Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

11

আয়োজক হতে ঘুষ প্রদানের অভিযোগ উড়িয়ে দিয়েছে কাতার ও রাশিয়া
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ আয়োজনের জন্য ঘুষের আদান-প্রদান হতো। সম্প্রতি এমনই এক তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। তাদের দাবি, ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে ঘুষ দিয়েছিল কাতার, একই কাজ করেছিল ২০১৮ সালের আয়োজক রাশিয়া। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি (এসসি)। আর এই অভিযোগকে কোনো পাত্তাই দিচ্ছে না রাশিয়া।
২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে রাশিয়ার সঙ্গে ছিল ইংল্যান্ড, বেলজিয়াম-নেদারল্যান্ডস ও পর্তুগাল-স্পেন। আর ২০২২ বিশ্বকাপ আয়োজন করতে কাতার ছাড়াও ময়দানে ছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দণি কোরিয়া ও ইন্দোনেশিয়া। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করার জন্য ২০১০ সালে তৎকালিন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের অধীনে ভোটাভুটির আয়োজন করা হয়। সেখানে ’১৮ বিশ্বকাপের জন্য রাশিয়া এবং আসন্ন ‘২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয় কাতার। এরপর থেকে ওই ভোটাভুটি নিয়ে সন্দেহ ও দুর্নীতির গুঞ্জন শুরু হয়। এটি আরও পাকাপোক্ত হয় ২০১৫ সালে। যখন এমন অভিযোগের জন্য ফিফা টালমাটাল হয়ে পড়ে। নিজের পদ থেকে চ্যুত হন ব্ল্যাটার। সেসময় এই অভিযোগে অভিযুক্ত ব্ল্যাটার বলেন, ‘এর জন্য ফিফার কার্যনির্বাহীর সদস্যদের উপস্থিতিতে একটি সৌজন্যমুলক চুক্তি হয়েছিল।‘
অবশেষে গত সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। তাদের অভিযোগ ছিল, রাশিয়া ও কাতারের প্রতিনিধিরা তাদের পে ভোট আদায়ের জন্য ফিফা নির্বাহী কমিটির ৪৫ কর্মকর্তাকে প্রায় ২০০ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল। তবে এসসি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতি দিয়েছে, ‘কাতার অনৈতিকভাবে ২০২২ বিশ্বকাপের আয়োজক হয়েছে, বছরের পর বছর ধরে এমন ভুয়া দাবি করা হচ্ছে। কিন্তু ফিফার কঠোর বিডিংয়ের নিয়ম ভাঙার জন্য ঘুষ প্রদানের কোনো প্রমাণ কখনও হাজির করা হয়নি।’ বরং ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণে সকল নিয়ম দৃঢ়ভাবে মানা হয়েছে জানিয়ে কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগাসি (এসসি) জানিয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং এসব কঠোরভাবে মোকাবেলা করা হবে।

নগরীতে লিটন স্মৃতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী নি¤œ আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লিটন স্মৃতি সংসদ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর রায়পাড়া রোডস্থ কাবের নিজস্ব কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, সংরক্ষীত আসনের সাবেক কাউন্সিলর রুমা খাতুন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আনিচুর রহমান, কাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সদস্য করিম বাবু, শ্যামল ঘোষ, জার্জিসউল্লাহ, মিজানুর রহমান নাজু, মুকুল, কাজী কামাল, কবির নেওয়াজ সাকু, হিরু তালুকদার, শওকত আলি খোকন, মাসুম, লিটন, হিমু, আনোয়ারসহ কাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

করোনায় আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বকাপজয়ী যুবা টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে থমকে আছে দেশের ক্রিকেট। শুধু দেশের ক্রিকেট বললে ভুল হবে পুরো ক্রীড়া বিশ্বই স্থবির হয়ে আছে। অনির্দিষ্টকালের জন্য দেশের ক্রিকেট স্থগিত কর হয়েছে। ঘরেই সময় কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। তবে বসে নেই ক্রিকেটারা। করোনায় ক্রিকেটাররা তহবিল গঠন করে সহযোগিতা করছে। এবার সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে।
গতকাল বুধবার অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম জানান, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের ১৬জন ক্রিকেটাররা মিলে তহবিল গঠন করে করেনায় তিগ্রস্তদের সহায়তা করছি। ততে কত টাকা সেটা ঠিক হয়নি। আমরা সবাই ১০শতাংশ করে দিচ্ছি।’ তহবিল গঠনের কাজে সমন্বয় করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। এর আগে জাতীয় দলের চুক্তিবদ্ধ ১৭জন ক্রিকেটারসহ ২৭জন ক্রিকেটার মোট ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পরে প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটারও করোনা মোকাবিলায় আর্থিক সহায়তা করেছে।

কক্সবাজারবাসীকে সচেতন করতে মুমিনুলের বার্তা
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। এখানকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক।
তিনি এক ভিডিওবার্তায় তার জেলার মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। তিনি ভিডিওবার্তায় বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, সালাম নিবেন। আমি বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক, আপনাদের প্রিয় মুমিনুল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন, কিছুদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আসুন, এই ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় নিয়ম-কানুন গুলো সবাই মেনে চলি। ঘন ঘন সাবান ও পরিস্কার পানি দিয়ে কমপে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিই। গণজমায়েত এড়িয়ে চলি। জরুরি প্রয়োজন ছাড়া অযথা ঘর থেকে বের না হই। হাট-বাজারে দোকানে ঘোরাঘুরি না করি। যদি কেউ বিদেশ থেকে এসে থাকেন তাহলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করছি।’

রোমান সানাদের পাশে আর্চারি ফেডারেশন
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে আর্চারি ক্যাম্প বন্ধ। রোমান সানাসহ অন্য আর্চাররা যে যার বাসায় অবস্থান করছেন। খেলা না থাকায় তাদের জীবনযাপনও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে আর্চারি ফেডারেশন। ক্যাম্পে থাকা জাতীয় দলের ২৫ আর্চার ও দুই সহকারী কোচকে ‘বিশেষ ভাতা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
টোকিও অলিম্পিক সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি চলছিল। করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। এমনিতে আর্চাররা ক্যাম্পে থেকে নির্দিষ্ট কোনও ভাতা পান না। ফেডারেশন থেকে পারফরম্যান্সের ওপর ভাতা দেওয়া হয় তাদের। তবে করোনার কারণে এবার সবাইকে ৪হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

খেলোয়াড়দের দলবদল ও চুক্তির সময়সীমা বাড়ানোর প্রস্তাব ফিফার
ক্রীড়া প্রতিবেদক
খেলোয়াড়দের দলবদল এবং চুক্তির বিষয়টি দেখভাল করছে ফিফা ব্যুরো। ফিফা ব্যুরোর সুপারিশ অনুযায়ী খেলোয়াড়দের চুক্তির শেষ সময়সীমাটা বেড়ে জুনেরও শেষে চলে যাবে এবং গ্রীষ্মকালীন দলবদলের শুরুটা হবে আগস্টের শেষে অর্থাৎ চলমান ২০১৯-২০২০ মৌসুম যখনই শেষ হোক না কেন, তার পর থেকে নতুন মৌসুম শুরুর আগ পর্যন্ত এটি বিস্তৃত হবে। আগামী মৌসুম শুরু না হওয়ার আগে এই গ্রীষ্মের ট্রান্সফার চুক্তি সম্পন্ন হবে না।
ফিফা সব পেশাদার ফুটবলার ও কাবগুলোকে ফুটবল স্থবির হয়ে পড়া এই সময়টিতে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছে। পেশাদার ফুটবলের এই সংকট উত্তরণে ফিফা টাস্কফোর্সের প্রধান হিসেবে কাজ করছেন ফিফা সহসভাপতি ভিত্তোরিও মন্তাজ্লিয়ানি, তার সঙ্গে আছেন খেলোয়াড়, কাব, লিগ, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও মহাদেশীয় ফুটবল সংস্থার প্রতিনিধিরা।

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাহায্য করবে এসিএ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেট বন্ধ হয়ে আছে। এদিকে করোনাভাইরাসের রোগী বাড়ার কারণে লকডাউন ঘোষণা করেছে দেশটিতে। ফলে ক্রিকেট বা অন্য কোনো কাজ করে উপার্জনের সুযোগ নেই খেলোয়াড়দের সামনে।
আর এই মহামারির প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার সাবেক ও দ্বিতীয় বিভাগের ক্রিকেট খেলা কিছু ক্রিকেটারের উপর, ‘করোনাভাইরাসের বিপর্যয় আমাদের সাবেক কিছু খেলোয়াড়ের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। এছাড়াও কিছু বর্তমান খেলোয়াড় রয়েছে, যাদের ক্রিকেট ছাড়াও অন্য আয়ের দিকে তাকিয়ে থাকতে হয়।’- বলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের জেনারেল ম্যানেজার কেলি অ্যাপলবি। ক্রিকেটারদের এই আর্থিক সমস্যা দূর করতে এগিয়ে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। এই দুঃসময়ে সাবেক ক্রিকেটার ও যারা দ্বিতীয় আয়ের ওপর নির্ভরশীল, এমন ক্রিকেটারদের জন্য একটি জরুরি তহবিল চালু করেছে সংস্থাটি।

স্টোকসের কাছে শ্রেষ্ঠত্ব হারালেন কোহলি
ক্রীড়া প্রতিবেদক
‘বিশ্বের শীর্ষ ক্রিকেটার’ হিসেবে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের নাম ঘোষণা করেছে উইজডেন। ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এবং অ্যাশেজে হেডিংলিতে অবিস্মরণীয় জয় এনে দেওয়ায় এ সম্মানে ভূষিত হয়েছেন স্টোকস। স্টোকসের জন্য গত বছর ছিল স্মরণীয়। মারামারি করে শাস্তি ভোগের পর মাঠে ফিরে দুর্দান্ত সময় কাটান। দলকে একের পর এক জয় এনে দেন। ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে যান নিজেকে।
বিশ্বকাপের ফাইনালে তাঁর দৃঢ়চেতা ও একক আধিপত্যের ইনিংসে শিরোপা জেতে ইংল্যান্ড। বিশ্বকাপের পরপরই অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপে ১৩৫ রানের ইনিংস উপহার দেন। শেষ উইকেটে দারুণ সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জয় এনে দেন। টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা ইনিংসে এরই মধ্যে স্টোকসের ইনিংসটি নাম তুলেছে। ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের ১৫৭তম সংখ্যায় স্টোকসের নাম উঠেছে। ২০০৫ সালের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে উইজডেনের সংখ্যায় নাম উঠল স্টোকসের। উইজডেনের শেষ তিন সংখ্যায় বিশ্বের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। এবার কোহলির শ্রেষ্ঠত্ব ভেঙে স্টোকস উঠলেন শীর্ষে।

রোনালদিনহো এখন হাউস অ্যারেস্ট
ক্রীড়া প্রতিবেদক
জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে ঢুকতে গিয়ে আটক হন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোনালদিনহো। তাঁর সঙ্গে ছিলেন ভাই রবার্ত অ্যাসিস। গণমাধ্যমে এসেছে, বিশ্বকাপ জয়ী তারকা ১.৬ মিলিয়ন ডলার দিয়ে ছাড়া পেয়েছেন। এর আগে ১.৪ মিলিয়ন ডলার প্রস্তাব করেছিলেন দুই ভাই। কিন্তু বিচারকের কাছে তা পর্যাপ্ত মনে হয়নি। এবার আরও বেশি অর্থ দিয়ে মুক্তি মিলল রোনালদিনহোর। তবে তাকে গৃহবন্দি থাকতে হচ্ছে। প্যারাগুয়ের জুডিসিয়াল অথোরিটি তাঁর জামিন মঞ্জুর করে হাউস অ্যারেস্টের রায় দিয়েছে।
বিচারক বলেছেন, ‘রোনালদিনহো এবং তাঁর ভাইকে জামিনে মুক্তি দিয়ে একটি হোটেলে হাউস অ্যারেস্ট হয়ে থাকতে হবে। তাঁরা সেখানে তাদের নিজস্ব খরচে থাকবে। বিষয়টি হোটেল কর্তৃপকে জানিয়ে দেওয়া হয়েছে।’ অর্থ আদান-প্রদানের বিষয়ে বিচারক বলেছেন, ‘এটা ঠিক প্রচুর অর্থ নেওয়া হয়েছে তাঁদের থেকে। কিন্তু এটা নিশ্চয়তা দিচ্ছে যে তাঁরা শুনানি শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে।’

ভারত-পাকিস্তান সিরিজ চান শোয়েব
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে যখন কাঁপছে পুরো বিশ্ব এবং এই ভাইরাসের কারণে যখন, ঘরে থাকাই সবার জন্য বাধ্যতামূলক, তখন ভারত-পাকিস্তান সিরিজের দাবি করলেন শোয়েব আখতার। করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষ যেভাবে তিগ্রস্থ হচ্ছে, তাদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্যই এই সিরিজটি আয়োজনের দাবি তুলেছেন পাকিস্তানের সাবেক এই স্পিডস্টার।
তিন ম্যাচ করে দুই দেশেই এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেন শোয়েব। তবে, তার এই প্রস্তাবে একটু ভিন্নতা আছে। শোয়েব তার প্রস্তাবে উল্লেখ করেন, সিরিজটি খেলা হবে শুধুমাত্র টিভি দর্শকদের জন্য। সেখান থেকেই যে অর্থ উপার্জন হবে, তা ব্যায় করতে হবে করোনায় তিগ্রস্থ অসহায় মানুষদের জন্য। সন্ত্রাসী হামলার জের ধরে ২০০৭ সাল থেকে দুই দেশের মধ্যে দ্বি-পাকি সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশ শুধুমাত্র মুখোমুখি হয় আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপে।

নিলামে বাটলারের জার্সির দাম উঠেছে ৬৮লাখ টাকা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই দুর্যোগময় সময়ে নিজের অমূল্য এক সম্পদ বিসর্জন দিচ্ছেন জস বাটলার। নিলামে তুলে দিয়েছেন সেই জার্সিটি, যে জার্সিটি পড়ে তিনি বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছিলেন, শিরোপাতেও আছে যে জার্সির স্পর্শ।
একজন খেলোয়াড়ের সারাজীবনের সম্পদ তো এই স্মৃতিগুলোই। তারা অনেক সময় স্মরণীয় ম্যাচের স্ট্যাম্প, কখনও বেল, কখনও বল, ব্যাট কিংবা জার্সিটি আলাদা করে রেখে দেন। যুগের পর যুগ সেগুলো স্মৃতি আঁকড়ে রাখে। কিন্তু করোনার এই দুঃসময়ে স্মৃতি আঁকড়ে রাখার চেয়ে মানবতায় বিলিয়ে দেওয়াকেই বড় দায়িত্ব মনে করলেন ইংলিশ দলের বিশ্বকাপজয়ী উইকেটরক। তাই জার্সিটি নিলামে তোলার ব্যবস্থা করেন। বাটলারের এই মানবিক কাজে ব্যাপক সাড়া পড়েছে। নিলামে ৮২টি বিড হয়েছে। জার্সিটির সর্বোচ্চ দাম উঠেছে ৬৫ হাজার ১০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮ লাখ টাকা।

উইজডেন বর্ষসেরা নির্বাচিত হলেন যারা
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন অ্যালমানাক’র গত তিন সংস্করণেই শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ২০২০ সালের সংস্করণে তিনি জায়গা পাননি সেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও।
উইজডেনের এবারের সংস্করণে শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। যার ফলে ঘুচল প্রায় ১৫ বছরের অপো। ইংল্যান্ডের পে সবশেষে ২০০৫ সালে উইজডেনের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফিনটফ। স্টোকস ছাড়া উইজডেনের এবারের সংস্করণে সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, দণি আফ্রিকার সাইমন হারমার এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিনস, মার্নাস লাবুশেন ও নারী দলের অলরাউন্ডার এলিস পেরি। অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ারই জয়জয়কার।
পুরুষদের ক্রিকেটে যেমন শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস, তেমনি নারী ক্রিকেটে এই সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়া এলিস পেরি। এর আগে ২০১৬ সালেও শীর্ষ নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া এবারের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।

৫৯ সেঞ্চুরিতে ৫৯ লাখ রুপির অনুদান
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের ভয়াল থাবা বেশ ভালোভাবেই পড়েছে ভারতে। দেশটিতে এরই মধ্যে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৬০জন। এ সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সামর্থ্যবান ব্যক্তিরা যে যার জায়গা থেকে এগিয়ে আসছেন।
বাদ নেই ভারতের সাবেক-বর্তমান ক্রিকেটাররাও। এরই মধ্যে মোটা অংকের অনুদান দিয়েছেন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, সুনিল গাভাস্কার, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়নারা। এদের মধ্যে সুনিল গাভাস্কারের অনুদানের অংকটা আবার অদ্ভুত। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ৩৫ লাখ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে ২৪ লাখ- এভাবে মোট ৫৯ লাখ রুপি দান করেন গাভাস্কার। এই অন্যরকম অংকের অনুদানের পেছনের গল্পটা দারুণ। মূলত নিজের ৫৯টি সেঞ্চুরির জন্যই ৫৯ লাখ রুপি দান করেছেন গাভাস্কার।

বার্সা ছেড়ে ইতালিয়ান কাবে যাবেন মেসি
ক্রীড়া প্রতিবেদক
দুই মৌসুম আগে স্প্যানিশ কাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান কাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের সামর্থ্যরে ছাপ রাখছেন সেখানেও। প্রথম মৌসুমেই নির্বাচিত হয়েছেন জুভেন্টাসের সেরা খেলোয়াড়।
রোনালদো স্পেন ছেড়ে চলে যাওয়ায় অনেকটাই ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে জমজমাট এল কাসিকোর লড়াই। বার্সেলোনায় লিওনেল মেসি এবং রিয়ালে রোনালদো এ দুজনের উপস্থিতিই জমিয়ে তুলতো কাসিকো ম্যাচ। এছাড়া মেসি-রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথেও ভাটা পড়েছে একজনের অনুপস্থিতিতে। তবে আগামী মৌসুমে দুজনকে আবারও একই লিগে দেখা যাবে বলে মনে করছেন ইন্টার মিলানের সাবেক প্রেসিডেন্ট ম্যাসিমো মোরাত্তি। তবে রোনালদো স্পেনে ফিরবেন না, বরং ইতালিয়ান কাব ইন্টারে ঠাই হবে মেসির এমনটাই আশা মোরাত্তির।

করোনায় বাবার পর ইতালিয়ান সাবেক অ্যাথলেটের মৃত্যু
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে পারলেন না ইতালির সাবেক অলিম্পিক অ্যাথলেট দোনাতো সাবিয়া। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে চলে গেলেন ৮০০ মিটার অলিম্পিক ফাইনালের দুবারের এই দৌড়বিদ। এর আগে এই করোনা ভাইরাসেই সাবিয়ার বাবা কিছুদিন আগে মারা যান।
এক বিবৃতিতে কোনি জানায়, সাবিয়া ৮০০ মিটার অলিম্পিকে দুবারের ফাইনালিস্ট ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দণি ইতালি অঞ্চলের বাসিলিকাতার পোতেনজায় স্যান কার্লো হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সাবিয়া ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার ফাইনাল দৌড়ে পঞ্চম হয়ে শেষ করেন। আর চার বছর পর সিউল অলিম্পিকে একই ইভেন্টের ফাইনালে সপ্তম হয়ে শেষ করেন। তিনি অবশ্য ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। কোনি জানায়, অলিম্পিক ফাইনালে ওঠা প্রথম কোনো অ্যাথলেট হিসেবে করোনায় মারা গেলেন সাবিয়া।

কিউই ক্রিকেটারদের ভোটে সেরা সাউদি-ডিভাইন
ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ভোটে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টিম সাউদি। আর সেরা নারী ক্রিকেটারের পুরস্কার উঠেছে সোফি ডিভাইনের হাতে। করোনা ভাইরাসের কারণে অনলাইনের মাধ্যমে ২০১৯-২০ মৌসুমের ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়।
পুরুষদের সেরা ‘প্লেয়ার্স ক্যাপ’ এনিয়ে দ্বিতীয়বার জিতলেন ডানহাতি ফাস্ট বোলার সাউদি। তিনি সর্বশেষ এটি ২০১৩ সালে জিতেছিলেন। আর টানা তৃতীয়বারের মতো সেরা হলেন কিউই নারী দলের অধিনায়ক ডিভাইন। এরই সঙ্গে পুরুষ দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের রেকর্ডেও ভাগ বসালেন। উইলিয়ামসন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পুরস্কারটি বাগিয়ে নেন।

করোনাযুদ্ধে অংশ নিতে সব ট্রফি বিক্রি করলেন তরুণ গলফার
ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২১দিনের জন্য লকডাউন করা হয়েছে পুরো ভারত। এই সময় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন দুস্থ ও অসহায় মানুষজন। তাদের সাহায্যার্থে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। বাদ যাননি দেশটির ক্রীড়া তারকারাও। কিন্তু তরুণ এক গলফার যা করলেন তা যেকোনো ক্রীড়াবিদের জন্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকার।
দেশের দুস্থ মানুষদের কঠিন সময়ে অন্যান্য ক্রীড়া তারকাদের মতোই সহায়তার হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন তরুণ গলফার অর্জুন ভাটি। কিন্তু মাত্র ১৫ বছর বয়সী এই গলফারের আর্থিক সামর্থ্য তেমন আহামরি নয়। কিন্তু চুপ করে বসে থাকার পাত্রও নন তিনি। উপায় একটা বের করে ফেললেন। এযাবৎ যত ট্রফি জিতেছেন সবগুলোই বিক্রি করে দিলেন তিনি।