এবার অভিষেক হওয়ার কথা রয়েছে পেশাদার ফুটবলে। নতুন দুটিসহ ৫ দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) খেলার জন্য আবেদন করেছিল। বাফুফে সবগুলোকেই খেলার জন্য বিবেচনায় এনেছে।
১৪ দল নিয়ে প্রথমে লিগ শুরুর তারিখ ছিল ২৮মার্চ। তখন দলবদল ছিল ১০ ফেব্রুয়ারি থেকে ২০মার্চ। করোনার কারণে কয়েক দফা পিছিয়ে এখন দলবদল শেষ হওয়ার নতুন সময় ১০জুন। গত বিসিএল এ অংশ নিয়েছিল ১১ দল। সেখান থেকে দুটি উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্রথম বিভাগে নেমে গেছে দুটি। যোগ হয়েছে প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া নোফেল স্পোর্টিং কাব ও বিজেএমসি। চ্যাম্পিয়নশিপ লিগে আছে গত আসরের টিকে যাওয়া ফরাশগঞ্জ স্পোর্টিং কাব, টিঅ্যান্ডটি কাব, ভিক্টোরিয়া স্পোটিং কাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস কাব, ফকিরেরপুল ইয়ংমেন্স কাব, ঢাকা সিটি ফুটবল কাব ও ওয়ারি কাব।
প্রথম বিভাগ থেকে উঠেছে কারওয়ান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স কাব। স্বাধীনতা ক্রীড়া সংঘ গত আসর থেকে অবনমিত হয়েছিল। তবে তারা বিসিএল-এ থেকে যাওয়ার আবেদন করেছিল বাফুফের কাছে। বাফুফের শর্তপূরণ করায় এবারও বিসিএল-এ খেলবে তারা। ফর্টিস স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল কাব একদম নতুন প্রফেশনাল ফুটবলে।
বিসিএল-এর ১৪ দল হচ্ছে- নোফেল স্পোর্টিং কাব, টিম বিজেএমসি, ফরাশগঞ্জ স্পোর্টিং কাব, টিঅ্যান্ডটি কাব, ভিক্টোরিয়া স্পোটিং কাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস কাব, ফকিরেরপুল ইয়ংমেন্স কাব, ঢাকা সিটি ফুটবল কাব, ওয়ারি কাব, কারওয়ান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স কাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ফর্টিস স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল কাব।

অসচ্ছল খেলোয়াড় ও সাধারন মানুষের পাশে নারী ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
খুলনায় অসচ্ছল খেলোয়াড়, নিম্ম আয়ের মানুষ ও মসজিদ মন্দিরে সাহায্য করছেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়সহ ২২ খেলোয়াড় ও কোচ। খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন নারী ক্রিকেটার সালমা খাতুন, রুমানা আহমেদ, আয়শা রহমান শুকতারা, সাহেলা শারমিন ও কোচ ইমতিয়াজ হোসেন পিলু।
ইমতিয়াজ হোসেন পিলু বলেন, তারা ২২জন মিলে আড়াই টন চাল সংগ্রহ করে। যারা অসচ্ছল পরিবার রয়েছেন তাদের সাহায্য করা হচ্ছে। পাশাপাশি সাহায্য করা হ”্ছে নিম্ম আয়ের মানুষ, মসজিদ ও মন্দিরে। তিনি বলেন সচ্ছল নারী খেলোয়াড়রা তাদের সহকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই মুলত শুরু করেন। পরে আস্তে আস্তে পরিধি আরো বাড়ানো হবে। তিনি বলেন মানুষের ঘরে ঘরে আমরা সাহায্য পৌছে দিচ্ছি। আমাদের এই সাহায্য অব্যাহত থাকবে।
জাতীয় দলের খেলোয়াড় সালমা খাতুন জানান, আমরা আমাদের আশপাশের নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু যে সকল অসচ্ছল খেলোয়াড়রা রয়েছে তারা এই দূর্যোগ কালিন সময়ে যাতে সমস্যায় না পরে এ জন্য আমাদের এই প্রয়াস।

করোনায় চলে গেলেন ক্রীড়া সংগঠক আবুল কাশেম
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে ক্রীড়াঙ্গনের খারাপ খবর এতোদিন এসেছে দেশের বাইরে থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ফুটবলার ও কোচের সঙ্গে পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারও চলে গেছেন না ফেরার দেশে। করোনাভাইরাস প্রাণ নিয়েছে তাদের। এবার দেশের ফুটবলাঙ্গন থেকে এলো তেমন একটি শোকের সংবাদ।
প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে পরলোকে চলে গেছেন পুরান ঢাকার কাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি হাজি আবুল কাশেম (ইন্না…রাজিউন)। ৬০ বছর বয়সে বুধবার রাত তিনটায় পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। মঙ্গলবার জ্বর ও ঠান্ডা-কাশি নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন হাজী আবুল কাশেম। পরে মেডিকেল পরীায় দেখা যায় তিনি করোনায় পজিটিভ। ওইদিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

ফিটনেস নিয়ে তিন কোচের অনলাইন কর্মসূচি
ক্রীড়া প্রতিবেদক
খেলা বন্ধ, অনুশীলন বন্ধ। পুরো বিশ্বের ন্যায় স্থবির বাংলাদেশের ফুটবলও। জাতীয় দল ও কাবগুলোর ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় ফুটবলাররা যে যার বাসায় নিজের মতো করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। কেউ জাতীয় দলের, কেউ নিজ কাবের নির্দেশনা মেনে সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের ফিটনেস ধরে রাখার।
এ অবস্থায় খেলোয়াড়দের ফিটনেস সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে এসেছেন দেশের অভিজ্ঞ তিন কোচ মারফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু। মারুফুল হকের উদ্যোগে এই তিন কোচ আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় ’ফুটবল ফিটনসে’ নিয়ে অনলাইনে আলোচনায় বসবেন। এ আলোচনায় অংশ নিতে পারবেন দেশের ফুটবলার, কোচ ও সংগঠকরা। তবে আলোচনা উম্মুক্ত থাকছে না। অংশগ্রহণকারীদের জন্য রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করেছেন তারা।

তিন মাসের বেতন একসঙ্গে পেলেন ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
করোনায় বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারই ভুগছেন চরম অর্থ সংকটে। তাদের সাহায্য সহযোগিতা করতে এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সবাইকে এককালীন ৩০হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে বিসিবি।
তারপরও শতাধিক ক্রিকেটারের দিন কাটছে নিদারুণ সংকটে। এমতাবস্থায় মিলেছে স্বস্তির পরশ। ফার্স্ট কাস ক্রিকেটার হিসেবে যারা বোর্ডের কাছ থেকে বেতন পান, সেই ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটাররা সবাই একসঙ্গে পেলেন তিন মাসের বেতন।

কানাডায় করোনা আতঙ্কে মামুন জোয়ার্দার
ক্রীড়া প্রতিবেদক
কিছুদিন আগেও সাবেক সতীর্থরা নিয়মিত আড্ডায় মাততেন মামুন জোয়ার্দার। সেই আড্ডায় থাকতেন অন্য সাবেক ফুটবল তারকা রিজভী করিম রুমি, মিজানুর রহমান ও হকির সালাউদ্দিন তিষাসহ অনেকেই। কিন্তু করোনাভাইরাসের কারণে জীবনের সূচিই এখন পাল্টে গেছে। বাসায় বসে থাকা ছাড়া অন্য কোনও কাজ নেই। কানাডার টরেন্টোতে হোম কোয়ারেন্টিনে সময় কাটছে সবার। তবে করোনার ভয়াবহতায় আতঙ্কে আছেন মামুন জোয়ার্দার।
গতকাল শুক্রবার পর্যন্ত কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। আর মারা গেছেন ১ হাজার ১৯৬ জন। কানাডার এমন পরিস্থিতি দেখে মামুন আতঙ্কিত, ‘কখন কার কী হয়ে যায়। আসলেই আমরা বেশ টেনশনে আছি। ভয়ে ভয়ে সময় কাটছে বলতে পারেন। কানাডার মতো করোনা পরিস্থিতি যেন বাংলাদেশে না হয়।’

মেয়াদ বাড়ল স্মিথের
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট দণি আফ্রিকার পরিচালক হিসেবে আরও দুই বছর কাজ করবেন গ্রায়েম স্মিথ। ২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেট দণি আফ্রিকা নিজেদের দলকে নতুন করে সাজায়। গত ডিসেম্বরে ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেয় গ্রায়েম স্মিথকে।
এ বছরের মার্চ পর্যন্ত স্মিথের সঙ্গে চুক্তি হয়েছিল। আগে থেকে স্মিথের আইপিএলের চুক্তি থাকায় লম্বা সময়ের জন্য চুক্তি করতে পারেনি ক্রিকেট দণি অফ্রিকা। এবারের আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ায় নতুন করে চুক্তির সুযোগ পেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট দণি আফ্রিকা জানিয়েছে, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত স্মিথের সঙ্গে নতুন চুক্তি করা হয়েছে। স্মিথ বলেছেন, ‘অ্যাপয়েন্টমেন্ট স্থায়ী হওয়ার কারণে আমার কাজের পরিধি ও পরিকল্পনা করতে সহজ হবে। এখনও অনেক কাজ করার আছে। শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, ঘরোয়া ক্রিকেটে উন্নতির প্রয়োজন এবং আমাদেরকে পাইপলাইন নিয়ে কাজ করতে হবে। দণি আফ্রিকা ক্রিকেটকে পুরোনো জায়গায় নিয়ে যেতে এবং শীর্ষ দলগুলোর একটি করে তুলতে যা প্রয়োজন সেটা করবো।’

করোনায় ইংলিশ ফুটবল কিংবদন্তির মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক
ফুটবল মাঠের যোদ্ধা ছিলেন তিনি। উনিশশো ষাটের দশকে ইংলিশ ফুটবলে বিশাল বিশাল স্ট্রাইকাররা নরম্যান হান্টারের মুখোমুখি হতেই ভয় পেতেন। লিডস ইউনাইটেডের অসাধারণ এই সেন্টারব্যাককে লড়াইয়ে প্রায় হারানোই যেতো না। সেই তিনিই হেরে গেলেন ভয়ঙ্কর করোনাভাইরাসের কাছে। এই লিডস ইউনাইটেড কিংবদন্তি ইংল্যান্ডের এক হাসপাতালে মারা গেছেন ৭৬ বছর বয়সে।
করোনা আক্রান্ত হয়ে গত ১০এপ্রিল ভর্তি হন হাসাপাতালে, একই সময়ে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ছিলেন লিভারপুল কিংবদন্তি স্যার কেনি ডালগ্লিশও। ৬৯ বয়সী ডালগ্লিশ করোনার বিরুদ্ধে বিজয়ী হয়ে ফিরতে পারলেন। কিন্তু স্যার নরম্যান হান্টারের আর ফেরা হলো না। স্যার হান্টারের মৃত্যুতে শোকচ্ছন্ন ইংল্যান্ড। প্রিয় বন্ধুর চিরবিদায়ে শোকবার্তা জানিয়েছেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের স্ট্রাইকার স্যার জিওফ হার্স্ট, সাবেক ইংল্যান্ড অধিনায়ক গ্যারি লিনেকার, সাবেক ইংল্যান্ড গোলকিপার পিটার শিল্টনসহ অনেকেই।

‘লিভারপুলকে লিগ শিরোপা দিলেই সুবিচার হবে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগের েেত্র প্রশ্নটা উঠলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার মার্ক বসনিচের কাছে সিদ্ধান্ত স্পষ্ট। তার মতে, বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লিগ শুরু হলে চ্যাম্পিয়ন ঘোষণা উচিত লিভারপুলকে। পয়েন্ট টেবিলের অবস্থান ও লিভারপুলের অসাধারণ পারফরম্যান্সে শুধুমাত্র ম্যানইউকেই শিরোপা দেওয়া উচিত বলে মনে করছেন এই অস্ট্রেলিয়ান।
করোনার কারণে লিগ স্থগিত হওয়ার আগে ট্রফি থেকে হাতছোঁয়া দূরত্বে ছিল লিভারপুল। ২৯ ম্যাচ শেষেই শিরোপা সুবাস পাচ্ছিল তারা। তাতে ১৯৯০ সালের পর ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব আবার ঘরে তোলার জোর সম্ভাবনা উঁকি দিচ্ছিল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে যে ২৫ পয়েন্টে। ২৯ ম্যাচে অলরেডদের ২৭ জয়ই বলে দেয় কতটা দাপট দেখিয়েছে তারা।। সেই পরিসংখ্যানে চোখ রেখে বসনিচ বলছেন, চলতি মৌসুমে দুর্দান্ত খেলা লিভারপুলকে কারও পে ধরা সম্ভব নয়। তাই খেলা আর শুরু না হলে তাদেরকে শিরোপা দেওয়াই সুবিচার হবে তার কাছে।

২৯আগস্ট চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
বিবিসি জানিয়েছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি আগামী ২৩ এপ্রিল আরও বিশদ আলাপ-আলোচনা করে করোনায় থমকে থাকা ফুটবল মৌসুম কীভাবে শেষ করা যায় সেটির একটি সমাধান খুঁজবে। ধারণা করা হচ্ছে, উয়েফার অনুমোদন সাপেে ঘরোয়া লিগগুলো আগে শেষ করার সিদ্ধান্তটিই গৃহীত হতে যাচ্ছে প্রথমে।
যেহেতু এখনও ১০-১১ রাউন্ড করে লিগের খেলা বাকি আছে, তাই আগস্টের মধ্যেই সেটি শেষ করার সিদ্ধান্ত হবে। তার মানে ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি হতে পারে ২৯ আগস্ট, আর এর তিনদিন আগে পোল্যান্ডের ড্যান্সক শহরে হবে ইউরোপা লিগের ফাইনাল। তবে এই ছক অনুযায়ী সবকিছু হতে গেলে দুটি বিষয় বিবেচনা করতে হবে উয়েফাকে। প্রথমত জুলাই-আগস্ট মাসের মধ্যে দুই লেগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষ করে ফেলতে হবে। তা না হলে ঘরোয়া মৌসুম শেষ করে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষ করতে হবে একটি মাত্র ম্যাচ খেলিয়ে, সপ্তাহব্যাপী মিনি টুর্নামেন্টের মাধ্যমে।

‘এক বছর পেছানো হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ’
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনো অনড়। সিদ্ধান্ত থেকে সরে আসেনি। অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সূচি পাল্টায়নি। তাদের ধারণা এর আগেই করোনাভাইরাসের মহামারী থেকে মুক্তি পাবে বিশ্ব। কিন্তু এমনটা ভাবছেন না অনেকেই। প্রাণঘাতী এই ভাইরাস সহজে যাবে বলে মনে হচ্ছে না। এখনো গোটা বিশ্বই আক্রান্ত।
এ অবস্থায় পরের বছর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন ক্যাটিচ। যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ। তিনি বলেন, ‘মেয়েদের বিশ্বকাপের মতোই গ্রীষ্মের পরের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের একটা সম্ভাবনা থাকছে। সূচির অদল-বদল হয়তো সম্ভব। এক বছর পেছানো হোক বিশ্বকাপ। তবে এফটিপিতে এমন পরিবর্তন সম্ভব কি না সেটিও দেখতে হবে। আমি নিশ্চিত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনই সবার কাছে অগ্রাধিকার পাবে। অস্ট্রেলিয়ায় আগামী গ্রীষ্মে যাতে এই লড়াই হয় সেটাই চাইছি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে টেস্ট খেলুড়ে দেশগুলোসহ সর্বত্রই এখন ক্রিকেট স্থগিত। এই জটিলতায় পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপও। কবে যে ক্রিকেট ফের মাঠে গড়াবে তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রভাবী তিন সদস্য ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র এবং প্রস্তাবিত ওয়ানডে লিগ বাতিলের দাবি তুলেছে। এমন এক প্রস্তাবনার দাবি তুলে এই তিন দেশের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠিও লিখেছে।
গত মার্চে আইসিসির টেলি কনফারেন্সের বৈঠকে এই দাবি উঠেছিল। সেই দাবিরই লিখিত প্রস্তাবনা এবার আইসিসির কাছে পাঠিয়েছে প্রভাবী তিন বোর্ড। করোনাভাইরাসের কারণে ক্রিকেট স্থগিত হয়ে পড়ায় সামনের সময়ের সব সফরসূচি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি ঠিক হলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লিগের জন্য যে বাড়তি সময়ের প্রয়োজন হবে তাতে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশগুলোর দ্বিপাকি ক্রিকেট সিরিজ বাধাগ্রস্ত হতে পারে। আর তখন মিডিয়া রাইটস নিয়েও সঙ্কটে পড়বে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড। আর্থিক তির সম্মুখীন হতে পারে বোর্ডগুলো। এই সঙ্কটে যাতে ক্রিকেট বোর্ডগুলো না পড়ে সেজন্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং পরিকল্পনায় থাকা ওয়ানডে লিগ বাতিলের দাবি উঠেছে।

৩১মে থেকে মাঠে গড়াবে রোনালদোদের লিগ
ক্রীড়া প্রতিবেদক
মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় বিশ্বের সকল খেলাধুলা। ইতালিয়ান ফুটবল লিগ, সিরি এও বন্ধ হয়। ইতালির অবস্থা ভয়াবহ হওয়াতে দ্রুতই বন্ধ হয় লিগ। তবে আগামী ৩১মে থেকে লিগ শুরুর অনুমতি দিবে সেদেশের সরকার, এমনটা জানিয়েছে ইতালির বিভিন্ন গণমাধ্যম।
করোনাভাইরাসে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ মারা গেছে ইতালিতে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার মানুষ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানান ইতালির অর্থনৈতিক প্রতিমন্ত্রী আন্তোনিও মিসিয়ানি। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেশকে ধীরে ধীরে সচল করা হবেও বলে মন্তব্য করেছেন মিসিয়ানি। তিনি বলেন, ‘তিনটি ধাপে দেশকে সচল করা হবে। তবে এখনই কোনো সিদ্বান্ত নিতে পারিনি আমরা।’