Home আঞ্চলিক খুলনা আদালত পাড়ার খবরা খবর

খুলনা আদালত পাড়ার খবরা খবর

42

অস্ত্র মামলায় ৩জনের ১৭ বছরের সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার  

কয়রা থানার অস্ত্র মামলার ৩ আসামীর প্রত্যেককে অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় ১০ বছর ও এফ ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

বুধবার (৬ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক চৌধুরী মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামীরা হলেন, খুলনা জেলার দিঘলিয়া থানার লাখোহাটি গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে মো. মজিবর শেখ (৪৪),    বারাকপুর গ্রামের মৃত. জব্বার বিশ্বাসের ছেলে মো. ইকবাল (৪৫) ও মৃত মালেক বিশ্বাসের ছেলে মো. আকবর হোসেন (৩৪)।  রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ২১ মে রাত সাড়ে ১২টায় কয়রা উপজেলার মদিনাবাদ খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ও র‌্যাব। এসময় বাহির ওয়াপদায় আবুল হোসেনের মাছের ঘের থেকে ডাকাতির প্রস্তুতকালে মজিবর শেখ, ইকবাল ও আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশি তৈরী একটি শার্টারগান ২টি দেশি তৈরী বন্দুক, ২টি রাইফেলের গুলি ও একটি বন্দুকের কার্তুজ  উদ্ধার করা হয়। এঘটনায় এসআই মো. কামরুজ্জামান বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং ১৩। ওই বছরের ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিরাজুল ইসলাম

৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার ও এপিপি অ্যাডভোকেট শিউলী আক্তার লিপি।

দাকোপে কোস্টগার্ডের অভিযানে তক্ষকসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার  

খুলনা জেলার দাকোপ থানার নলিয়ান বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষক সাপসহ এক চোরা কারবারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। বুধবার (৬ অক্টোরব) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী ইউনিয়নের সুতারখালী গ্রামের অজিব বৈষ্যর ছেলে মনোজ বৈষ্য(৩৫)।

কোস্টগার্ড জানায়, বুধবার ভোরে খুলনা জেলার দাকোপ থানার নলিয়ান বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন  কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম, মামুনুর রহমানের নেতৃত্বে আউট পোস্ট নলিয়ানের একটি অপারেশান দল। এসময়  বিরল প্রজাতির একটি তক্ষক সাপসহ মনোজ বৈষ্যকে গ্রেপ্তার করা হয়। তক্ষকটির আনুমানিক বাজারমূল্য ৬৬হাজার টাকা। তক্ষকটির ওজন ২২০গ্রাম ও দৈর্ঘ্য ১২ইঞ্চি। উদ্ধারকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে ।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৬০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোলাইমান নগরের মোতাহার আলী শিকদারের ছেলে মো. নাসির শিকদার (৩৬), মহেশ্বরপাশা কালিবাড়ী সাড়াডাঙ্গার ওহিদুল হোসেনের ছেলে মো. আলামিন হোসেন (২৫), মহেশ্বরপাশা বনিকপাড়ার নুর মোহাম্মদ ব্যাপারীর ছেলে মো. আকরাম ব্যাপারী (২৬), খালিশপুর টিএন্ডটি অফিসের সামনের মৃত. নাদিম শেখের মেয়ে মোসা. নারগিস আক্তার (২০) ও ৬, হাজী ইসমাইল লিংক রোডস্থ সিদ্দিকীয়া মহল্লার আবু আব্দুলাহ বিন খালেকের ছেলে ইকবাল হোসেন ওরফে নোমান (৩৬)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময়  ২৬০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে ডিবির অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোডে অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ অক্টোবর সকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন নগরীর মোহাম্মদনগর গাজী পানির ট্যাংকির পাশের শাহাজাহান শেখের ছেলে মো. শামীম আহম্মেদ ওরফে আদর (২৪), সিদ্দিকিয়া মহল্লা, বকুল বাগান লেনের মৃত. আবু দাউদের ছেলে মো. মঈন মাহামুদ ওরফে বাবু (২৮), নাজিরঘাট মেইন রোডের  মো. রেজাউল ইসলামের ছেলে  মো. মেহেদী হাসান রানা (৩৬) ও জিরোপয়েন্ট ২৪৭ বিসমিল্লাহ সড়কের  জালাল শিকদারের ছেলে মো. আসলাম শিকদার সজীব (২৮)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ৫ অক্টোবর সকাল রাত ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোডে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৯৪/১, রাবেয়া মঞ্জিল এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ২৬০ পিস ইয়াবাসহ ওই ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা য়েছে।