রাজনৈতিকভাবে মোকাবেলা করে সন্ত্রাস ও জঙ্গীবাদের মূলোৎপাটন করা হবে :বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু’র বাংলায় কোন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা থাকতে পারবে না। যারাই সম্প্রদায়িক সম্প্রীতি বিন্ষ্ট করবে তাদের বিরুদ্ধে বাংলার জনগণকে সাথে নিয়ে এ দেশ থেকে বিতাড়িত করা হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু’র সময়ে যখনই সম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে তখনই তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করে দু’সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করেছেন। তিনি কখনও উগ্র মৌলবাদী জঙ্গীদের মাধ্যমে সম্প্রদায়িক সহিংসতাকে প্রতিরোধ করেন নি। সেকারনেই বাংলাদেশ আওয়ামী লীগ কখনও উগ্র জঙ্গী মৌলবাদের সমর্থন করেনা তাই আমরাও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনৈতিকভাবে সকল জঙ্গীবাদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আড়ংঘাটায় দলীয় কার্যালয়ে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান জিবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, বাচ্চু মোড়ল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবু।
সমাবেশ শেষে এক বিশাল জঙ্গীবাদ বিরোধী এবং সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
চালনা ও বটিয়াঘাটায় সাইফুল-তারা পরিষদের নির্বাচনী ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি।।
২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল–তারা পরিষদ। গতকাল শুক্রবার বিকাল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত দাকোপের চালনা ও বটিয়াঘাটায় সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা এ ক্যাম্পেইন করেন। বটিয়াঘাটায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াশের সাথে মতবিনিময় করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. শফিউল আযম সুজন সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর চর রূপসা এলাকার মৃত. ইয়াকুব আলী ব্যাপারীর ছেলে মো. ফজর আলী (৪৫), রূপসা থানার দুর্জনী মহল গ্রামের ছয়ফার শেখের ছেলে তারিকুল শেখ (২৫), খালিশপুর হাউজিং এস্টেট নতুন কলোনীর মৃত. আলম হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৪৬), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আব্দুল সাত্তারের স্ত্রী মোছা. মাহফুজা বেগম (৫৫) ও একই গ্রামের মো. কাওছারের স্ত্রী মোছা. আকলিমা বেগম (৫০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নগরীর বার্মাশীল রোডস্থ কাশিয়াবাড়ী কালি মন্দিরের সামনে থেকে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তারিকুল শেখ ও ফজর আলীকে এবং রাত সাড়ে ১১টার দিকে খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকার বাবুস সালাম জামে মসজিদের সামনে এক কেজি গাঁজাসহ ফারুক হোসেনকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম। ২৮ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ মাহফুজা বেগম ও আকলিমা বেগমকে গ্রেপ্তার করে খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দাকোপে জেলা ডিবির অভিযানে আঁধাকেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দাকোপ থানাধীন হরিণটানা গ্রামে অভিযান চালিয়ে আঁধাকেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৮ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার দাকোপ থানাধীন হরিণটানা গ্রামের মৃত. মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে তাপস মন্ডল (৫০) ও মৃত. গুরুপদ বৈদ্যর ছেলে দিপংকর বৈদ্য (২৭)।
জেলা ডিবি জানায়, ২৮ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে খুলনা জেলার দাকোপ থানাধীন হরিণটানা গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই সৌরভ কুমার দাস। এসময় ত্রিমোহনি হইতে বাজুয়া গামী রাস্তার উত্তর পাশে পরিক্ষীত রায়ের মুদির দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আঁধাকেজি গাঁজাসহ তাপস মন্ডল ও দিপংকর বৈদ্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দাকোপ থানার
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-১৭।
ঝিকরগাছায় র্যাবের অভিযানে রিভলবার ও ককটেলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া ইউপির আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও ৭টি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৮ অক্টোবর রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার বোধখানা (আজমপুর) গ্রামের মো. সোবাহান এর ছেলে মো. নুর মোহাম্মদ (৩৪)।
র্যাব-৬ জানায়, ২৮ অক্টোবর রাত ১০টার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া ইউপির আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সাবেক ইউপি সদস্য মো. মফিজুর রহমান মোড়ল এর বসতবাড়ী থেকে একটি বিদেশী রিভলবার ও ৭টি ককটেলসহ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।
ব্যক্তিমালিকানাধীন সকল জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধ সহ ৬দফা দাবীতে শ্রমিক জনসভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধীন সকল জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধ সহ ৬দফা দাবীতে শ্রমিক জনসভা বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। আটরা শিল্পাঞ্চলের আফিল জুটমিল গেটের সামনে ২৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন। শ্রমিক নেতা আঃ সালামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, মোঃ নিজামউদ্দিন, কাবিল হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির , মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, শেখ হাবিবুর রহমান , বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , আমির মুন্সি প্রমুখ । জনসভা নেতৃবৃন্দ বলেন খুলনাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন সকল জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবীতে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩১ অক্টোবর রবিবার সকাল ১১ টায় কলকারখানা পরিদর্শকের সাথে শ্রমিক নেতাদের মতবিনিময় । ৪ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান ও আগামি ৫ নভেম্বর শুক্রবার শিরোমনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সকল দাবী মেনে নেয়া না হলে পরবর্তিতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান। এদিকে প্রধান অতিথি শেখ মনিরুল ইসলাম তার বক্তৃতায় বলেন আফিল জুটমিলস শ্রমিকদের আগামী ৬ এবং ৭ নভেম্বরের মধ্যে পর্যায়ক্রমে তাদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে আশ^াস প্রদান করেন।
সাংবাদিক গাজী মাকুলের ফুফাতো বোনের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীনের ফুফাতো বোন রঞ্জিনা বেগম এর আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে ২৯ অক্টোবর শুক্রবার জুম্মাবাদ গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদের সকল মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের ফুফাতো বোন মরহুমা রঞ্জিনা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকায় ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেন।
রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। শুক্রবার ইউনিয়নের আইচগাতী, রাজাপুর, বারো পূর্ণের মোড়, সাহাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে চাঁদার দাবিতে দূর্বৃত্তের হামলায় আহত কলা চাষীর মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঁদার দাবিতে দূর্বৃত্তের হামলায় আহত জাকির হোসেন হাওলাদার(৬০) নামের এক কলা চাষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাতেল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার পার্শ্ববতর্তী ইন্দুরকানী উপজেলার পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় তার স্বজনরা।
নিহত জাকির হোসেন হাওলাদার মোরেলগঞ্জ চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে।
নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, স্থানীয় সন্ত্রাসী রাসেল মোল্লা ও সোহেল খানসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বাবার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা বাবাকে এলাপাথারি কোপায়। মৃত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে বাবা মারা যায়।
ইমরান আরও বলেন, এক বছর আগেও বাবাকে মারপিট করে ৫০ হাজার টাকা নিয়েছিল সন্ত্রাসীরা। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হুমায়ুন কবির বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।নিহতের পরিবারে পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এছাড়া হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।











































