Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

21
ছবি: খুলনা বিভাগীয় যাদুঘর

সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী কামালের মৃত্যুতে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়

খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেন ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন। অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বুধবার (৬ অক্টোবর) দুপুরে বিএনপি কার্যালয়ে গনতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস এম কামাল হোসেন এর মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরো বলেন, খুলনায় ছাত্রদলের সেরা সংগঠকদের মধ্যে এস এম কামাল ছিলেন অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে নেতৃত্বের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সর্বদায় দুই ঠোঁটের মাঝখানে হাসির রেখা ফুটিয়ে মৃদুভাষী কামাল নেতাকর্মীদের কথাই শুনতেন। সিদ্ধান্তের বেলায় বোঝা যেত, সে কত বড় মাপের সংগঠক। তার মেধা ও বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাই তাকে একজন সত্যিকারের রাজনৈতিক সংগঠকে পরিণত করেছিল। তিনি কর্মীদের কাছে কতটা জনপ্রিয় ছিলেন যে, তার মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে।

আসাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, জাফরউল¬াহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম, নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু ও তারেক হাবিবুল্লাহ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, রেহেনা ঈসা, শাহজালাল বাবলু, আরিফুজ্জামান অপু, মোল্যা খায়রুল ইসলাম, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, ইশতিয়াক উদ্দিন লাভলু, হাসানুর রশিদ মিরাজ, মশিউর রহমান যাদু, সামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, আবু সাঈদ শেখ, নাজির উদ্দিন নান্নু, আফসার উদ্দিন মাষ্টার, হাফিজুর রহমান মনি, জহর মীর, কাজী আব্দুল লতিফ, জামিরুল হুদা জামিল, ইশাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, ইমতিয়াজ আলম বাবু, আবুল কালাম শিকদার, নাসির খান, মোল্যা ফরিদ আহমেদ, আসলাম হোসেন, আনিচুর রহমান আরজু, রফিকুল ইসলাম শুকুর, আশরাফ হোসেন, মোস্তফা জামাল, এনামুল হক সজল, সামসুল বারী পান্না, তানভিরুল আযম রুম্মান, কাজী মাহমুদ আলী, নাহিদ আল মামুন, জাহিদুর রহমান রিপন, মিজানুর রহমান ডিকেন, সিরাজুল ইসলাম লিটন, শেখ সোহরাব হোসেন, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, মোহাম্মদ আলী, খান মঈনুল হাসান মিঠু, জাহাঙ্গীর হোসেন, জাকারিয়া লিটন, নুরে আব্দুল্লাহ, মাসুদ খান বাদল, আবু বক্কর, হুমায়ুন কবির, মো. আলী মিঠু, নুরুল ইসলাম লিটন, রাহাত আলী লাচ্চু, মনিরুজ্জামান মনি, শাহানাজ ইসলাম, হেদায়েত হোসেন হেদু, জামাল মোড়ল, রোকেয়া ফারুক, সেলিম বড় মিয়া, মোল্যা আলী আহমেদ, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, মাসুদ রেজা, হাবিবুর রহমান কাজল, শফিকুল ইসলাম শাহিন, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, শরীফুল ইসলাম শরিফ, মিনা মুরাদ, সাজ্জাত হোসেন জিতু, হাসিবুল হাসান, পারভেজ রেজা তানভির, রাজিবুল আলম বাপ্পী, ডা. হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, শামীম কাজী, এবাদুল হক, শেখ জাহিদুল ইসলাম, আব্দুল আহাদ শাহিন, শেখ আল মামুন, কাজী একরাম মিন্টু, দেলেঅয়ার হোসেন, এস এম আলমগীর হোসেন, রেহোনা ইসলাম, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, মো. মিলন, ফকির শহিদুল ইসলাম, মরহুম কামালের ভগ্নিপতি ফরহাদ হোসেন, ভাইপো তামিম, শ্যালক মো. ইসমাইল হোসেন প্রমুখ। আলোচনা শেষে মাওলানা আব্দুল গফ্ফার দোয়া পরিচালনা করেন।

দাকোপের পানখালী ভাঙনে ভেড়িবাঁধের ৫০ গজ পশুর নদী গর্ভে বিলীন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।

 পশুর নদীর প্রবল জোয়ারের তোড়ে দাকোপের পানখালীর খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে পাউবোর ৫০ গজ ওয়াপদা বেড়িবাঁধ পশুর নদী গর্ভে বিলীন। অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে প্রায় শত শত বিঘা আমন ফসলের ক্ষেত। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খাঁন ও উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। ভাঙন রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদেন সহাতায় নির্মাণ কাজ চলমান রয়েছে। সরেজমিনে ঘুরে ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, ৬ অক্টোবর বুধবার বেলা আনুঃ ১১ টায় উপজেলার পানখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৩১নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে বেড়িবাঁধের ৫০ গজ বেড়িবাঁধ রাস্তা পশুর নদীর জোরের তোড়ে নদী গর্ভে বিলীন হয়েছে। নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় পানখালীর খলিসা, পানখালী মধ্যে পাড়া ও পূর্ব পাড়া গ্রামে অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে শতশত বিঘা আমন ফসলের ক্ষেত। বধুবার বিকালে ৪ টায় ভাঙন কবলিত ওয়াপদার বেড়িবাঁধের ভাঙন অংশে রিং বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ববধায়ক প্রকৌশলী মোঃ শফি উদ্দিন। এ সময় উপিস্থত ছিলেন পানি উন্নয়ন বোর্ডর উপ বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, দাকোপ সহকারী প্রকৌশলী মধুসুধন মল্লিক, পানখালী ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম শেখ প্রমুখ।

দাকোপে কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে তক্ষকসহ আটক-১জন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি।।

খুলনার দাকোপে ৬ অক্টোবর আনুঃ রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি অপারেশান দল খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত নলিয়ান বেড়িবাধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন চোরাকারবারীকে আটকসহ বিরল প্রজাতির ১ টি তক্ষক উদ্ধার করে। উদ্ধারকৃত তক্ষকটির আনুঃ বাজার মূল্য ৬৬ ছেষট্টি লক্ষ টাকা। বিরল প্রজাতির তক্ষকটির ওজন ২২০ গ্রাম ও দৈর্ঘ্য ১২ ইঞ্চি। উক্ত চোরাকারবারী ব্যক্তির নামঃ মনোজ বৈষ্য(৩৫), পিতাঃ অজিব বৈষ্য, গ্রামঃ সুতারখালী, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা। উদ্ধারকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মামুনুর রহমান সংবাদ মাধ্যমে জানান, কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং উক্ত সাফল্য এই নিয়মিত অভিযানেরই অংশ।

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় কিশোরীকে বেনাপোল দিয়ে ভারতীয় পুলিশের কাছে  হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি                                

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না ভারতীয় কিশোরী শাহানা ইয়াসমিনের( ১৪)। আজ বুধবার সন্ধ্যায় তাকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মামুন খাঁন জানান, ৮ মাস আগে ভারতের পশ্চিমবাংলার  মালদা জেলার চাকলা থানার হাজাতপুর গ্রামের মোজাম্মেল  হকের মেয়ে কিশোরী ইয়াসমিন  কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আনসারি কামাল নামে একটি ছেলের প্রেমে পড়ে অবৈধপথে সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে আসে। মেয়েটির বাবা তাকে ফেরত পেতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের শরনাপন্ন হলে সিআইডির একটি চৌকষ টিম তাকে উদ্ধার করে।

বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।

হস্থান্তরের সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তাগন সহ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, বিজিবির সুবেদার আরশাফ হোসেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক চোরাচালান, ইভটিজিং জাতির জন্য ক্ষতিকারক জেলা রেলওয়ে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার

খুলনা রেলওয়ে পুলিশ সুপার রবিউল হাসান  বলেছেন, শান্তি ভ্রমনে রেলওয়ের কোন বিকল্প নেই। এটা রাষ্ট্রীয় সম্পদ। এটা রক্ষার দ্বায়িত্ব শুধু সরকারের নয়, দলমত নির্বিশেষে সকল জনগোষ্ঠীর। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ট্রেনে মাদক পাচার সহ চোরাচালানে যাত্রীদের মনে ক্ষোভের সঞ্চার হয়। এটাকে শুদ্ধ রাখতে হবে।তিনি গতকাল  বুধবার বেলা ১১ টায় খুলনা সদর রেলওয়ে পুলিশ  থানা  ও জেলা রেলওয়ে পুলিশ এর  আয়োজনে স্থানীয় দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি কেন্দ্রে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও রেলপথে নাশকতা, মাদক চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে এলার্ম বিট পুলিশিং এর এক জনসচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সদর থানা রেলওয়ে পুলিশের ওসি মোল্লা কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপ সহকারী পুলিশ পুলিশ পরিদর্শক শহীদুল আলম,স্থানীয় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মসজিদের ইমাম সহ কয়েক শতাধিক সচেতন নাগরিক।

সালাহ্ উদ্দিন ইউসুফ কখনও অন্যায়ের সাথে আপোস করেননি: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সালাহ্ উদ্দিন ইউসুফ কখনও অন্যায়ের সাথে আপোষ করেন নি। যারা ন্যায়ের পথে থাকে তারা কতিপয় মানুষের বিরাগ ভাজন হন। তবে অন্যায়কারীরা পানি ঘোলা করে পিছু হটতে বাধ্য হয় ন্যায়ের কাছে। পুরষ্কৃত হয় ন্যায়ের পথে থাকা মানুষেরা। তারই উৎকৃষ্ট উদাহরণ এ্যাড. সালাহ্ উদ্দিন ইউসুফ। তিনি আরো বলেন, তিনি একদিকে আইনজীবী অপরদিকে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‘লেফটেন্যান্ট জেনারেল’ পদে ভূষিত করেন। তিনি বঙ্গবন্ধুকে হত্যার পরে নিজের জীবন বাজি রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করেছেন। তাঁর ধৈর্য্য, সাহসিকতা ও ত্যাগ আমাদের অনুকরণীয়। তিনি বঙ্গবন্ধু’র যোগ্য উত্তরসূরি হিসেবে কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। তাঁর মত ধৈর্য্য, সাহসিকতা, ন্যায় পরায়নতা এবং ত্যাগকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল বুধবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সাবেক প্রেসিডিয়াম মেম্বর এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ্যাড. সালাহ্ উদ্দিন ইউসুফের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, শেখ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর হাফিজুর রহমান, আলহাজ্ব মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, মীর বরকত আলী, সফিকুর রহমান পলাশ, সুলতানা রহমান শিল্পী, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, চ. ম. মজিবর রহমান, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশারফ, এমরানুল হক বাবু, মো. আব্দুল কাদের, গোলাম হায়দার বুলবুল, দাদন আলী, বীবেক বোর, নুর জাহান রুমী, নূরানী রহমান বিউটি, আইরিন সুলতানা, নাসরিন চৌধুরী, হাফেজ আব্দুর রহিম, আশরাফুল আলম বাবু, ইলিয়াছ হোসেন লাবু, আবু বক্কর সিদ্দিকী বাবুল, মো. শহীদুল হাসান, আমিরুল ইসলাম বাবু, ইয়াসিন আরাফাত, মাহমুদুর রহমান রাজেস, ওমর কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এ্যাড. সালাহ্ উদ্দিন ইউসুফের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম জাকারিয়া।

মহানগর আ‘লীগ নেতার শ্বশুরের সুস্থতায় কামনায় নেতৃবৃন্দের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দের শ্বশুর আলহাজ্ব শাহাবুদ্দিন আকুঞ্জি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলহাজ্ব শাহাবুদ্দিন আকুঞ্জি‘র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে জনগনকে সোচ্চার হতে হবে: খুলনা রেলওয়ে পুলিশ সুপার

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ে খুলনার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেছেন, কোন দেশের উন্নয়নের প্রথম শর্ত যাতাযাত ব্যবস্থার উন্নয়ন। স্বল্প খরচে পরিবেশ বান্ধব ও উন্নত পরিবহন সেবা একমাত্র বাংলাদেশ রেলওয়ে নিশ্চিত করেছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীরা দেশ জাতি ও জনগনের শত্রু। এ ব্যপারে এলাকাবাসিকে সচেতনতার সাথে পাথর নিক্ষেপকারীদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে।

বুধবার বেলা ১১টায় দৌলতপুর রেলষ্টেশন চত্বরে অনুষ্ঠিত চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, এলার্ম, চেইন কুলিং ও রেলপথে নাশকতা প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জিআরপি থানার ওসি মোল্যা মোঃ খবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৌলতপুর বাজার উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোঃ কামাল। সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল, সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক শামসুল আলম খোকন, ব্যবসায়ী আসাদুজ্জামান, দৌলতপুর জিআরপি ফাড়ি ইনচার্জ অসীম কুমার দাশ, এসআই ফারুক হোসেন প্রমুখ।

তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতির উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তিঃ

তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবলীগ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, রূপসা উপজেলা যুবলীগ আহবায়ক এবিএম কামরুজ্জামান, দিঘলিয়া উপজেলা যুবলীগ সভাপতি শেখ মনিরুল ইসলাম, কয়রা উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা যুবলীগ আহবায়ক অনুপম বিশ্বাস, দাকোপ উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ফুলতলা উপজেলা যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াসিন, ডুমুরিয়া উপজেলা যুবলীগ আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, কয়রা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, দাকোপ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, বটিয়াঘাটা উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গোলদার, তেরখাদা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হিরাঙ্গীর, শেখ অহিদুজ্জামান, ফুলতলা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, দিঘলিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু, ইকবাল হোসেন।

পরিবেশ উপমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরণী।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বাগেরহাট ও খুলনায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

তিনি ১০ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

রূপসায় গ্রাম ভিওিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

রূপসা প্রতিনিধিঃ

রূপসায় গ্রাম ভিওিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৬ অক্টোবর বুধবার দুপুরে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। প্রশিক্ষনে  সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান

আলহাজ্ব মোঃ ইসহাক সরদার ।

আনসার ভিডিপি থানা কর্মকর্তা বিপুল গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম সরদার,  ফরহাদ সরদার, সামসুল হক লালা, শ্রীফলতলা ভিডিপি দলনেতা আরিফুল ইসলাম, দলনেত্রী সাফিয়া পারভীন প্রমূখ।  প্রশিক্ষণে ৩২জন পুরুষ ও ৩২ জন মহিলা সহ সর্বমোট ৬৪ জন অংশগ্রহন করে।

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন ইউসুফ এর মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন মরহুম সালাউদ্দিন  ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কা-ারী তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছিল। আমরা সালাউদ্দিন ইউসুফ এর নীতি অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের শপথ। তিনি আজ বিকাল ৪টা ৩০মিনিটে মরহুম সালাউদ্দিন ইউসুফের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃন্দ যথাক্রমে  অধ্যক্ষ দেলোয়ারা বেগম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক  এডভোকেট ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মোকলেছুর রহমান বাবলু, কাজী শামীম আহসান, হালিমা ইসলাম, মোঃ খায়রুল আলম, অমিয় অধিকারী, হোসনে আরা চম্পা, অজিত বিশ্বাস, মোঃ  পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, আমিরুল মোমেনীন রানা, তানভীর রহমান আকাশ, শেখ মোহাম্মদ রাসেল, খাইরুল বাশার, মইনুল ইসলাম মঈন, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, নীলমণি, আব্দুল খালেক স্বাধীন, আরিফ হোসেন খান, অরণ্য সৌরভ, সুমন মন্ডল, রুবেল, জিহাদ, তনময়, রাশেদ, আজিজুল প্রমূখ।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি মুফতি জাকির, সম্পাদক মাওঃ ইকবাল

খবর বিজ্ঞপ্তি

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর আওতাধীন সোনাডাঙ্গা থানার সম্মেলন গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর ) রাত ৯ টায় নিউ মার্কেট আল কুরআন ইনস্টিটিউটে থানা সভাপতি মুফতী জাকির হোসাইনের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুফতী ইমরান হোসাইনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, নগর সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আহমাদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ জি এম এমদাদুল হক, বয়রাস্থ ফারুকিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মিরাজ মাহমুদ, আল কুরআন ইন্সিটিউট খুলনার মুহতামিম মুফতি আনোয়ারুল ইসলাম, ফজলুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহবুবুর রহমান, মুহাম্মদ নগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রশিদ, মাওঃ কাওসার, মাওঃ হাসিবুর রহমান মাদানী, মাওঃ আঃ মান্নান, মুফতি আবুল কালাম আজাদ, মুফতি আব্দুল্লাহ, মাওঃ ইকবাল মাহমুদ, মাওঃ সোহরাব হোসেন, মাওঃ হাকিকাতুল ইসলাম, মাওঃ কুতুব উদ্দিন, হাফেজ মাওঃ কবির হোসেন, মুফতি ইব্রাহীম ফরিদাবাদী, মুফতি মাশহুদুর রহমান, মাওঃ সাখাওয়াত হোসেন, মুফতি মুঈনুল ইসলাম, মোঃ হাদিসুর রহমান, মোল্লা রবিউল ইসলাম, আব্দুর রশিদ, মোহাম্মদ নাজমুল ইসলাম, হাফেজ মাওঃ আঃ রাকিব সহ সোনাডাংগা থানার অন্তর্গত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং বিভিন্ন উলামায়ে কেরাম গন উপস্থিত ছিলেন।

সম্মেলনে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সোনাডাঙ্গা থানার আগামী ২০২১-২০২২ সেশন এর জন্য সভাপতি হিসেবে মুফতি জাকির হুসাইন, সহ-সভাপতি মুফতী মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা ইকবাল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা হাসিবুর রহমান মাদানীর নাম ঘোষণা করা হয়।

মোড়েলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।

সভার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এ প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, নাছিমা বেগম। সভা শেষে উপস্থিতি নিবন্ধনকৃত মায়েদের হাতে তোয়ালে, মগ ও এক প্যাকেট করে গুড়ো দুধ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনা হবে ৪৫দিনের মধ্যে জন্ম নেওয়া শিশুর নিবন্ধন করলে প্রত্যেককে একটি করে পর্যায়ক্রমে ১৬টি ইউনিয়নে এক হাজার তোয়ালে দেওয়া হবে। #

মোড়েলগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের সমন্বয়সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নব্বইরশী ইসলামীক ফাউন্ডেশন কার্যলয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যা এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তাব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

সভায় স্বাগত বক্তাব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মো. সুলাইমান আনছারী। সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম ও মুয়াযিন কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠান শেষে গনশিক্ষা কার্যক্রমের ১৩৫ জন শিক্ষকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। #

আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আল-আমিন এর পক্ষে উঠান বৈঠক

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেনের ছোট ভাই আলহাজ¦ শেখ আল-আমিনের পক্ষে  নির্বাচনী এক উঠান বৈঠক গতকাল সন্ধায় শিরোমণি নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আব্দুল কুদ্দুস। বক্তৃতা করেন মাওলানা আতাউর রহমান, হাফেজ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোল্যা মাও. আসলাম হোসেন, শেখ জাকির হোসেন, শেখ তরিকুল ইসলাম , মোঃ জাকির হোসেন, শেখ সাহিদুল ইসলাম, শেখ নাজমুল হোসেন অয়ন, শেখ মোজাফ্ফার হোসেন, শেখ নজরুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, শরিফুল ইসলাম, শেখ আসলাম হোসেন, মোঃ ফজলুর রহমান, শেখ আশিকুর রহমান, শেখ আলমগীর হোসেন, সাইফুল ইসলাম পলাশ, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন ৭নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটি মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে দলমত নির্বিশেষে শেখ আল-আমিনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। বক্তৃতা শেষে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের খতিব মাও.আব্দুল জব্বার আজমী।

খুলনায় বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে এনসিটিএফ এর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি খুলনা ও সেফ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আজ (বুধবার) খুলনা শিশু একাডেমিতে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।

ডিজিটাল ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের দৃশ্যপট

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থীদের দোড় ঝাপ বেড়ে যাওয়ার পাশাপাশি গন সংযোগে মুখোরিত এঅঞ্চলের জনপদ। নির্বাচন কমিশনের ঘোষনার পর যশোরের অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের দৃশ্যপট পাল্টে গেছে। বর্তমান ক্ষমতাসীন মহাজোট এবং বিএনপির সম্ভাব্য ১ ডজন খানেক চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যেই প্রেমবাগ ইউনিযনের সর্বত্র এলকায় লোকবল নিয়ে গণসংযোগ করছেন। এর মধ্যে ক্ষমতাসীন মহাজোটের প্রভাবশালী ৮ জন প্রার্থী ও বিএনপির সাবেক চেয়ারম্যান সহ ৩ জন ও  জাতীয় পার্টি হতে ১ জন প্রার্থী এ অঞ্চলের ভোটারদের সাথে কুশল বিনিময় ও দোয়া চাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে ব্যান্যার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার। সম্ভাব্য প্রার্থীরা ইেেতামধ্যেই নির্বাচনী এলাকার বাড়ী বাড়ী যেয়ে ভোট প্রার্থনা শুরু করেছেন। দিচ্ছেন বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাসও, পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচনের জন্য দলীয় সমর্থন আদায়েরও জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। অত্র ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৮ হাজারের মধ্যে ভোটার সংখ্যা ১৪ হাজারেরও বেশি। ভোটারদের সাথে পরিচিতি হতে একেবারেই নতুন সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা কুশল বিনিময় ও দোয়া কামনা করছেন। তারা তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন অনুষ্ঠানে থেকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি নানা কৌশলে নির্বাচনী প্রচারনা চালিয়ো যাচ্ছেন। এদিকে এমনও সম্ভাব্য প্রার্থী আছেন যাদের অনেকেরই বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অনিয়ম, দূর্ণীতি, কাবিখা, টিআর, বয়ষ্ক ভাতা, ভিজিএফ কার্ড বিতরনে দলীয় আতœীয় করন সহ নানা অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন ইউনিয়ন বাসীদের মধ্যে অনেকেই। তথ্য অনুসন্ধ্যানে জানা গেছে এরই মধ্যে যারা মাঠে নেমে পড়েছেন ও মিটিং সিটিং করছেন তাদের মধ্যে অন্যতম হলে ক্ষমতাসীন মহাজোটের প্রেমবাগ ইউনিয়ন আ;লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম, বর্তমান  সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোল্ল্যা সাঈদ আলম বাচ্চু, ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রভাষক নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. হাফিজুর রহমান (সার: অব:) বর্তমান চেয়ারম্যান প্রভাষক মফিজউদ্দিন, বিএনপির সাবেক চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম মান্নু, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম রেজা, তরুন নেত মো. শাহীন বিশ্বাস, জাতীয় পার্টির প্রেমবাগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এম ফরিদুল ইসলাম। এ ব্যাপারে কথা হয় সম্ভ্যাব্য প্রার্থী প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সাবেক সভাপতি সৈয়দ আ: হাকিম ও প্রভাষক মফিজউদ্দিনের সাথে তারা এ প্রতিনিধিকে জানান যেহেতু দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায় সেহেতু শিক্ষিত সৎ, যোগ্য প্রার্থী দিতে সংগঠন ভুল করবে না। তারা সকলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন দল যোগ্যতার ভিত্তিতে তাদের মধ্যে যাকে মনোনয়ন দিবে তিনি আগামী ইউপি নির্বাচনে জয়ী হবেন। এছাড়াও ক্ষমতাসীন দলের এ সকল প্রার্থীর কোন চাওয়া পাওয়া নেই বলে জানান। তাদের মধ্যে যে কেউ দলীয় প্রার্থী হলে অবশ্যই প্রেমবাগ ইউনিয়ন বাসীর নিরঙ্কুষ সমর্থন পেয়ে জয় ছিনিয়ে এনে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে সকলে অভিমত ব্যক্ত করেন। অন্যদিক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সমম্পাাদক ও সাবেক চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম মান্নু ইতোমধ্যেই তার অবস্থান ও বিগত দিনের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে গনসংযোগ অব্যহত রেখেছেন। তাছাড়া প্রেমবাগ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা বলেন আমাকে দল মনোনয়ন দিলে আমি নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব। এছাড়া অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সেক্রেটারী এম ফরিদুল ইসলাম জানান জনগনের সমর্থন পেয়েছি দল মনোনয়ন দিলে বিজয়ী হতে সক্ষম হব। প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার মানুষের বাড়ী বাড়ী ভোটের জন্য কড়া নারছেন, দিচ্ছেন উন্নয়নের আশ্বাসও। তবে মহাজোটের প্রভাবশালী নেতা উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিকর সম্পাদক  বিশিষ্ট সমাজ সেবক মোল্যা সাঈদ আলম বাচ্চুর দাবি দল তাকে মনোনয়ন দিলে তিনি আগামী ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়াও বর্তমান চেয়ারম্যান প্রভাষক মফিজউদ্দিন ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম বলেন দল যাকে মনোনয়ন ও উপযুক্ত বলে মনে করবে তাকে মনোনয়ন দিলে আমরা তার জন্য লড়ে যাবো। একই কথা বলেন, ইউনিয়ন আ’লীগর সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন সহ ইউনিয়নের  আ’লীগের অন্য প্রার্থীদেরও। এবার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে প্রতিদন্দিতা করার জন্য প্রস্তু রয়েছেন, তবে তাদের প্রত্যেকেরই দাবী দল আর যাই করুক যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবে না।

অভয়নগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের শিক্ষক জবা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিকল্প অন্য কিছু হতে পারে না। বিনামূল্যে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে যশোর জেলার মধ্যে অভয়নগর পিছিয়ে থাকলেও জনসচেতনতা বৃদ্ধির মধ্যদিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করা হয়।

অভয়নগরে স্কুলে গিয়ে টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে স্কুলে গিয়ে টিভি সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে শিক্ষকদের নিকট চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে ওই স্কুলের সহকারি শিক্ষক মোসাঃ ফিরোজ খাতুন সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজনের নাম উল্লেখ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

শিক্ষক ফিরোজা খাতুন জানান, গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পাঠদান চলাকালে দুই যুবক স্কুলে আসে। তারা ফিরোজা খাতুনের নিকট স্কুলের কম্পিউটার সম্পর্কে জানতে চান। এসময় তিনি তাদের পরিচয় চানতে চাইলে এইচ এম জুয়েল রানা ও মিঠুন দত্ত নাম বলে তারা নিজেদেরকে টিভি ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক দাবি করেন। প্রধান শিক্ষক কম্পিউটারটি মেরামতের জন্য তার কাছে দিয়েছেন কিন্তু অসুস্থতার কারণে তা মেরামত করা হয়নি বলে তিনি তাদেরকে জানান। এ কথা বলামাত্র তারা ক্যামেরা ও মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করেন। এবং রাত ৮ টায় ৭১ টিভি, সময় টিভি ও দিগন্ত টিভিতে এ রিপোর্ট দেখানো হবে বলে ভয়ভীতি দেখান।

শিক্ষক ফিরোজা খাতুন আরো বলেন, সরকারি চাকরি ও পরিবারের কথা চিন্তা করে আমি তাদের নিকট ক্ষমা চাইলে তারা বলেন, টিভিতে দেখানো বা সংবাদপত্রে নিউজ বন্ধ করতে হলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। কত টাকা লাগবে জানতে চাইলে তারা বলেন অনেক টাকা লাগবে। এসময় আমি অন্যান্য শিক্ষকদের কাছ থেকে ধার করে তাদের হাতে পাঁচশ টাকা দিলে তারা বলেন এত বড় ব্যাপার এই সামান্য টাকায় হবে না। আমরা আগামী কাল আবার আসবো টাকা গুছিয়ে রাখবেন বলে তারা চলে যায়। পরদিন ২৯ সেপ্টম্বর বুধবার তারা আবারও স্কুলে আসে। তারা প্রধান শিক্ষক পলাশ মল্লিকের কাছে স্কুলের বিভিন্ন কাগজপত্রের ভাউচার দেখতে চান। প্রধান শিক্ষক ভাউচার দেখানোর সময় ম্যানেজিং কমিটির সদস্য কমলেশ টিকাদার সেখানে আসেন। তিনি ওই দুই যুবকের পরিচয় জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে বিষয়টির সুষ্ঠ ও শান্তিপূর্ণ মিমাংসা করেন ম্যানেজিং কমিটিও শিক্ষক মন্ডলী।

ওই স্কুলের প্রধান শিক্ষক পলাশ মল্লিক বলেন, ঘটনার মিমাংসা হওয়ার পর চৈতন্য কুমার পাল নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জানান, শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাদের দুই সাংবাদিক দৈনিক যশোরের প্রতিনিধি এইচ এম জুয়েল রানা ও দৈনিক প্রভাত ফেরির প্রতিনিধি মিঠুন দত্তকে হেনস্থা করা হয়েছে। ঘটনার সুষ্ঠ সামাধান হয়েছে বলে তাকে জানানো হলেও ৩০ সেপ্টম্বর বৃহস্পতিবার ডেইলি অপরাজেয় বাংলা নামের একটি অনলাইন নিউজ পোটালে “অভয়নগরে সংবাদ সংগ্রহকালে শিক্ষকদের হাতে দুই সংবাদকর্মী হেনস্থার শিকার” শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

তিনি আরো জানান, এরপর গত ৪ অক্টোবার সোমবার ৩ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ২টা ১০মিনিটে স্কুলে আসে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখায়। এসময় তারা হুমকি দিয়ে বলেন আপানারা সাংবাদিকের গায়ে হাত দিয়েছেন, আপানাদের স্কুলে বন্ধ করে দেয়া হবে। আমরা আবার আসবো, আরো নিউজ করবো। এই বলে তারা চলে যায়। জলাবদ্ধ এলাকায় এসে শিক্ষকদের সঙ্গে এহেন আচরণের জন্য ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের নিকট সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান। 

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সুষ্ঠ তন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল পরিদর্শনে মাহাবুব ব্রাদার্স’র ব্যবস্থাপনা পরিচালক

 খবর বিজ্ঞপ্তি

মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। এসময়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই হল রুম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

পরিদর্শন কালে মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুর রহমান খুলনা প্রেসক্লাব কর্তৃক নির্মিণাধীন হলের কাজ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এই হল চালু হলে খুলনার মানুষ অল্প ভাড়ায় হলটি ব্যবহার করতে পারবে। প্রেসক্লাবের মাধ্যমে খুলনার সর্বসাধারণকে এই সুযোগ করে দেয়ার জন্য তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। এছাড়া তিনি নির্মাণাধীন হলরুমের সার্বিক সাহায়তার আশ্বাস প্রদান করেন।

ব্যাংকুয়েট হল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।

রামপালে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।

রামপালে রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় অপরাজিতা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল জলিল,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ্যাড. মহিউদ্দিন শেখ, আফজাল হোসেন, রূপান্তরের জেলা অফিসার চন্দন বিন রহিমের উপস্থিতিতে

সভায় সঞ্চালনা করেন, অপরাজিতা গায়ত্রী বিশ্বাস,

কী নোট উপস্থাপন করেন, অপরাজিতা জান্নাতুল ফেরদৌস। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক বজলুর রহমান, মোতাহার হোসেন মল্লিক, আফজাল হোসেন, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতিম ঠাকুর।

প্রমূখ।

দেবহাটায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

 কে এম রেজাউল করিম দেবহাটা  ॥

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে (৬ অক্টোবর, ২১) বুধবার সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা বাজার দূর্গাপূজা মন্দিরের সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দিরের সভাপতি জয়দেব বিশ^াসসহ উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং বিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্নভাবে সম্পন্নে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মোংলা বন্দরে সিবিএ নির্বাচনের মনোনয়নপত্র কেনায় বাঁধা ও হামলার অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) নির্বাচনের মনোনয়নপত্র কেনা নিয়ে হামলার অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতা কাজী খুরশিদ আলম পল্টুর বিরুদ্ধে। বুধবার দুপুরের সংঘের বর্তমান সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ মনোনয়নপত্র কিনতে গেলে তাকে বাঁধা দিয়ে তার উপর হামলা চালায় পল্টু। পল্টু আগামী ১৭ অক্টোবরের সিবিএ নির্বাচনে প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাই ওই পদে অন্য কেউকে মনোনয়নপত্র কিনতে না দিতেই তিনি এ বাঁধা দেন এবং হামলা চালান।

তবে পল্টুর বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস,এম ফিরোজ মনোনয়নপত্র কিনতে গেলে আমি তাকে বাঁধা দিই। হামলার কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মুন্সি মাকরুজ্জামান বলেন, পল্টুর অভিযোগ সত্য নয়। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। কি নিয়ে হট্টোগোল হয়েছে তা আমি জানি না।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) শেখ ফখরউদ্দীন বলেন, হট্টোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

এদিকে সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ বলেন, আমি একই পদে (বর্তমান সাধারন সম্পাদক) নির্বাচন করার জন্য আমার প্যানেলসহ মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষ পল্টু আমাদের বাঁধা দেয়। কেন এমন করছেন জানতে চাইলে চরমভাবে ক্ষীপ্ত হয়ে আমার উপর হামলা চালায় পল্টু। আমার লোকজন আমাকে সেখান থেকে সেভ করেছে। আমি এখন বাড়ীতে চিকিৎসা নিচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের কয়েকজন কর্মচারী বলেন, পল্টু বেপরোয়া দুর্নীতিবাজ। সে এর আগে সাধারণ সম্পাদক থাকাকালীন অনেক দুর্নীতি ও অনিয়ম করার কারণে তার বিরুদ্ধে বর্তমানে বিভাগীয় মামলা চলমান রয়েছে। শুনেছি এবার সে আবারো প্রার্থী হয়েছেন। কিন্তু অনেকেই তাকে  তার বিতর্কিত কাজ কর্মের কারণে ভোট দিবেন না।

মোংলা বন্দরে সিবিএ নির্বাচনের মনোনয়নপত্র কেনায় বাঁধা ও হামলার অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) নির্বাচনের মনোনয়নপত্র কেনা নিয়ে হামলার অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতা কাজী খুরশিদ আলম পল্টুর বিরুদ্ধে। বুধবার দুপুরের সংঘের বর্তমান সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ মনোনয়নপত্র কিনতে গেলে তাকে বাঁধা দিয়ে তার উপর হামলা চালায় পল্টু। পল্টু আগামী ১৭ অক্টোবরের সিবিএ নির্বাচনে প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাই ওই পদে অন্য কেউকে মনোনয়নপত্র কিনতে না দিতেই তিনি এ বাঁধা দেন এবং হামলা চালান।

তবে পল্টুর বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস,এম ফিরোজ মনোনয়নপত্র কিনতে গেলে আমি তাকে বাঁধা দিই। হামলার কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মুন্সি মাকরুজ্জামান বলেন, পল্টুর অভিযোগ সত্য নয়। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। কি নিয়ে হট্টোগোল হয়েছে তা আমি জানি না।

এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) শেখ ফখরউদ্দীন বলেন, হট্টোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

এদিকে সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ বলেন, আমি একই পদে (বর্তমান সাধারন সম্পাদক) নির্বাচন করার জন্য আমার প্যানেলসহ মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষ পল্টু আমাদের বাঁধা দেয়। কেন এমন করছেন জানতে চাইলে চরমভাবে ক্ষীপ্ত হয়ে আমার উপর হামলা চালায় পল্টু। আমার লোকজন আমাকে সেখান থেকে সেভ করেছে। আমি এখন বাড়ীতে চিকিৎসা নিচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের কয়েকজন কর্মচারী বলেন, পল্টু বেপরোয়া দুর্নীতিবাজ। সে এর আগে সাধারণ সম্পাদক থাকাকালীন অনেক দুর্নীতি ও অনিয়ম করার কারণে তার বিরুদ্ধে বর্তমানে বিভাগীয় মামলা চলমান রয়েছে। শুনেছি এবার সে আবারো প্রার্থী হয়েছেন। কিন্তু অনেকেই তাকে  তার বিতর্কিত কাজ কর্মের কারণে ভোট দিবেন না।

দেবহাটায় প্রথম বারের মতো পালিত হলো ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’

কে এম রেজাউল করিম দেবহাটা :

দেবহাটা উপজেলায় বুধবার সকালে হলরুমে  সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এসডিজির একটা লক্ষ্যমাত্রা রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করার জন্য দিবসটি পালিত হয়। ইউনিয়ন পরিষদের দায়িত্ব হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন করা। ইউনিয়ন পরিষদে নিবন্ধন জন্ম মৃত্যু রেজিস্ট্রার আছে। দিবসটি পালিত হয় আজ বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত দিবসে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

বটিয়াঘাটায় শারদীয়া পূজা উপলক্ষ্যে বিট পুলিশিং এর উঠান বৈঠক

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃংঙ্খলা পরিস্থিতি যাতে করে স্বাভাবিক থাকে সে লক্ষ্যে এক উঠান বৈঠক স্থানীয় ইউপি পরিষদ চত্বরে থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল এর সভাপতিত্বে ও বিট পুলিশিং কর্মকর্তা এস আই মোঃ নূর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদ হাসান।  উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা ডাঃ প্রশান্ত গোলদার, এস আই জিল্লুর রহমান, এস আই অনিশ মন্ডল, ইউপি সচিব রুহিদাস কুন্ডু, চক্রাখালী পূজা কমিটির সভাপতি হিরন্ময় রায়, সাবেক সভাপতি তন্ময় রায়, মল্লিকের মোড় পূজা কমিটির সভাপতি গৌর পদ মল্লিক, জলমাশ্বরী পূজা কমিটির সভাপতি আনন্দ সরকার, ইউপি সদস্য নিভানন গোলদার  সহ  দফাদার, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও বিভিন্ন পূজা কমিটির সদস্যবৃন্দ ।

বটিয়াঘাটা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা গতকাল বুধবার বেলা আড়াইটায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে তাঁর নিজস্ব অফিস কক্ষে  অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা  রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক,  ডিলার ব্যবসায়ী ধীরেন্দ্র নাথ শীল ও সাদিকুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।সভায় ধান মৌসুমে  যাতে করে কৃষকেরা সঠিক ভাবে সার ও কীটনাশক পায় সে ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

বটিয়াঘাটায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

” সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন ” এই স্লোগানকে সামনে নিয়ে গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার( ভূমি) আবদুল হাই সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, আইসিটি কর্মকর্তা সুমন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, ইউপি চেয়ারম্যান আঃ হাদী সরদার, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, ইউপি সচিব রুহিদাস পাল, ইউপি সচিব চিরঞ্জীব রায়, উদ্যোক্তা প্রিয়ঙ্কা বিশ্বাস সহ সকল ইউনিয়নের ইউপি সচিব ও উদ্যোক্তাবৃন্দ।

সাতক্ষীরার চাঞ্চল্যকর মোসলেমা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

খান নাজমুল হুসাইন

 সাতক্ষীরায় গৃহবধু মোসলেমা খাতুনকে ছয় টুকরো করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলামসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকী, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দীন সরদার, মা শাহিদা খাতুন প্রমূখ। বক্তারা বলেন, চলতি বছরের গত ২৮ জুন সদর উপজেলার আলীপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে মোসলেমা খাতুনকে খুন করে ৬ টুকরো করে ইছামতি নদীতে ফেলে দেয় তার স্বামী রফিকুল ইসলাম ও তার সহযোগীরা। পরে সেই মরদেহ সীমান্ত নদী ইছামতি থেকে উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী রফিকুল ইসলামসহ ৬ জনকে আসামী করে মামলা করে নিহতের মা শাহিদা খাতুন। অথচ হত্যার ৩ মাস অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি এ মামলার প্রধান আসামী নিহতের স্বামী রফিকুল ইসলামসহ আরো ৪ আসামী। বক্তারা মানববন্ধন থেকে এ সময় ঘাতক স্বামী রফিকুলসহ এ খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির জোর দাবী জানান।

ফকিরহাটে আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের লটারীর-ড্র

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের লটারীর-ড্র বুধবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা এর পরিচালনায় অনুষ্ঠানে লটারীর-ড্র প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (পুরুষ) ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার এমএম এ বকর ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল আমীন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে ১২জন মুক্তিযোদ্ধা জন্য ১২টি আবাসন বরাদ্ধ এবং জনপ্রতি ব্যায় ধরা হয়, ১৩লক্ষ ৪৩হাজার ৬শত ১২টাকা। মোট ৩৭জন ঠিকাদার সিডিউল জমা দিয়ে উক্ত লটারীতে অংশ গ্রহন করলে তাদের মধ্যে ৩জন ঠিকাদার এই কাজ পেয়েছেন। ##

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় দিনমুজুর গুরুত্বর আহত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোঃ মনির হোসেন (৫০) নামের এক দিন মুজুর গুরুত্বর আহত হয়েছেন। আহতকে মুমুর্য অবস্থায় উর্দ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বেতাগা ইউনয়িনের ধনপোতা গ্রামে রবিবার দুপুরে ঘটেছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, উক্ত গ্রামের মূতঃ আব্দুল লতিফ শেখ এর পুত্র মনির হোসেনের সাথে পার্শ্ববর্তী এলাকার কামরান, হায়দার ও শফিকুল এর সাথে বিলে জাল ধরার ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এবং ঘটনার দিন দুপুরে উপরোক্ত ব্যাক্তিরা কুপিয়ে মনির হোসেনকে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা মুমুর্য অবস্থায় তাকে উর্দ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ফকিরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা

ফকিরহাট প্রতিনিধি।

“সবার জন্য প্রয়োজন’ জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্য বিষয়-কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের (পুরুষ) ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ বিভিন্ন ইউপি সচিব, স্বাস্থ্য সহকারি, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তগন ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার চাঞ্চল্যকর মোসলেমা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

খান নাজমুল হুসাইন  ,সাতক্ষীরা

সাতক্ষীরায় গৃহবধু মোসলেমা খাতুনকে ছয় টুকরো করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলামসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্ত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকী, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দীন সরদার, মা শাহিদা খাতুন প্রমূখ। বক্তারা বলেন, চলতি বছরের গত ২৮ জুন সদর উপজেলার আলীপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে মোসলেমা খাতুনকে খুন করে ৬ টুকরো করে ইছামতি নদীতে ফেলে দেয় তার স্বামী রফিকুল ইসলাম ও তার সহযোগীরা। পরে সেই মরদেহ সীমান্ত নদী ইছামতি থেকে উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী রফিকুল ইসলামসহ ৬ জনকে আসামী করে মামলা করে নিহতের মা শাহিদা খাতুন। অথচ হত্যার ৩ মাস অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি এ মামলার প্রধান আসামী নিহতের স্বামী রফিকুল ইসলামসহ আরো ৪ আসামী। বক্তারা মানববন্ধন থেকে এ সময় ঘাতক স্বামী রফিকুলসহ এ খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির জোর দাবী জানান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিন বন্ধ থাকছে দু ’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টানা ৪ দিন বন্ধ থাকছে দু ’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে কাস্টমস ও বন্দরের পণ্য খালাশ প্রক্রিয়া। বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সশংক রায় জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যšত সরকারী ছুটি থাকবে। ফলে ৪দিন বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, দুর্গাপূজার ছুটিতে ৪ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বুধবার আমাদের জানানো হয়েছে।

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হয়ে প্রতিদিন গড়ে পণ্যবোঝাই ৩০০ থেকে ৩৫০ ট্রাক পন্য আমদানি হয় ভারত থেকে। বাংলাদেশ থেকেও প্রতিদিন প্রায় ২০০ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। শিল্প-প্রতিষ্ঠানের কাঁচা মালামাল সহ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ’র কাচামাল আমদানি হয়  এই বন্দর দিয়ে

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু আহমেদ জানান, পূজার ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট হাউসের যুগ্ন কমিশনার নুশরাত জাহান জানান, আসন্ন দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যšত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য লোড-আনলোড ও খালাশ পক্রিয়া অব্যাহত থাকবে।

মহেশপুরে আওয়ামীলীগের দু’কর্মীকে পিটিয়ে আহত আওয়ামীলীগ অফিস ভাংচুর

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

পুর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগ অফিসে বসে থাকা সেলিম রেজা (২৬) ও তার চাচা মহাতাব উদ্দীনকে (২৯) পিটিয়ে আহত করা হয়েছে। এসময় আওয়ামীলীগ অফিসটি ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লাহপাড়ার আওয়ামীলীগ অফিসে।

আহতরা হচ্ছেন মহেশপুর উপজেলার কুল্লাহপাড়ার আব্দুল লতিফের ছেলে সেলিম রেজা ও একই গ্রামের মহাতাব উদ্দীন। বিকালে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকালে কুল্লাহপাড়ার আওয়ামীলীগ অফিসে বসে থাকা অবস্থায় পুর্ব শত্রুতার কারনে একই গ্রামের বিএনপি কর্মী সাইদুল,মহিবুল ওরফে গেনা,মকবুল,আজিজুল ওরফে বাবু,শাহাবুল,বিজয়,ফারুক ও সাহেব আলী আমাদেরকে আওয়ামীলীগ অফিসের বাঁশ দিয়ে মারধর শুরু করে।

আহত সেলিম রেজা জানান,গ্রামের আওয়ামীলীগ অফিসের মধ্যে বসে থাকা অবস্থায় পুর্ব শত্রুতার কারনে বিএনপি কর্মী সাইদুল,মহিবুল ওরফে গেনা,মকবুল,আজিজুল ওরফে বাবু,শাহাবুল,বিজয়,ফারুক ও সাহেব আলী আমাদেরকে মারপিট করে। এ সময় তারা আমাদের দলীয় অফিসটি ভাংচুর করে।

এঘটনায় মঙ্গলবার রাতেই আহত সেলিম রেজা বাদি হয়ে সাইদুল,মহিবুল ওরফে গেনা,মকবুল,আজিজুল ওরফে বাবু,শাহাবুল,বিজয়,ফারুক ও সাহেব আলীকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।সাইদুল,মহিবুল ওরফে গেনা,মকবুল,আজিজুল ওরফে বাবু,শাহাবুল,বিজয়,ফারুক ও সাহেব আলী আমাদেরকে

মহেশপুর ভাটা মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের পাল্টাপালি মামলা

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে একটি ইটভাটায় চাঁদাবাজী করতে গিয়ে হেনস্তা হয়েছেন পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান ও তার ড্রাইভার হারুন অর রশিদ মানিক। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমম্বিত অফিসে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে সরকারী কাজে বাঁধা প্রদান ও জোর পুর্বক ব্যাগের মধ্যে এক লাখ কুড়ি হাজার টাকা ঢুকিয়ে মারধর করার দায়ে পাল্টা মামলা করেছেন পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান। এ ঘটনা নিয়ে মহেশপুর ইটভাটা মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তর যশোর অফিস মুখোমুখি দাড়িয়েছে।

পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান মহেশপুর থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেছেন, সোমবার বিকালে পরিবেশ সংরক্ষন আইনে দায়েরকৃত মামলার তদন্তে তারা মহেশপুরের শ্যামকুড় গ্রামের সীমান্ত ব্রিকস নামে একটি ইট ভাটায় যান। সেখানে যাওয়ার পর মেসার্স রাফি ব্রিকসের মালিক রুবেল, সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন ও ম্যানেজার মনিরুল ইসলাম তাকে হেনস্তা করেন। এক পর্যায়ে তার ব্যাগে এক লাখ কুড়ি হাজার টাকা ঢুকিয়ে চাঁদাবাজীর মিথ্যা অপবাদ দেয়। মামলা তদন্তে গিয়ে তাদের চড় থাপ্পড় মারা হয় ও তাদের ব্যবহৃত মোবাইল ভেঙ্গে ফেলা হয় বলেও পরিদর্শক জাহিদ হাসান মামলার এজাহারে উল্লেখ করেন। এ ঘটনায় তিনি মহেশপুর থানায় সোমবার রাত ১২টার দিকে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই জনের বিরুদ্ধে সরকারী কাজে বাধার প্রদান, অবৈধ অবরোধ, মারপিট, যখম, মোবাইল ভেঙ্গে ক্ষতিসাধন, ভয়ভীতি ও হুমকী প্রদর্শনের অভিযোগ মামলা করেছেন, যার মামলা নং ০৪/২১।

এদিকে মহেশপুর ইটভাটা মালিক সমিতির নেতা রুবেল ও সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন জানিয়েছেন, গত বছর ঘুষের টাকা না পেয়ে মহেশপুরে বেশ কয়েকটি ইটভাটা ভেঙ্গে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করে যশোর পরিবেশ অধিদপ্তর। সোমবার তারা আবারো চাঁদা নিতে মহেশপুর উপজেলার সীমান্ত ব্রিকসে আসেন। চাঁদা না দিলে তারা আবারো মামলা ও ইটভাটার ক্ষতি সাধন করার হুমকী দিলে তাদের এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে আমরা ঘুষের টাকাসহ তাদের পুলিশে সোপর্দ করি। সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন জানান, আমরা মহেশপুর থানায় চাঁদাবাজীর মামলা দায়ের করলে সেটি দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমম্বিত অফিসে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ওই অভিযোগ নিয়ে ঝিনাইদহ জেলার ইটভাটা মালিকরা এখন দুদকের যশোর অফিসে অবস্থান করছি বলে লোকমান হোসেন মঙ্গলবার বিকালে জানান।

বিষয়টি নিয়ে মহেশপুর থানায় অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার বিকালে জানান, পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান একটি মামলা করেছেন। সেটি রেকর্ড করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি বলেন মহেশপুর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকেও সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা করা হয়। কিন্তু আমরা সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যশোর দুদক অফিসে পাঠিয়ে দিয়েছি। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুল ইসলাম পরিবেশ অধিদপ্তর ও মহেশপুর ইটভাটা মালিক সমিতির পৃথক দুটি মামলা দায়েরের খবরটি নিশ্চিত করেন।

ইউপি নির্বাচনকে ঘিরে নেতা শুন্য মহেশপুর,তদবীরে সবাই ঢাকায়

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের মাঠ পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সকল নেতায় ঢাকায় তদবীরে ব্যস্ত সময় পার করছেন। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল চাইছেন দলের নিবেদিত নেতারাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভাবে মনোনয়ন পাক। সে জন্যই নেতাদের নিয়ে তিনি তদবীর চালিয়ে যাচ্ছেন। এদিকে ঝিনাইদহ –৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ তিনিও তার পন্থি নেতাদের নিয়ে তদবীর চালিয়ে যাচ্ছেন। থেমে নেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনও। উপজেলা আওয়ামীলীগের প্রথম সারির নেতারা কেউই এলাকায় নেই। সব নেতাই রয়েছেন ঢাকায় তদবীরে ব্যস্ত।

শুক্রবার (১ অক্টোরব) মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যলয় থেকে সম্ভব্য আওয়ামীলী দলীয় চেয়ারম্যান প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করেই পর দিন শনিবার থেকে ঢাকায় পাড়ি জমাতে শুরু করেন।

থেমে নেই বর্তমান ক্ষমতাসীন দলের ইউপি চেয়ারম্যানরাও। তারাও রয়েছে তদবীরে ব্যস্ত। ইতি মধ্যে কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আমানউল্লা হক, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,এস বি কে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সফল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আরিফান হাসান চৌধুরী নুথান,নেপা ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধাসহ দলীয় সকল চেয়ারম্যানরা রয়েছে তদবীরে ব্যস্ত।

ঝিনাইদহের মহেশপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ফরম সংগ্রহকারী ৬০ জন নতুন মুখের নেতারাও রয়েছেন ঢাকায় তদবীরে ব্যস্ত। ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের মাঠ পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সকল নেতা ঢাকায় তদবীরে ব্যস্ত সময় পার করায় নেতা শুন্য হয়ে পড়েছে মহেশপুর।

কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকারও উন্নয়ন করেছি দেখার মতো। যা অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা করতে পারেনি। তাই দল এবারও আমাকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) দেবেন।

মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সফল সভাপতি সমাজ সেবক হারুন আর রশিদ জানান, এলাকার উন্নয়ন ধরে রাখতে ও অসহায় দলীয় নেতা কর্মীদের পাশে থাকার কারনেই আশাবাদি দল আমাকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) দেবেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, দলীয় ভাবে কয়েক দিনের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানদের দলীয় মনোনয়ন দেবে। সে জন্যই দলীয় নেতা কর্মীদের নিয়ে ঢাকায় এসেছি। তিনি আরো জানান, ৭,৮ও ৯ তারিখে মনোনয়ন বোর্ড বসবে। তার পরে সিন্ধান্ত হবে কবে ঝিনাইদহ জেলার দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দেবেন। 

দাকোপে মাদকদ্রব্য গাঁজা ও নিয়মিত মামলার আসামী আটক

মোঃ শামীম হোসেন – বাজুয়া

খুলনার দাকোপে মাদকদ্রব্য গাঁজা ও নিয়মিত মামলার আসামী আটক করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায় গত মঙ্গলবার ইং ০৫/১০/২০২১ তারিখ এসআই(নিঃ) ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসসহ অভিযান পরিচালনা করে গাঁজা মাদকদ্রব্য সহ আসামী নিউটন মন্ডল (২৫), পিতা- তুষার কান্তি মন্ডল, গ্রাম-খোনা, থানা-দাকোপ, জেলা-খুলনা এবং এসআই(নিঃ) প্রদীপ মালাকার, এসআই(নিঃ) মল্লিক আব্দুল হালিম সহ থানার অন্যান্য অফিসার বৃন্দ অভিযান পরিচালনা করে থানায় মূলতবী পরোয়ানা জিআর-৭৭/১৯ (দাকোপ) এর আসামী মিঠুন রায় (২৭) পিতা-পরমানন্দু রায়, সাং-খাটাইল, সিআর-৩৭/২১ (দাকোপ) এর আসামী অমিয় সানা, পিতা-সুব্রত সানা, সাং-গড়খালি, সিআর ১৫৫/১৯ (দাকোপ) এর আসামী ১. ফুল মিয়া, ২. সেলিনা খাতুন, ৩. আকলিমা খাতুন, ৪. আব্দুস সালাম, সর্ব পিতা-মৃত কালু শরীফ, সাং-খেজুরিয়া (বানিশান্তা) থানা-দাকোপ, জেলা-খুলনাদের গ্রেফতার করেন। আজ বুধবার ০৬/১০/২০২১ তারিখ উক্ত আসামীদের পর্যাপ্ত পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

দাকোপে প্রতিমা সাজসজ্জার কাজে ব্যস্ত ভাস্কাররা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সনাতন হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার আর মাত্র ৪ দিন বাকি। সারা দেশের ন্যায় খুলনার দাকোপে এ বছর ৮১টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা উদ্যাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। তাই দূর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে প্রতিমা তৈরিতে খুবই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা ভাস্কাররা। এদিকে দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী এসব সার্বজনীন মন্ডপ তৈরি করে পূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে মাটির কাজ প্রায় শেষ, অধিকাংশ মন্ডপে চলছে রং, তুলি দিয়ে প্রতিমা সাজ সজ্জার কাজ। এতে কৃত্রিম জীবন পাচ্ছেন দেবী দূর্গা, শিব, লক্ষী, সরস্বতি, কার্তিক, গনেশ ও অসুর প্রতিমার। কোন কোন প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গয়না। এ ছাড়া ঢাকের বাজনা, উলুধ্বনি, আর আরতিতে মুখরিত হয়ে উঠবে পূজা মন্ডপগুলো। পাশাপাশি আলোক সজ্জা, প্যান্ডেল তৈরি, মন্ডপ ও তার আশে পাশে সাজ সজ্জার কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সাথে সংশ্লিষ্টরা। সাথে সাথে অন্যরাও পূজার কেনাকাটা করতে শুরু করেছেন। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর জাঁকজমক পূজার আয়োজন করতে পারছেন না আয়োজকরা।

উপজেলার পানখালী এলাকার রমেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মহা চন্ডীতে উল্লেখ আছে ত্রেতা যুগে ভগবান রাজা রাম চন্দ্র দশানন রাবণের সাথে যুদ্ধে রত হন। রাম চন্দ্র পাপের বিনাশের লক্ষে দেবী আদ্ধাশক্তি মহামায়ার কাছে শক্তি বৃদ্ধির আশায় শরৎকালে তার পূজা করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করে দেবী সিতাকে উদ্ধার করেন ও রাবণকে নিহত করতে সক্ষম হন রাম চন্দ্র। সেই থেকে পৃথিবীতে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বরা দূর্গোৎসব পালন করে আসছেন। আগামী ১১ অক্টোবর সোমবার দেবী পক্ষের ষষ্ঠি তিথীতে বোধন তলায় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শারদীয়া দূর্গা দেবীর এ উৎসব শুরু হবে। আর আগামী ১৫ অক্টোবর মহাবিজয় দশমীতে দেবী দূর্গা প্রতিমা বির্ষজনে এ উৎসবের সমাপ্তী ঘটবে। এ বছর দেবী দূর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে। আর প্রস্তান হবে দোলায় চড়ে এমনটাই জানিয়েছেন তিনি।

চুনকুড়ি এলাকার কমলেশ মোড়ল ও পোদ্দারগঞ্জ এলাকার প্রতিমা তৈরি ভাস্কার দিপংকর মন্ডল জানান, প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ এখন চলছে রং তুলি দিয়ে সাজ সজ্জার কাজ। এবার তাদের ৪ জনের টিম মিলে বিভিন্ন এলাকায় ১০টি মন্ডপে প্রতিমা তৈরি করেছেন। এতে তাঁরা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন এবং বিভিন্ন মালামালে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হবে বলে জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালনের লক্ষে উপজেলার পূজা মন্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা দিতে এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রতি বছরের মতো এ বছরও পুলিশ, ব্যাটিলিয়ান আনসার, সাধারণ আনসারসহ মোবাইল টিমের প্রায় পাঁচ শতাধিকেরও বেশী সদস্য মোতায়ন থাকবে।

এব্যাপারে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার রায়, চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতিন মন্ডল সাথে আলাপকালে এ প্রতিবেদকে জানান, এ বছর মোট ৮১ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতি চলছে। এর মধ্যে ৩টি পূজা ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদেরও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে আসতে হবে। এ ছাড়া মন্দিরের বাহিরে সকল প্রকার আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পরিহারসহ কেন্দ্রীয় ও জেলা পূজা উদ্যাপন পরিষদের দেওয়া ১৮ দফা দিক নির্দেশনা মেনে চলতে উপজেলার সকল মন্দির কমিটিকে বলা হয়েছে। তবে জনসমাগম না করে আরতিসহ সীমিত পরিসরে করতে পারবে। সকল অপশক্তি রুখে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালন করবেন বলে তাঁরা জানান।