Home আঞ্চলিক রূপসায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

রূপসায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

6

 
রূপসা প্রতিনিধি।।


রূপসায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের উপর হামলার ঘটনায় রূপসা থানায়  লিখিত অভিযোগ  দায়ের। সূত্রে জানা যায়, গত ২৭  অক্টোবর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মারুফের  সমর্থকদের রাত সাড়ে ১০:৩০ টার সময় রূপসার বেলফুলিয়া হাইস্কুলের সামনে  আনারস প্রতিকের  প্রার্থীর  পোষ্টার ছিড়ে ফেলে এবং বাধা দিলে তাদের মারধর ও প্রাননাশের হুমকি দেয় । তারা  আহত অবস্থায়  চলে  যাওয়ার সময় উল্লেখিত আসামীগন আবারো মটরসাইকেল যোগে এসে তাদের চলার পথ গতিরোধ করে। কোন কথাবার্তা ছাড়াই রাস্তার পাশে থাকা  ইট দ্বারা  সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মারুফ শেখের কর্মী-সমর্থকদের ওপর আতর্কিত ভাবে হত্যার উদ্যেশ্য  এলোপাতাড়ি হামলা চালায়। তখন ঘটনাস্থলে ২ জন গুরুতর জখম সহ তাদের  অনেকেই আহত হয়। পরে তাদের চিৎকারে মোঃ মারুফ শেখসহ  এলাকাবাসির সহযোগিতায় আশংকজনক অবস্থায় মোঃ আলমগীর শেখ ও জহির রায়হান কে  উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়।

তাদের  অবস্হা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে গত ৩১ অক্টোবর  রূপসা থানায় ১০  জনের নাম সহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন। আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন শেখ ও আইচগাতী ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জহির রায়হান তারা বাদী হয়ে এজাহার দায়ের করেন।এজাহারের  সুত্রে জানা যায়  দেয়াড়া এলাকার মৃত ইমলাক উদ্দিন ঢালীর পুত্র মোঃ আরিফুজ্জামান লিটন (৫০), মোঃ মনিরুজ্জামান মনির (৪০) ও তারিকুজ্জামান  লিপন। দূর্জনীমহল এলাকার মৃত মজিদ শেখের পুত্র আবুল শেখ (৪০), একই এলাকার  হাসেম শেখের পুত্র  লেলিন শেখ (৩৮), শীরগাতী এলাকার শামসুর রহমানের পুত্র  সাইদূর রহমান ওরফে খুইরা সাইদ  (৫৫), দেয়াড়া এলাকার মৃত রুহুল আমিন বিশ্বাসের পুত্র  হোসেন  বিশ্বাস (৪০), দুর্জনীমহল এলাকার মৃত আকুব মোল্যার পুত্র রফিক মোল্যা (৫৫), খানমোহাম্মদপুর  এলাকার মৃত আলাল শেখের পুত্র এস কে  কাদের (৩৫) রাজাপুর এলাকার জরিনা বেগমের পুত্র সবুজ শেখ (৪০),একই এলাকার আরমান শেখ সহ  অজ্ঞাতনামা ৮/১০ কে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, তদন্ত করে সত্যতার প্রমান পেলে পরবর্তীতে  অভিযোগ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।