দিঘলিয়া প্রতিনিধি।।
“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় দিঘলিয়া থানা চত্বরে দিঘলিয়া থানা পুলিশ কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে -২০২১ পালিত হয়।দিঘলিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর সভাপতি এস এম গোলাম রহমান এর সভাপতিত্বে থানা সেকেন্ড অফিসার এস আই ইয়াসিন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,ওসি তদন্ত রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া প্রেসক্লাব এর সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সহ – প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলম,সহ-সভাপতি ও পরিষদ সদস্য কাজী মোশাররফ হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য যথাক্রমে মোঃ আমির হোসেন,মোঃ বিপ্লব হোসেন, মোঃশাহাবুদ্দিন শেখ,মোঃ রানা শেখ, খান আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শেখ সাইদ হোসেন,উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা আবুল খায়ের সহ দিঘলিয়া থানা পুলিশ এর কর্মকর্তা ও সদস্যগন,সুধীজন,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।









































