সংগঠনকে মানুষের সামনে সুন্দর ভাবে তুলে ধরতে সকল অসুন্দরকে ছেটে ফেলা হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, সংগঠনকে মানুষের সামনে সুন্দর ভাবে তুলে ধরতে সকল অসুন্দরকে ছেটে ফেলা হবে। এক্ষেত্রে যে সুপারিশ করতে আসবে তার বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তি প্রিয় দেশ হিসেবে বিশে^ পরিচিতি লাভ করেছে। এই সুনামকে ধরে রাখতে দলের নেতাকর্মীকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কর্মীদের এই ক্ষুদ্র ত্যাগের মধ্যদিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
গতকাল বুধবার বেলা ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর সদর থানার ২১৮ ও ২২ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামিরুল হুদা জহর, সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু, ২২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম পলাশ। বৃহস্পতিবার বেলা ১১টায ২৩ ও ২৪নং ওয়ার্ডের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনার নেতৃত্বে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতে হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরনে জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তার এই কাজের সফলতা আনতে দেশের ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কাজে লাগাতে হবে। সেজন্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী কারতে হবে।
গতকাল বুধবার বিকাল ৪টায় ২০ ও ২৪ নং ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্থদেও মাঝে সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি’র ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ্এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এসএম আকিল উদ্দিন, আতাউর রহমান শিকদার রাজু, মীর মো. লিটন, আলমগীর মল্লিক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি কর্মকর্তাদের কমলা বাগান পরিদর্শন
গোপালগঞ্জ প্রতিনিধি
জেলার মুকসুদপুর উপজেলায় বুধবার কমলা বাগান পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা। বুধবার বিকালে জেলার মুকসুদপুর উপজেলায় কমলাচাষী হায়দার হোসেন-এর কমলা বাগান পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়। এসময় জেলা কৃষি সম্প্রসারন অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল কাদের সরদার, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা কমলা চাষের সম্প্রসারন এবং কয়েকটি গাছে ফুল ও ফল দেখে সন্তোষ প্রকাশ করেন। একবছর চারমাস বয়সী কমলাগাছে ফুল ও ফল আসায় সন্তোষ প্রকাশ করে তারা এ সমতল ভূমিতে সুমিষ্ট কমলার ফলন হবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গোপালগঞ্জের সাংবাদিক হায়দার হোসেন তার বাড়ির পাশে ৭৫ শতক জমিতে ২০২০ সালের মে মাসে তিনশ’টি কমলার চারা রোপন করেন। এর মধ্যে দুইশ’টি চায়না মিষ্টি কমলা এবং একশ’টি দার্জিলিং বড় কমলার চারা। কৃষি বিভাগের সার্বিক পরামর্শে কমলা গাছগুলো নিবিড় পরিচর্যায় রয়েছে। আগামী মৌসুমে ৭০ থেকে ৮০ ভাগ গাছে পর্যাপ্ত ফল আসবে বলে আশা করা যাচ্ছে। এদিন, কৃষি কর্মকর্তারা উপজেলায় কমলাবাগানের পরে উফশী জাতের আমন এবং রিপন মহসিনের পেয়ারা বাগান পরিদর্শন করেন।
নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ: খুলনা জেলা প্রশাসক
দিঘলিয়া প্রতিনিধি
গতকাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী নিয়ে মতবিনিময় সভা দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার মাহবুব হাসান,সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, উপজলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলাম,সাধারন সম্পাদক ও জেলাপরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় আলীরেজা বাচা,মমতাজ শিরিন ময়না,দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, আড়ংঘাটা ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসিমা খাতুন,কৃষি অফিসার আব্দুস সামাদ সহ সাংবাদিক বৃন্দ ও উপজেলার ৬ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী ২০/০৯/২১ইং তরিখে ইউপি নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ায় বাধা প্রদান কারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।
দাকোপে থানা পুলিশের অভিযানে গাজা, মাদকদ্রব্য, পরোয়ানাভূক্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার
মোঃ শামীম হোসেন, বাজুয়া
খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে গাজা, মাদকদ্রব্য, পরোয়ানাভূক্ত আসামি সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জনা যায়, মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার খুলনা মহোদয়ের নির্দেশক্রমে দাকোপ থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন জায়গায় একত্রিত ভাবে অভিযান পরিচালনা করে গাঁজা মাদকদ্রব্য সহ আসামী মোঃ সাইদ গাজী (৫৫), পিতা-লুৎফর রহমান গাজী, স্থায়ী সাং-চুনকুড়ি থানা-দাকোপ জেলা-খুলনা বর্তমান ঠিকানা সাং-আঁচাভুয়া থানা-দাকোপ জেলা-খুলনাকে গ্রেফতার করেন। এছাড়াও সিআর ১১৮/১৯, জিআর ৯৪/১৯, এফসিআর ২৫/১৯ (বন) এর থানায় মূলতবী পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ সাইদুর গাজী, পিতা-মোঃ পিয়ার আলী গাজী, সাং-সুতারখালি, ২। রাজ্জাক শেখ, পিতা-মৃত কেরামত শেখ, উভয় সাং-কালাবগী, ৩। আসাদুল শেখ, পিতা-রাজ্জাক শেখ, ৪। মোঃ রাজু মোড়ল, পিতা-মোঃ খদের আলী, সাং-বারুইখালি , সর্ব থানা-দাকোপ, জেলা-খুলনাদের গ্রেফতার করেন। থানা পুলিশ জানায় উক্ত আসামীদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছে।
দাকোপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয়ী করুনঃ শেখ হারুন
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার বিকল্প নাই। তিনি বলেন শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছে আমাদের সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ইতোমধ্যে নৌকার বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর ও যদি কেউ নির্বাচনে নৌকা এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী করেন। জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বুধবার সাড়ে ১১টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিস চত্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন জেলা আওয়ামীলীগের সদস্য ও খুলনা –১আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল । বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম শফি, এবিএম আব্দুস সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, জামিলখান, শিউলি সরোয়ার, জয়ন্তী রাণী সরদার, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান শেখ যুবরাজ, আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী শেখ আবদুল কাদের , পঞ্চানন মন্ডল, মানস কুমার রায়, সুদেব রায়, মিহির মন্ডল, মাসুম আলী ফকির, সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঝিনাইদহের পাবলিক পার্ক (শিশু পার্ক) রক্ষায় আদালতের রায়
খবর বিজ্ঞপ্তি
বুধবার ঝিনাইদহ জেলাধীন ঝিনাইদহ পৌরসভায় অবস্থিত পাবলিক পার্কে (শিশু পার্ক) ঝিনাইদহ পৌরসভা কর্তৃক বহুতল ভবন নিমার্ণের উদ্যোগকে বেআইনী ঘোষণা করে, মসজিদ ব্যতীত নির্মিত সকল অবকাঠামো আদালতের রায় পাবার ৬ (ছয়) মাসের মধ্যে অপসারণের (ভেঙে ফেলার) নির্দেশ দিয়ে রায় প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মাহবুব উল ইসলাম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত এক জনস্বার্থমূলক মামলার (নং- ১২৪৪০/২০১৯) চূড়ান্ত শুনানী অন্তে রায় প্রদান করেন।
উল্লেখ্য প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিশু-কিশোর-বয়ঃবৃদ্ধদের বিনোদনের একমাত্র মাধ্যম হিসেবে পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় দিবসসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কর্মসূচি পালন এ পার্কেই পালিত হয়ে থাকে। প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ জন ব্যক্তি এ পার্কে ভ্রমণ করে থাকে। অতি সম্প্রতি ঝিনাইদহ পৌরসভা পার্কটির শ্রেণী পরিবর্তন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে পার্কে বিদ্যমান শিশুদের খেলার সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে, বুলডেজার দিয়ে উপড়ে ফেলা হয়েছে গাছ, মাটি ভরাট করা হয়েছে এবং পাইলিং-এর কাজ চলমান রয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়। এলাকাবাসীর পাবলিক পার্কটি (শিশু পার্ক) রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করে। সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট থেকে যথাযথ প্রতিকার না পেয়ে এলাকাবাসী বেলা বরাবর আইনগত সহায়তা চেয়ে আবেদন করলে বেলা অত্র মামলাটি দায়ের করলে গত ১১ নভেম্বর, ২০১৯) বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি দিলিরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ পাবলিক পার্কের (শিশু পার্ক) মাঠে পৌরসভা কর্তৃক গৃহিত বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রমবন্ধ নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ৬ নং বিবাদীর (মেয়র, ঝিনাইদহ পৌরসভা, ঝিনাইদহ) পাবলিক পার্কের (শিশু পার্ক) মাঠের স্থানে নির্মাণ কাজকে কেন অন্যান্যা বিবাদীগণের ব্যর্থতা হিসেবে গণ্য করা হবেনা সে মর্মে রুল জারিসহ তাৎক্ষণিকভাবে এ নির্মাণ কাজ বন্ধ করে পাবলিক পার্কের (শিশু পার্ক) শ্রেণি অপরিবর্তিত রেখে “পার্ক” হিসেবে , সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের আদেশ প্রদান করেছিলেন। মামলার বিবাদীগণ – সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; সচিব, স্থানীয় সরকার বিভাগ মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা প্রশাসক , ঝিনাইদহ; পুলিশ সুপার, ঝিনাইদহ; মেয়র, ঝিনাইদহ পৌরসভা, ঝিনাইদহ ; উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, যশোর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঝিনাইদহ উপজেলা, ঝিনাইদহ; সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইদহ উপজেলা, ঝিনাইদহ ; অফিসার ইন চার্জ, ঝিনাইদহ পুলিশ স্টেশন, ঝিনাইদহ। বেলা‘র পক্ষে মামলাটি পরিচালনা করেন করেন এ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী তাকে সহায়তা করেন এ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর।
যোগিপোল ১ ও ২ নং ইউনিট আওয়ামীলীগের নৌকা প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট, খুলনা প্রতিনিধি
আগামি ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে যোগিপোল ইউনিয়ন আওয়ামীলীগের ১ ও ২ নং ইউনিট কমিটির উদ্যোগে উঠান বৈঠক বুধবার বিকাল ৫ টায় তেলিগাতি পাকার মাথা ক্লাব মোড়ে অনুষ্ঠিত হয় । আওয়ামীলীগ নেতা কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শেখ আনিছুর রহমান ,কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, মোঃ ফয়সাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কাজী আনোয়ার হোসেন, কাজী বকুল, গোলাম রব্বানি, মোরসেদ আলী ফকির , এ্যাডভোকেট কাজী সেলিম রেজা, শেখ আঃ রউফ, শেখ ইসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, মোঃ ইব্রাহিম, শেখ এরশাদ, মুকন্দ বিহারী, আম্বিয়া বেগম, জয়ন্ত রানি, কানন বালা, খোকন সরদার, বেগ খালিদ হোসেন, কামাল মুন্সি, রানা হাওলাদার, সোহেল, বেগ রাশেদুজ্জামান সুমন, মুরাদ মোড়ল, সরদার মুজিবর রহমান, বেগ মুরাদ, মুনছুর শেখ, উঠান বৈঠকে বক্তারা আসন্ন ৬ নং যোগিপোল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আনিসুর রহমানের নৌকা প্রতিকের পক্ষে আন্তরিকভাবে কাজ করার জন্য সকল আওয়ামীলীগের নেতাকর্মিদের প্রতি আহবান জানান ।
যোগিপোল ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শরিফুলের মোরগ প্রতিকের পক্ষে ব্যাপক গনসংযোগ
ফুলবাড়ীগেট, খুলনা প্রতিনিধি
আগামি ২০ সেপ্টেম্বর যোগিপোল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম বুধবার ৯নং ওয়ার্ডের বিভিন্নস্থানে মোরগ প্রতিকের পক্ষে ব্যাপক গনসংযোগ করেন । গনসংযোগ কালে তিনি ২০ তারিখ ভোটারদেরকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে মোরগ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান । এসময় উপস্থিত ছিলেন মোঃ সবুজ হোসেন, সুজন , মোঃ রফিকুল ইসলাম সুজা, মোঃ রাসেল, শিফাত, সাজেদুল ইসলাম, আজাদ বেগ, ফাহিম, বেগ নাসির, শহিদুল, জাকির, টিপু, আকবার হোসেন, মনিরুল, আমির হামজা, আঃ ওহাব প্রমুখ ।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার নয়শত ৮৫ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় বুধবার আট হাজার নয়শত ৮৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার ছয়শত ৫১ এবং মহিলা চার হাজার তিনশত ৩৪ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার তিনশত এক জন এবং পাঁচটি উপজেলায় মোট পাঁচ হাজার ছয়শত ৮৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে সাতশত ৬৩ জন, বটিয়াঘাটায় তিনশত ৩৪ জন, দিঘলিয়ায় পাঁচশত ৭৪ জন, ডুমুরিয়ায় সাতশত ৪০ জন, ফুলতলায় তিনশত ৭৯ জন, কয়রায় পাঁচশত ৬৭ জন পাইকগাছায় আটশত ৭৩ জন, রূপসায় পাঁচশত ২৮ জন ও তেরখাদায় নয়শত ২২ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। বুধবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার পাঁচশত ৫৬ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার পাঁচশত তিন জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
রামপালে চলেছে জোরেসোরে প্রচার প্রচারণা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উত্তাপ না ছড়ালেও সদস্য পদের প্রার্থীরা জোরেসোরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। উপজেলার ১০ নং বাঁশতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম সোহাগ তালা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। বুধবার বিকেলে ইসলামাবাদ বকুলতলা মোড়ে জনাকীর্ণ এক পথ সভা অনুষ্ঠিত হয়। দানবীর সমাজ সেবক সোহাগের পথ সভায় আলহাজ্ব হাফেজ মো. মোল্লা জাহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আশীর্বাদ চেয়ে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজম হোসেন, সমাজ সেবক নারায়ণ চন্দ্র পাল, সাবেক সদস্য শেখ গাউসুল আজম, পুষ্পিত মন্ডল, বিশ্বজিৎ পাল, মো. ফিরোজ কবির, সমাজ সেবক মো. সাইফুজ্জামান, সেচ্ছাসেবক লীগের উপজেলা সহ সভাপতি মো, মামুন শেখ প্রমুখ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ মোরেলগঞ্জে ১৭ বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কার
বাগেরহাট প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জের ১৪ ইউনিয়নের ১৭ জন প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়।
বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম নান্না, একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন ও ফরিদুল ইসলাম। তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাড. জাহিদুল ইসলাম বাবুল। পুটিখালী ইউনিয়নের মাহবুবুর রহমান শিকদার। রামচন্দুপুর ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন কবির। চিংড়াখালীর হুমায়ুন কবির ও কামরুজ্জামান মিঠু। বণগ্রাম ইউনিয়নের জয়দেব পাইক। হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শামীম আহসান পলাশ। বহরবুনিয়ায় তালুকদার মোস্তাফিজুর রহমান। জিউধরা ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, বারুইখালীর আউয়াল খান মহারাজ ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু, বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খম লুৎফর রহমান এবং আওয়ামী লীগের কবির হোসেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে মোরেলগঞ্জ উপজেলার সকল বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলা হয়েছে। তারা ইতোমধ্যে সকল বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করে চিঠি প্রদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, জেলা আওয়ামী লীগ প্রেরিত চিঠি মোতাবেক মোরেলগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের ১৭ বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত সকরতে আমরা কাজ করব।
আগামী ২০ সেপ্টেম্বর মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নের ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি সভা
বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এড মোহাম্মদ শাহ আলম টুকু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিরাজুল করীম, জেলা স্বাস্থ্য অধিকার সহ-সভাপতি মোসাঃ ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিরু, ফোরামের সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী প্রমুখ।
বক্তারা বলেন, কোভিড মহামারীর সময় স্বাস্থ্য সেবায় সকলের আন্তরিকতার জন্য বাগেরহাট জেলায় কোভিডে মৃত্যুর হার কম ছিল। আগামীতে স্বাস্থ্য সেবায় সকলের সমন্নিত উদ্যেগের ফলে স্বাস্থ্য সেবা এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।
বক্তারা আরো বলেন, বাগেরহাট সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে জনবল সংকটের কারনে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হয়। বাগেরহাটে স্বাস্থ্য সেবায় জনবল সংকট সহ সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাগেরহাটে চার দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মানবন্ধন
বাগেরহাট প্রতিনিধি.
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিলসহ চারদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, বাগেরহাট জেলা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমান, সদস্য সচিব মোঃ আলামীন খান, প্রকৌশলী বায়জিদ হোসেন, খন্দোকার আব্দুস সালাম, বিমল কুমার প্রমুখ।
বক্তারা বলেন, ডিপ্লোমা শিক্ষাকে বিতর্কিত ও মানহীন করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র ডিপ্লোমা শিক্ষার্থী ও পেশাজীবীরা মেনে নেবে না। অতিস্বত্ত্বর এই প্রক্রিয়া বাতিল না করলে আরও বড় আন্দোলন করা হবে হুশিয়ারী দেন বক্তারা।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের চারদফা দাবি হচ্ছে, চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর করার অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বাতিল করে ৪র্থ শ্লিপ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্সকে আরও আধুনিকায়ন করতে হবে। সরকারের আন্তমন্ত্রণালয়ের কমিটির সুপারিশ অনুযায়ী বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংঙ্গা ও ধারা-উপধারা সংশোধন করে এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মান বিধিমালা ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ পদোন্নতি দিতে হবে। দেশের পলিটেকনিক প্রতিষ্ঠানসহ সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট পূরণ।
কচুয়ায় নির্বাচন থেকে সরে দাড়ালেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল করিম
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দড়িয়েছেন সতন্ত্র প্রার্থী মাওলানা মঞ্জুরুল করিম। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা না করার ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী মাওলানা মঞ্জুরুল করিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। তার কর্মি-সমর্থকদেরও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারীর পক্ষে কাজ করার অনুরোধ করেন।
কোন বিনিময়ে বা ভয়-ভিতির কারনে নয় শুধুমাত্র দলের সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি।
২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মঘিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. পঙ্কজকান্তি অধিকারী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যুবলীগ নেতা মাওলানা মঞ্জুরুল করিম ছিলেন।
নানা আয়োজনে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর প্রতিষ্ঠাবাষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি.
নানা আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। এসময়, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা ফরিদা পারভীন লুচি, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রি,কচুয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাজমুল হুদা মিয়া,শহীদ শেখ ফজলুল হক মনি কারীগরী কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র অধিকারী, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মো.হাসিবুর রহমানসহ বাগেরহাট২৪ এর পাঠক ও সুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নিলাম বৃহস্পতিবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এবারই প্রথম মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ফুটবল খেলায় নাম অন্তর্ভুক্তকারী প্রতিযোগীদের নিয়ে সমবণ্টনের ভিত্তিতে চারটি টিম গঠন করা হবে এবং নিলামের মাধ্যমে টিম বিক্রয় করা হবে। সে লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে টিম বিক্রয়ের নিলাম অনুষ্ঠিত হবে। ক্লাবের স্থায়ী সদস্যরা কেবলমাত্র একটি করে টিম ক্রয় করতে পারবেন। টিমের ওনারশিপ গ্রহণের জন্য আগ্রহী ক্লাব সদস্যদের এ সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম একক প্রতিযোগিতা-২০২১’ শুরু হবে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় প্রত্রিকার সম্মানিত সম্পাদকগণ ও খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উদ্বোধনী খেলায় সকাল ১১ টায় এস এম নজরুল ইসলাম বনাম শেখ আবু হাসান একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম। ক্লাব সদস্যদের এ সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশন’র নির্বাচন ২৫ সেপ্টেম্বর
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচন ২৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। নগরীর ক্লে রোডস্থ খাজা খানজাহান আলী হকার্স মার্কেটে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিভাগীয় শ্রম দপ্তর (জেডিএল)’র নির্দেশিকা পত্র মোতাবেক এই নির্বাচন পরিচালিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আইনজীবী সুনীল চন্দ্র দাস সকল ভোটারদের মূল পরিচয় পত্র (আইডি কার্ড) সাথে নিয়ে এসে ভোট প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন। ফটোকপি দেখিয়ে ভোট প্রদান করা যাবেনা।
কলারোয়া উপজেলা ইউপি নির্বাচনের প্রচারণার সাথে বাড়ছে সহিংসতা
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলায় আগামী ২০ সেপ্টেম্বর ১০ টি ইউনিয়নের নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় আছে আর মাত্র পাঁচ দিন। প্রচার প্রচারণা তুঙ্গে। এই নির্বাচনে দলীয়ভাবে কোন প্রার্থী দেয়নি বিএনপি। চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়নেই রয়েছে একাধিক শক্তিশালী প্রার্থী। এ নির্বাচনকে ঘিরে সহিংসতা বাড়ছে। যে কোন উপায়ে জনপ্রতিনিধি হতে মরিয়া অনেকেই। হামলা-পাল্টা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। কলারোয়া উপজেলায় ইউপি নির্বাচনে ০২জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিস্কার করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। যে সব নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে ও নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করছে তাদের সতর্ক করা হয়েছে। দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ না নিলে তাদের বহিস্কার করা হবে বলে হুশিয়ার করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা ও সতর্কতার পরও বিদ্রোহ দমন হচ্ছে না। তাই ভোটের মাঠ দখল রাখতে ও জিততে সহিংসতার ঘটনা ঘটছে। এ দিকে ৫ই সেপ্টেম্বর নির্বাচনী সহিংসতায় কলারোয়া উপজেলার ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়নে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভুট্টো লাল গাইন এবং স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন ও বর্তমান চেয়ারম্যান হাবিল হোসেন সমর্থকদের মধ্যে ওই দিন সংঘর্ষে নৌকার প্রার্থী সহ ১৫ জন আহত হয়। কয়েকটি প্রচারণার অফিস ও গাড়ি মাইক সেট ভাংচুরের ঘটনা ঘটে । মোটরসাইকেলও ক্ষতিগ্রস্থ করা হয়। দু’পক্ষের সমর্থকদের মধ্যে টানটান উত্তোজনা বিরাজ করায় এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। এবং ১২ই সেপ্টেম্বর কলারোয়া উপজেলার ৩ নম্বর কয়লা ইউনিয়ন এর নৌকার প্রার্থী মাস্টার আসাদুজ্জামান বিদ্রোহী প্রার্থী সোহেল রানার নির্বাচনী প্রচারনায়- প্রচারণার গাড়িচালকে প্রকাশ্যে লাথি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।
এ ঘটনায় সোমবার সোহেল রানা বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দাখিল করে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বরাবর দরখাস্ত করা হয়েছে। ও
১৫ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে দেয়াড়া ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মো. ইব্রাহিম এর মোটরসাইকেল প্রতীকের ইজিবাইক প্রচার মাইক ভাংচুর ও চালকের মারপিট করেছে সন্ত্রাসীরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপে উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩৮ জন। ৯১ টি ওয়ার্ডে মেম্বর প্রার্থী রয়েছেন ৩৮৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১২৪ জন প্রার্থী রয়েছেন। এবারে ইউনিয়নগুলোতে মোট ভোটার সংখ্যা ১লাখ ৪৪ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৭৪ জন ও নারী ৭২ হাজার ৬৯৬ জন। যেসব ইউনিয়নে ভোট হচ্ছে সেগুলো হল- জয়নগর, জালালাবাদ, কয়লা, লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর, হেলাতলা, দেয়াড়া ও যুগিখালি। এরমধ্যে কলারোয়া হেলাতলা ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ছাড়া,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চলছে। নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিবাচনে প্রতিযোগীতা থাকবে কিন্তু সেটা হতে হবে পরিচ্ছন্ন, মারামারি কিংবা বিশৃঙ্খলা কখনো কাম্য নয়
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তারামারা যান। মৃত ওই নারী হলেন কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের জরিনা বেগম (৬৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
ডুমুরিয়ায় এবার অধিক লাভজনক লালশাক চাষে ঝুঁকে পড়েছে পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় এবার কীটনাশক ব্যবহার ছাড়াই অফসিজন দেশীয় জাতের লালশাক চাষে বিপ্লব ঘটিয়েছেন বার বার পুরস্কার প্রাপ্ত কৃষক খর্ণিয়া এলাকার আবু হানিফ মোড়ল।ফুলকপি,শিম,পটল,ওল,বরবটিসহ বিভিন্ন সবজি চাষে ব্যাপক সফলতা ও পুরস্কার প্রাপ্ত’র পর এবার তিনি অল্প জমিতে কীটনাশক ছাড়াই একই জমিতে একাধিক বার লালশাক উৎপাদন করে ব্যাপক লাভবান হয়েছেন।তার দেখাদেখি এলাকার অনেক চাষী উৎসাহিত হয়ে এ চাষাবাদে ঝুঁকে পড়ছে।তবে এ অবদান ও উৎসাহ-উদ্দীপনা উপজেলা কৃষি অফিসারের বলে জানিয়েছেন কৃষক আবু হানিফ।সরেজমিনে গিয়ে কৃষক আবু হানিফ ও অন্যান্য চাষীদের সাথে কথা বলে জানা যায়,উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খর্ণিয়া গ্রামস্থ মৃত সুলতান মোড়লের ছেলে আবু হানিফ মোড়ল ২০০৩ সালে এইচএসসি পাশ করার পর চাকুরীর সন্ধানে না ঘুরে বাপ-দাদার আদি পেশা কৃষিকাজে জড়িয়ে পড়েন।হানিফ জানান,প্রশিক্ষণ গ্রহন ও কৃষি অফিসের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে মাত্র ৫০ শতাংশ জমিতে কৃষি বিপ্লব ঘটাতে পারলে চাকুরীর প্রয়োজন হবে না।এমন আস্থা ও বিশ্বাস মাথায় নিয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত মাত্র ৫০ শতাংশ জমিতে কৃষি কর্মসূচী গ্রহন করেন তিনি।ইচ্ছা থাকলে উপায় হয় এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন,প্রশিক্ষণ গ্রহন ও তৎকালিন কৃষি অফিসের সহায়তায় বিভিন্ন প্রজাতি সবজি চাষে মাত্র ২/৩ বছরের মধ্যেই ব্যাপক সফলতা অর্জন করেন তিনি।এরপর ২০১৩ সালে সবজি উৎপাদন,সরবরাহ ও বাজারজাত করনের উপর ফিলিপাইনে উচ্চতর প্রশিক্ষণ,২০১৪ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার,২০১৫ সালে সেরা কৃষক হিসেবে এগ্রো এ্যওয়ার্ড ও ২০১৬ সালে শ্রেষ্ঠ সবজি চাষী হিসেবে পুরস্কার লাভ করেন।আবু হানিফ জানান,তার ওই ৫০ শতাংশ জমিতে এবছর তিনি কীটনাশক ছাড়াই জৈব সার ব্যবহার করে দেশীয় জাতের লালশাক চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই জমিতে একাধিকবার লালশাক চাষাবাদ করে আসছেন তিনি।এতে প্রতিবার বীজ,সার ও শ্রমিক বাবদ ৬/৭ হাজার টাকা খরচ করে প্রায় ৩০ হাজার টাকা লালশাক বিক্রি করে আসছেন। বিশেষ করে বৃষ্টির মৌসুমে জমিটি বীজতলার মত তৈরী করে বীজ বপন করলে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়না। যেকারনে এক প্রকার বিনা শ্রমেই এ সবজি চাষাবাদ করে ব্যাপক লাভবান হওয়া সম্ভব বলে তিনিি জানান।এজন্য উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন তার প্রধান পৃষ্টপোষক বলে তিনি দাবি করেন।উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্কে হোসেন বলেন,একজন কৃষক হিসেবে শতভাগ মনোযোগী হয়ে বিভিন্ন সবজি চাষে আবু হানিফ শুধু সফলতা নয়,ব্যাপক সুনামও অর্জণ করেছে।তিনি উপজেলায় একজন মডেল কৃষক হিসেবে পরিচিতি।
ডুমুরিয়ায় অপরাজিতা প্রকল্পের সমন্বয় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র অপরাজিতা প্রকল্পের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে গুটুদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা নারীনেত্রী কবিতা রানী বিশ্বাস।সভায় মূখ্য আলোচক ছিলেন প্রকল্পের এম এন্ড ই সমন্বয়কাী সাবরিনা ইসলাম ও জেনিয়ার মল্লিক।ইউপি সচিব সুবীর কৃষ্ণ দত্তের সঞ্চালনায় বক্তব্যদেন ইউপি সদস্য বায়েজিত হালদার,আনিচুর রহমান,তরুণ তরফদার,মিনাক্ষী রায়,জাকিয়া বেগম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামরুজাবানু,বিউটি মন্ডল,কৃষ্ণদাস রায়,শিক্ষক মুহাঃ বুরহান উদ্দিন,উদ্যোক্তা শেখর মন্ডল,শ্রীলেখা মন্ডল,পার্বতী ফৌজদার,নিয়তি মন্ডল,সাংবাদিক মাহাবুবুর রহমান,রুপান্তর’র জেলা সমন্বয়কারী দিপ্তী রায়, উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল,দি হাঙ্গার প্রজেক্টের ছমিউল আলম ও সেলিনা বেগম।
ফকিরহাটের মৌভোগে প্রতিপক্ষের হামলায় মৎস্য ব্যবসায়ী আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় বুধবার সকাল ৯টার দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় হোসেন শিকদার (৪৪) নামের এক মৎস্য ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন। তিনি বাড়ী থেকে সার ক্রয়ের উদ্দেশ্যে মৌভোগ মাদ্রাসা সন্নিকটে একটি দোকানে বসে চা পান করার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত হোসেন শিকদার মৌভোগ পশ্চিমপাড়ার সামাদ শিকদারের পুত্র। তবে আহত ব্যক্তি জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাকে মারপিট করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
ফকিরহাটে গাজাসহ মাদক কারবারি জনিকে আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনয়িনের পাগলা শ্যামনগর এলাকা থেকে গাজাসহ মাদক কারবারি জনি মৃধা (২০)কে আটক করেছে মডেল থানা পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) অনুপ কুমার রায় জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই রফিকুল ইসলাম সহ সংগীয় ফোর্স পাগলা শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে জনি মৃধাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১১পুরিয়া (৫৫গ্রাম) গাজা উদ্ধার করা হয়। আটক জনি পাগলা শ্যামনগর গ্রামের তোবারেক মৃধার পুত্র।
জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে: নারায়ণ চন্দ্র চন্দ
তথ্য বিবরণী
ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা বুধবার দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সভায় প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে। তিনি বলেন, বিশে^র মধ্যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করেছে। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো, চাষের মাধ্যমে মাছগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু ছাইদ, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এতে সভাপতিত্ব করেন। এর আগে সংসদ সদস্য এই প্রকল্পের আওতায় খুলনার রূপসা উপজেলার ইউনিয়ন পর্যায়ে আরডি দলনেতাদের মাঝে প্যাকেজ ভিত্তিক প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন। মতবিনিময় সভায় খুলনা জেলার নয়টি উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও ক্ষেত্র সহকারীরা অংশ গ্রহণ করেন।
রূপসায় পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ –এর জরুরী সভা
রূপসা প্রতিনিধি:
রূপসা পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এক জরুরী সভা আজ ১৫ সেপ্টেম্বর সকালে নতুনহাট সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক মো: ইলিয়াস শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল মজিদ ফকির, এলজিইডির কর্মকর্তা আবু সালে মুসা আসিক, কার্যসহকারী মো: মনিরুল ইসলাম, জেনারেল ফ্যাসিলেটর চন্দন কুমার দেবনাথ,সি,ও মোঃ আমিনুল ইসলাম, কৃষি ফ্যাসিলেটর মোঃ নাঈম হোসেন, সমিতির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, কোষাধক্ষ্য মোঃ আকরাম হোসেন,ফ,ম,আব্দুস সালাম, উপ-কমিটির সভাপতি ফ,ম, আইয়ুব আলী, মুজিবর রহমান, মনোরঞ্জন সরকার, ফজল তরফদার,মিনা রানী বিশ্বাস,নাসরিন আক্তার,খলিল খান প্রমুখ। সর্বসম্মতিক্রমে সমিতির সিদ্ধান্ত হয় সুইস গেট মেরামত এর ইস্টিমেট প্রসঙ্গে, গ্রেডিং প্রসঙ্গে, ও এন্ড এম প্রসঙ্গে,সঞ্চয় আদায় বৃদ্ধি প্রসঙ্গে, ওয়াসার বর্জ্য পানি নিষ্কাশন প্রসঙ্গে। সভা শেষে স্লুইজগেট পরিদর্শন করা হয়।
মোড়েলগঞ্জ প্রেসক্লাবে সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জহিরুল মধু’র মতবিনিময়
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার প্রজন্ম মো. জহিরুল ইসলাম মধু এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার দুপুর ২টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় আদাবর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নে ইউপি নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জহিরুল ইসলাম মধু মতবিনিময় কালে বলেন, মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নে রনাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এলাকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে চাই।
অবহেলিত সদর ইউনিয়নকে প্রধানমন্ত্রী জনেনেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এটি বাস্তবায়নে রোল মডেল হিসেবে ইউনিয়নবাসীকে উপহার দিতে চাই। তিনি ২০ সেপ্টেম্বর এ নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে লক্ষে প্রশাসনের প্রতি ও সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেন।
এ সময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টু, যুবলীগ কর্মী মো. হাফিজুল ইসলাম শিকদার, মিরাজ হোসেন, ছাত্রলীগ নেতা শান্ত শিকদার, তুহিন শেখসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ক্রিসেন্ট জুট মিল ও পিপলস জুট মিলের সীমানা সংলগ্ন বন্ধ রাস্তাটি চালুর লক্ষ্যে সরেজমিন পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিল ও পিপলস জুট মিলের সীমানা সংলগ্ন বন্ধ রাস্তাটি পুণরায় চালু করার লক্ষ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বুধবার সকালে সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য, ইতোপূর্বে সড়কটি জন ও যান চলাচলের উম্মুক্ত থাকলেও উভয় জুট মিলের নিরাপত্তার স্বার্থে সড়কটি বন্ধ করে দেয়া হয়। বর্তমানে জুট মিল দু’টি বন্ধ থাকায় জনগুরুত্বপূর্ণ এ সড়কটি উম্মুক্ত করা জরুরী বলে পরিদর্শকালে সিটি মেয়র উল্লেখ করেন। জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাগণও রাস্তাটি উন্মুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। কেসিসি’র কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইউসুফ আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, শ্রম অধিদপ্তর-খুলনার পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান, দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব-উল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: আলিমুজ্জামান মিলন, ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মামুনসহ জুটমিলের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
গঙ্গারামপুরে ইভিএম ভোটিং মেশিনে ভোট গ্রহণ
ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা
বটিয়াঘাটার আরমাত্র ৪ দিন পর ২০ সেপ্টেম্বর সোমবার শুরু হচ্ছে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন । নির্বাচন সামনে রেখে ৩টি ইউনিয়নের মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে ইভিএম ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এ লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুস সাত্তার আগামী ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি স্ব-স্ব এলাকার ভোটারদের প্রদর্শন করা হবে বলে এক পরিপত্রের মাধ্যমে অবগত করেছেন।প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইভিএম ভোটিং কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে প্রিন্ট ও মিডিয়ার পাশাপাশি মন্দির-মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও ব্যাপক প্রচার ও প্রচারণারও উদ্যোগ হাতে নিয়েও পরিপত্র জারি করেছে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে প্রথম ধাপে ইউপি নির্বাচনে এ উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলায় প্রথম ধাপে ঘোষিত ইউনিয়ন ৩টি হলো গঙ্গারামপুর ইউনিয়ন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও আমিরপুর ইউনিয়ন। গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।এরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ হাদী উজ জামান হাদী (নৌকা), সাবেক চেয়ারম্যান শিক্ষক শিবপদ মন্ডল (স্বতন্ত্র),সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বিশ্বাস(স্বতন্ত্র),সাবেক চেয়ারম্যান পুত্র রাম প্রসাদ রায়(স্বতন্ত্র), মোঃ আসলাম হোসেন (স্বতন্ত্র) ও নাজিম উদ্দীন শেখ(স্বতন্ত্র)। সাধারণ ও সংরক্ষিত আাসন মিলে এবার এখানে সর্বমোট ৫৩ জন সদস্য প্রতীক নিয়ে প্রচার প্রচারনায় নেমে পড়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ,নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে ঘোষণা দেওয়ায় সকল পদের প্রার্থীরা প্রচার –প্রচারণায় কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। তাঁরা গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর ভোট গ্রহনের ৭২ ঘন্টা আগে সব ধরনের প্রচার প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশন । সব মিলিয়ে এবার ৩টি ইউনিয়নের নির্বাচন বেশ হাড্ডা হাড্ডি বলে জানিয়েছে সাধারণ ভোটাররা।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আনসার, পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট,টাস্কফোর্সের টহল থাকবে বলে জানা গেছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিষ্টেট আব্দুল হাই সিদ্দিকী জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনা এবং নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন সুষ্ট করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ব্যবস্থা রাখার পাশাপাশি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে ।ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসন বদ্ধপরিকর। বিঘœ ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নড়াইলের লোহাগড়ায় ৩৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় গোয়েন্দা পুলিশ ডিবি”র অভিযানে ৩৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক। নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম (১৪সেপ্টেম্বর) মঙ্গলবার গভীর রাতে গোঁপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা এর নেত্রীত্বে এস আই সঞ্জীব ঘোষ, এ এস আই মোঃ শরিফুল ইসলাম, মোঃ সালমান, মোঃ রাজু ঢালী ও নারায়ন সরদার সহ লোহাগড়া থানাধীন লাহুড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ বাবু মোল্লা (৪৭), পিতা-মোছাক মোল্লা, গ্রাম-লাহুড়িয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল কে তার নিজ বসত বাড়ি থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) এর নির্দেশনা নড়াইল জেলা হতে মাদককে জিরো টলারেন্সে আনতে হবে তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা ডিবি পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদককে নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাদক কারবারী আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য নড়াইল সদর থানায় প্রেরন করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সাবেক গৃহকর্মীর
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বর্তমান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে তার সাবেক গৃহকর্মী যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। দিনভর চেষ্টার পরও অভিযোগপত্র গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রচলিত আইনের মাধ্যমে অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী কেলেঙ্কারির ঘটনা বেশ পুরানো। ২০১৮ সালের ২২ এপ্রিল স্বয়ং বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসার ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগের ভিডিও ভাইরাল হয়। এর আগে ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি মাসে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একই বিভাগে এক ছাত্রী। এছাড়া ২০১৯ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান মো. আক্কাস আলীর বিরুদ্ধে ওই বিভাগের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে।
অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্রে ওই নারী বলেন, আমি শাহজাহান স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতাম। কাজ করার সময় তার স্ত্রী বাসায় না থাকলে তিনি বিভিন্ন অজুহাতে শারীরিকভাবে আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন, খারাপ উদ্দেশ্য প্রকাশ করতেন এবং আর্থিক প্রলোভন দেখাতেন। আমি নানা কৌশলে তার খারাপ উদ্দেশ্য থেকে বাঁচার চেষ্টা করতাম। কিন্তু বাসা খালি থাকায় কখনো কখনো তা পেরে উঠিনি। জাতির শ্রেষ্ঠ সন্তান একজন শিক্ষকের কাছ থেকে এরকম শ্লীলতাহানীর শিকার হয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং একইসঙ্গে ভয়-ভীতি প্রদর্শনের ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি।
অভিযোগকারী আরও বলেন, পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকের কাছে উক্ত ঘটনাসমূহ খুলে বলি এবং বিচার চাই, কিন্তু তখন প্রত্যেক শিক্ষক আমাকে জানান আপনি যার কাছে বিচার চাইবেন তিনিই তো অপরাধী। পরবর্তীতে স্থায়ী ভিসি স্যার আসলে করোনার বন্ধে আমি তার সাথে দেখা করতে পারিনি। আমি আশাবাদী, আমার সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানি ও শ্লীলতাহানীর সুষ্ঠু বিচার তার কাছে পাবো।
থানায় বা আদালতে অভিযোগ কিংবা মামলা না করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কেন অভিযোগ করছেন- এমন প্রশ্নের উত্তরে অভিযোগকারী বলেন, আমরা গরীব মানুষ, আদালতে গেলে অনেক টাকা লাগতে পারে। তাই আমি উপাচার্য স্যারের নিকট বিচার চাইছি।
এদিকে ওই গৃহকর্মী উপাচার্য বরাবর যৌন হয়রানির অভিযোগ দায়ের করার চেষ্ঠা করলেও অভিযোগপত্র গ্রহণ করেননি উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব। পরবর্তীতে অভিযোগকারী অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে জমা দিতে চাইলে যৌন প্রতিরোধ সেলও অভিযোগটি গ্রহণ করেনি।
এ বিষয়ে যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান মানসুরা খানম বলেন, অভিযোগকারী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ নন। যে কারণে অভিযোগটি বিধিসম্মত না। তাই অভিযোগটি গ্রহণ করা সম্ভব হয়নি।
অভিযোগ গ্রহণ না করার বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেনি এবং ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের কেউ নয়। তাই তার অভিযোগটি গ্রহণ করা হয়নি। কারণ, এ ঘটনার বিচার করার এখতিয়ার আমার নেই।
তিনি আরও বলেন, এই ঘটনায় বিচারপ্রাপ্তির জন্য ভুক্তভোগীকে প্রচলিত আইনের আশ্রয় নিতে হবে। অভিযুক্ত অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করার পর আমাকে ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকেই সাবেক উপাচার্যের অনুসারীরা বিভিন্ন সময় আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছেন। এটাও তারই অংশ। মূলত আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার জন্য এ ধরনের মিথ্যা ও ন্যাক্কারজনক অভিযোগ করা হচ্ছে। যথাযথ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে ১৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০:০০ টায় ধানসিঁড়ি ট্রেনিং সেন্টার, দশানী, বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুর রহমান, মাননীয় জেলা প্রশাসক, বাগেরহাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাডভোকেট শরীফা খানম। আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মূখার্জী রবীন্দ্র নাথ, সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সদস্য মোঃ নূর আলম শেখ ও লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমুখ।
জেলা প্রশাসক মহোদয় বলেন,“জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন দুর্যোগ বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্ব অধিক পরিমানে কার্বন নিঃশ্মরণ করছে যার কারনে বাযু মন্ডলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্র স্তর যদি এক মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের ১৭% ভখন্ড সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। সমুদ্র গর্ভের উচ্চতা বেড়ে লোনা পানি নদী নালার মাধ্যমে ভূপৃণ্ঠে প্রবেশ করছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে, লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে কিন্তু আমরা কম দায়ী। আরও সচেতন হয়ে আমরা কিভাবে নিয়ন্ত্রন করতে পারি সেদিকে লক্ষ্য রাখেতে হবে। এজন্য বিশ্ব অনেক সোচ্চার হয়েছে। জলবায়ু পরিবর্তনের পিছনে কি কি কারন দায়ী সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়গুলো উঠে আসবে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজ নিজ সামর্থ নিয়ে যদি মানুষের কল্যানে একতাবদ্ধভাবে কাজ করে তাহলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব। আজকে এমন চমৎকার একটি আয়োজন করার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে খুবি দেশসেরা
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ (ঋবৎসরহবভভ) দল। একই সাথে দলটি বিশ্ব র্যাংকিংয়ে ১৫তম স্থান অর্জন করেছে। এ ডিসিপ্লিন থেকে মোট ৫টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৩টি দল সফলতা পেয়েছে। এদের মধ্যে স্কার্মিওন (ঝশুৎসরড়হ) দেশে ২য় ও বিশ্বে ১৬তম এবং ফিনিক্স (চযবড়হরী) দেশে ৮ম ও বিশ্বে ২৩তম স্থান অর্জন করে। দেশের মধ্যে প্রথম হওয়া ফার্মিনেফ দলের সদস্যরা হলেন- আসিফ ইকবাল, তাহসিন আহমেদ অতশী, মোঃ নাঈম রিফাত, মোঃ লাবিব হোসেন খান ও নওরিন নুরাইন।
জানা যায়, আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড হল তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গবেষণায় আগ্রহী স্নাতক ছাত্রদের জন্য পিএইচডি ছাত্র এবং পোস্টডক্স দ্বারা পরিকল্পিত একটি প্রতিযোগিতা। এই অলিম্পিয়াডের লক্ষ্য হল তাত্ত্বিক বিজ্ঞানে আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের আধুনিক গবেষণা দক্ষতার অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করা।
এ বছর এ অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন থেকে ৫টি দলসহ বাংলাদেশ থেকে মোট ২৯টি দল অংশগ্রহণ করে। এ অলিম্পিয়াডের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিশ্বের খ্যাতনামা কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এর মধ্যে ইউনিভার্সিটি অব সান্টিয়াগো দে কমপোসটেলা, স্টানফোর্ড, প্রিন্সটন, জন হপকিন্স, এমআইপিটি, ইউসিএলএ উল্লেখযোগ্য।
এদিকে আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ফার্মিনেফ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বার্তায় তিনি চ্যাম্পিয়ন ফার্মিনেফ দলসহ সাফল্য লাভকারী অন্য দুটি দলকেও অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে তাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।
অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রাশেদুর রহমান।
রূপসা স্ট্রান্ড রোড কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন ১৩ নভেম্বর
খবর বিজ্ঞপ্তি
রূপসা স্ট্রান্ড রোড কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (কে ৪৮৫) নির্বাচন আগামী ১৩ নভেম্বর শনিবার। অচিরেই নির্বাচনের তপসিল, নির্বাচনের স্থান ঘোষণা করা হবে। বুধবার সকালে অন্তবর্তীকালীন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি এস এম ফারুক উল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. হুমায়ূন কবির খান, মো. ফারুখ হোসেন তুরান প্রমুখ। সভায় বক্তারা সমিতির কার্যক্রমকে গতিশীল করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।
চাঁদে জমি কিনে তিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গী হলেন বাংলাদেশের ২ শিক্ষার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
কল্পরাজ্য ‘চাঁদে’ জমি কিনে তিন সাবেক মার্কিন প্রেসিডেন্টের ক্রেতাসঙ্গী হলেন সাতক্ষীরার দুই তরুণ শিক্ষার্থী। এতে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তারা। যে চাঁদ নিয়ে মানবজাতির এত কল্পনা, এত গবেষণা এবং যেখানে পৃথিবীর প্রথম মানব হিসেবে পা পড়েছে অ্যাপোলো-১১ এর নীল আর্মস্ট্রং, আলবার্ট অলড্রিন ও মাইকেল কলিন্সের- সেই চাঁদে এক ইঞ্চি জমি কিনতে পারা ভাগ্যের ব্যাপার বলে মনে করেন তারা। এই চাঁদেই জমি কিনেছেন ভারতের বড় বড় শিল্পপতি ও বলিউড তারকারা।
বুধবার ক্রয় করা জমির কাগজপত্র, পর্চা এবং জমির নিশানা সংবলিত দলিল হাতে পেয়েছেন এই দুই শিক্ষার্থী। তাদের দাবি বাংলাদেশে তারাই প্রথম দুই শিক্ষার্থী যারা চাঁদে জমি কিনবার সৌভাগ্য অর্জন করেছেন।
এই দুই তরুণ শিক্ষার্থী হলেন এসএম শাহীন আলম ও শেখ শাকিল হোসেন।
শাহীন আলমের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সুন্দরবন লাগোয়া গ্রাম পাতাখালিতে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স নিয়ে লেখাপড়া করছেন।
জমির অপর ক্রেতা শেখ শাকিল আহমেদ সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করছেন। ক্রয়কৃত ১ একর জমির যৌথ মালিক তারা।
তারা জানালেন, মাত্র ৫৫ মার্কিন ডলারের বিনিময়ে দুই বন্ধু চাঁদে ১ একর জমি কিনেছেন। সেখানে জমির মূল্য প্রতি একর ২৪.৯৯ ডলার থেকে ৪৯৯ ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রার হিসাবে তা দাঁড়ায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা। ‘লুনার অ্যাম্বাসি (চান্দ্র দূতাবাস)’ এর মালিক ডেনিস হোপের কাছ থেকে এই জমি ক্রয় করেন তারা।
কিছুদিন আগে জমি কেনার আগ্রহ প্রকাশ করে দুই বন্ধু সেখানে চিঠি লিখেছিলেন এবং ডলার জমা দিয়েছিলেন। এর জবাবে বুধবার চাঁদের গ্রামীণ এলাকার ১ একরের একখ- জমির মালিকানা সংবলিত কাগজপত্র তারা হাতে পেয়েছেন। একই সঙ্গে রয়েছে জমির অন্যান্য ডকুমেন্টও।
আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে দুই বন্ধু এসএম শাহীন আলম ও শেখ শাকিল হোসেন জানান, আমরাই সম্ভবত প্রথম বাংলাদেশি শিক্ষার্থী, যারা চাঁদে জমি কিনেছি। আমরা ভাগ্যবান এ কারণে, সেখানে তিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যানের মতো নেতাদের জমি রয়েছে। এছাড়া বিশ্বের বড় বড় ধনী, শিল্পপতি এবং বলিউড তারকারাও চাঁদের জমির মালিক হয়েছেন।
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে থাকা এই দুই যুবক জমি কিনে নিজেদের ‘আকাশের চাঁদ’ হাতে পাওয়ার কথাই ভাবছেন। এখন তাদের অপেক্ষা আগামীতে কবে-কখন, কীভাবে চাঁদে গিয়ে বাড়ি করতে পারবেন তা নিয়ে।
এসএম শাহীন আলম বলেন, জমি কিনতে পারা একটি বিজয় বলে মনে করছি। শেখ শাকিল হোসেন বলেন, কল্পনার চাঁদের মাটি এখন আমাদের হাতের মুঠোয়। আমরা উচ্ছ্বসিত।
বোমা বানাতে গিয়ে আহত যুবকের মৃত্যু, স্ত্রী আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিজ ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা (৩৫) নামের সেই যুবক মারা গেছেন। বুধবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ম-ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে উপজেলার রাজঘাটের কার্পেটিং জুট মিলসংলগ্ন এলাকায় নিজ ঘরের ভেতর বোমা তৈরি করছিলেন শপ্পা। রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন শপ্পা। উড়ে যায় ঘরের টিনের চাল, দেয়ালে সৃষ্টি হয় ফাটলের। ঝলসে যায় তার মুখম-লসহ শরীরের সামনের সিংহভাগ অংশ।
আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই স্থানান্তরিত করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহত শপ্পা কার্পেটিং বাজার এলাকার ইব্রাহিম হোসেন মোল্যার ছেলে।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ম-ল বলেন, ঘটনার রাতে ওই ঘর থেকে বিস্ফোরিত বোমার স্প্লিন্টার, বোমা তৈরির সরঞ্জামাদি, একটি হাতুড়ি, ক্যান ভর্তি পেট্রোল-অকটেন, ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা ও তার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রীকে আটক করার পর যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
খুলনার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় থানা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ প্রেরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। সভায় খুলনা-২ আসনের এমপি সেখ সালাহ উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।
এমপি সেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যারা অমান্য করেছে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। সংগঠনে কোনো অবাধ্য উচ্ছৃঙ্খলদের রাখা যাবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলকে পরিশুদ্ধ করতে হবে।’
সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বেগ লিয়াকত আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, খন্দকার মজিবর রহমান, মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ আনিছুর রহমান, মেমরী সুফিয়া রহমান শুনু, মোর্শেদ আহমেদ মনি প্রমুখ।
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের লাশ উদ্ধার
খুলনাঞ্চল রিপোর্ট
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অ্যালেক্স (৪২) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটির ১৭৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অ্যালেক্স ‘রোসেম’ নামের একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ওই রুশ নাগরিক দিনের কাজ শেষে রাতে তার নির্ধারিত ফ্ল্যাটের কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সকাল ১০টার দিকে তার সহকর্মীরা তাকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে তার লাশ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
খুলনা বিভাগে করোনায় আরও ৫ জনের প্রাণহানি
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২০ জন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-খুলনার খালিশপুরের হালদারপাড়ার আবুল হোসেন (৬৮), বাগেরহাট রামপালের আব্দুল মতিন (৬২) ও যশোর অভয়নগরের হাফিজা বেগম (৬৫)।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় তিনজন, যশোরে ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৬৪১ জন।
করোনায় আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন সর্বোচ্চ ৭৮৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৫৪ জনের। এছাড়া যশোরে ৪৮৪ জন, ঝিনাইদহে ২৬৫ জন, চুয়াডাঙ্গায় ১৮৯ জন, মেহেরপুরে ১৮০ জন, বাগেরহাটে ১৪২ জন, নড়াইলে ১১৮ জন, মাগুরায় ৯০ জন ও সাতক্ষীরায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঝিনাইদহে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বর ও শ্বাসতন্ত্র-জনিত রোগের প্রকোপ। প্রতিদিন ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গড়ে ৩০-৩৫ জন শিশু এসব জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতালের আট শয্যার বিপরীতে ভর্তি আছে ১১৫ জন শিশু। যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। অন্য সময় হাসপাতালে গড়ে ৪০ থেকে ৫০ জন শিশু ভর্তি থাকলেও বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ শিশু ভর্তি হচ্ছে।
জানা যায়, শুধু সদর হাসপাতাল নয়, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে জেলার অন্য হাসপাতালগুলোতেও। ৬ থেকে ১৮ মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। শয্যার বিপরীতে কয়েকগুণ বেশি রোগী থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্সরাও।
সদর উপজেলার কমলাপুর গ্রামের লতিফ মিয়া বলেন, ‘আমি আটদিন হাসপাতালে আমার ছাওয়ালকে নিয়ে আইছি। প্রথমে ঠা-া আর কাশি হইছিল। হাসপাতালে আসার পর ডাক্তার বলছে ডাবল নিউমোনিয়া হইছে। কফ উঠাচ্ছি আর ওষুধ খাওয়াচ্ছি। আল্লাহর রহমতে এখন একটু ভালো।’
শৈলকূপা উপজেলার কাঁচেরকোল গ্রাম থেকে আসা ২ মাস বয়সী রাবেয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘কাল বিকালে আইচি। ডাক্তার এখনও আসিনি। রাতে মাত্র একজন নার্স আর আয়া ছিল। ওষুধ দিয়া হইছে। এখন বাচ্চা ভালো আছে।’
সদর উপজেলার কালুহাটি গ্রামের হাবিল নামে এক শিশুর স্বজন বলেন, ‘এই হাসপাতালে প্রতিদিন একশ থেকে দেড়শ রোগী থাকছে। কিন্তু একজন মাত্র ডাক্তার। এত রোগীকে একজন ডাক্তার কি করে চিকিৎসা দেবে। সেও তো মানুষ। হাসপাতালে ভর্তি রোগী ছাড়াও নিচে আবার আউটডোরে রোগী দেখতে হয়। এভাবে তো চিকিৎসা দেওয়া যায় না। এই জন্য হাসপাতালে জরুরি আরও ডাক্তার আর নার্স দরকার।’
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম জানান, ঋতু পরিবর্তনের কারণে শিশুরা বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হঠাৎ গরম আবার হঠাৎ ঠা-ার কারণে এই সমস্যা হচ্ছে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছোট বাচ্চাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে। তাদের যেন শরীর না ঘামে বা অতিরিক্ত ঠা-া না লাগে। বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি শিশুদের সুষম খাবার দিতে হবে’।
হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করে জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. আলাউদ্দিন জানান, শিশু ওয়ার্ডের জন্য দুইজন চিকিৎসক ছিলেন। কিছুদিন আগে একজন চিকিৎসক প্রশিক্ষণের জন্য চলে গেছেন। আর একজন চিকিৎসক সেবা দিচ্ছেন। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় তাদেরও কষ্ট হচ্ছে। জনবল ও চিকিৎসকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।
করোনায় বন্ধ স্কুল মাঠ দখল করে ধানচাষ
কুষ্টিয়া প্রতিনিধি
এক সময় শিক্ষার্থীদের পদচারণায় দিনভর মুখর থাকতো স্কুলের সামনের মাঠটি। কিন্তু এখন এটি দেখে আর কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি এক সময় স্কুলের মাঠ ছিল। করোনা মহামারির সুযোগ নিয়ে স্কুলের খেলার মাঠটি দখল করে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু সেখানে ধানচাষ করছেন।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। সরকারিকরণে চিঠিও এসেছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। তবে করোনার কারণে সরকারি নিদের্শনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে ধানের চাষ করছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম।
স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলে, আগে স্কুলমাঠে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। স্কুলের সভাপতি রুহুল আজম ধানচাষ করায় বেশ কিছুদিন ধরে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবি, তাদের খেলাধুলার মাঠটি আবার ফিরিয়ে দেওয়া হোক।
রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, স্কুলটির জমি সরকারি দলিলকৃত সম্পত্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ভালো ছিল। তবে ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয় মাঠে ধানচাষ কেন যে করছেন তা আমার জানা নেই।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আজম কেরু বলেন, এতো বড় একটি জায়গা ফেলে রাখবো কী করে? তাই ধানচাষ করেছি।
মিরপুর উপজেলার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল করিম বলেন, বিষয়টি একেবারেই দুঃখজনক। তিনি এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, এমন কাজের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। দ্রুত ওই বিদ্যালয়ের মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃষ্টিতে নাকাল নড়াইল পৌরবাসী
জেলা প্রতিনিধি নড়াইল
দুদিনের একটানা বর্ষণে জলাবদ্ধতায় নাকাল নড়াইল পৌরবাসী। শহরের বেশিরভাগ সড়ক এবং বাড়ির আঙিনা পানিতে নিমজ্জিত। অনেক বাড়ির ভেতরে পানি প্রবেশ করে আসবাব নষ্ট হচ্ছে। রান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে এসব বাড়িতে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ও মঙ্গলবারের (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিতে নড়াইল পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ সড়ক পানিতে ডুবে গেছে। কুড়িগ্রাম, মাছিমদিয়া, ভওয়াখালী, আলাদাতপুর, দক্ষিণ নড়াইল, দুর্গাপুর, মহিষখোলা, বরাশোলা, ভাটিয়া ও সিটি কলেজ পাড়ার অবস্থা বেশি নাজুক।
জেলা সূত্র জানায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় নড়াইল পৌরসভা। এরপর ৪৯ বছর পেরিয়ে গেলেও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। রূপগঞ্জ-তুলারামপুর খাল, ভাদুলিডাঙ্গা-মুলিয়া খাল, উত্তর ভওয়াখালী-বাহিরডাঙ্গা খালসহ কয়েকটি জলাশয় দিয়ে প্রাকৃতিকভাবে পৌর এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে এসব খাল ও জলাশয় ভরাট ও দখল করে অপরিকল্পিতভাবে নড়াইল শহর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার বাড়ি, মার্কেট ও স্থাপনা গড়ে উঠেছে। শহরের পাশ দিয়ে রেললাইনের কাজ করার কারণে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলি রহমান বলেন, বৃষ্টি হলেই মহল্লায় হাঁটুপানি জমে যায়। পানি বের হওয়ার কোনো জায়গা থাকে না। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন বলেন, ঘরে পানি ঢোকায় আসবাব ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘরে রান্নার পরিবেশ নেই।
এ ব্যাপারে নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা বলেন, দীর্ঘ বছর ধরে অপরিকল্পিত এবং বিচ্ছিন্নভাবে ড্রেন তৈরি করা হয়েছে। খাল-জলাশয়গুলো ভরাট ও দখল করার কারণেও এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বর্তমানে নড়াইল পৌরসভায় প্রয়োজন ৫৫ কিলোমিটার ড্রেন। সেখানে রয়েছে মাত্র তিন কিলোমিটার। তবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।
এক-দুই টাকার কয়েনে মেহেরপুরবাসীর অনীহা
মেহেরপুর প্রতিনিধি
আইন অনুযায়ী বিনিময়ের সময় কাগজি নোটের পাশাপাশি বাজারে প্রচলিত সব মূল্যমানের কয়েন নিতে সবাই বাধ্য। কিন্তু বাস্তবে লেনদেনের সময় এক ও দুই টাকার কোয়েন নিতে মেহেরপুরবাসীর অনীহা। ফলে এসব খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন জেলার ব্যবসায়ীসহ সব পর্যায়ের মানুষ।
ব্যবসায়ীদের কাছে হাজার টাকার কয়েন পড়ে রয়েছে। রিকশা বা বাস ভাড়া, মুদি দোকানের কেনাকাটায় কয়েন নিতে অনীহা। এমনকি ভিক্ষুকরাও এক-দুই টাকার কয়েন নিতে নারাজ। তবে এসব কয়েনের বদলে দোকানিরা ক্রেতাদেরকে দেন চকলেট।
দেশে মূল্যস্ফীতির কারণে অনেক আগেই হারিয়েছে ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার কয়েন। তবে লেনদেনে পাঁচ টাকার কয়েনের ব্যবহার থাকলেও এক ও দুই টাকার কয়েনের প্রচলন একেবারই নেই। চার টাকা মূল্যের কোনো পণ্য কিনে পাঁচ টাকার কয়েন বা নোট দিলে দোকানিরা ভাংতি নেই বলে এক টাকা ফেরত দেন না। আবার অনেক সময় এক টাকার বদলে ধরিয়ে দেওয়া হয় একটি চকলেট।
কয়েনের ব্যাপারে পাওয়া গেছে বিচিত্র সব তথ্য। মেহেরপুর পপি লাইব্রেরির স্বত্বাধিকারী সৈয়দ মেহেদী ঈমাম বলছেন, পকেটে বা টাকা রাখার ব্যাগে কয়েন রাখতে সমস্যা হয় বলে মানুষের মধ্যে খুচরা পয়সা ব্যবহারের আগ্রহ কমেছে।
তিনি বলেন, অনেক ব্যবসায়ী আবার দায়ী করছেন ব্যাংকগুলোকে। ব্যাংকগুলো কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষের কাছ থেকে কয়েন নিতে চায় না। কয়েনের বদলে কাগজের নোট ব্যবহারেই সাধারণ মানুষের আগ্রহ বেশি। যদিও লেনদেনে এক ও দুই টাকার কয়েনের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এরপরও কয়েন নিতে আগ্রহ দেখান না কেউ।
কুষ্টিয়ার ফিলিপনগর থেকে আসা ব্যবসায়ী তুজাম হোসেন জানান, মুদির দোকান থেকে পণ্য কিনে এক ও দুই টাকার কয়েন দিলে দোকানি তা নিতে অস্বীকার করেন। দোকানির ভাষ্য, এসব কয়েন মেহেরপুরে চলে না।
মেহেরপুর বড় বাজারের কসমেটিক্স ব্যবসায়ী এস এ খান শিল্টু জানান, কয়েনের প্রচলন একেবারই নেই। ফকিররাও ভিক্ষা নিতে চান না। তাই কয়েনের বদলে এখন দোকানিরা ব্যবহার করে চকলেট।
মাই মোবাইলের স্বত্বাধিকারী আজিজুর রহমান জানান, এক ও দুই টাকার কয়েন কোনো ক্রেতা ও বিক্রেতা নেন না। তাই কয়েন জমিয়ে ঢাকা থেকে ছয় হাজার টাকার মোবাইলের মালামাল কিনেছি। এরপর থেকে আর কোনো কয়েন নিই না।
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দ্বিপু জানান, ব্যাংকগুলো সঠিক সময়ে বাজারে সরবরাহ করতে না পারায় কয়েনের সংকট তৈরি হয়েছে। বাজারে এক ও দুই টাকার কয়েন না থাকার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক টাকার কোনো পণ্য ক্রয় করলে ক্রেতাকে যেমন দুই টাকা পরিশোধ করতে হয়। তেমনি বিক্রেতাকে চার টাকার পণ্য কিনলে দুই টাকা দিতে হয়।
মেহেরপুর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ) সেলিম আজাদ জানান, মানুষের জীবন যাত্রার মান অনেক ভালো। যার কারণে এক ও দুই টাকার কয়েনের ব্যবহার নেই।
মেহেরপুর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মামুনার রশিদ জানান, ব্যাংকে এক ও দুই টাকার পর্যাপ্ত কয়েন রয়েছে। জেলায় সরকারের পক্ষ থেকে এক এবং দুই টাকার কয়েন চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সরকারের অলস টাকা পড়ে রয়েছে ব্যাংক এবং মানুষের বাসা বাড়িতে। কয়েন বাড়িতে পড়ে থাকার কারণে অর্থনেতিক গতিশীলতা কমেছে।
মেহেরপুর সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক গুলশান আরা জানান, এক ও দুই টাকার কয়েন সরবরাহের কোনো সংকট থাকার কথা নয়। ব্যাংকে কয়েন জমা নেওয়া হয়। মূলত টাকার মান কমে যাওয়ায় ব্যবসায়ীরা কয়েন নিতে চান না। এমন কী ভিক্ষুকরাও নেন না।
১৯৭৩ সালে দেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন হয়। এরপর ১৯৭৪ সালে ১ পয়সা এবং তারও পরে ১৯৭৫ সালে ‘নিকেল কপার’ দিয়ে তৈরি ১ টাকার কয়েন ইস্যু হয়। এরপর ২০০৪ সালে ‘স্টিল’ দুই টাকার কয়েন ইস্যু হয়। পরে প্রচলিত হয় ৫ টাকার কয়েন।
মোটরসাইকেল চুরি করে কুরিয়ারে বেচাকেনা করতেন তারা
যশোর অফিস
যশোরে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেল, দুটি মাস্টার চাবি, মোটরসাইকেল পাঠানো কুরিয়ার সার্ভিসের কপি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চিংড়ীখালী এলাকার মজিদ সরকার ওরফে মজিদ গাজীর ছেলে আলামিন ওরফে আলমগীর (৪০), যশোর জেলার বাঘারপাড়া থানার খানপুর এলাকার ছমির বিশ্বাসের ছেলে খাইরুল ইসলাম কাজল ওরফে কাজল বিশ্বাস (৫৬), চুয়াডাঙ্গা জেলার সদর থানার কাউন্সিলপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে সোহানুর রহমান তমাল ওরফে মামুন (২৮) ও একই থানার রাজাপুর মল্লিকপাড়া এলাকার শওকত আলী ওরফে শকোর ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
ওসি রুপন কুমার সরকার জানান, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলাসহ আশপাশের মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি কেনাবেচা করতেন।
গ্রেফতার আলামিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দুটি অস্ত্র, দুটি হত্যা, একটি মাদক, নয়টি মোটরসাইকেল চুরি মামলাসহ ১৪টি মামলা ও ওয়ারেন্ট মূলতবি রয়েছে। সাদ্দামের বিরুদ্ধে একটি অস্ত্র, একটি মাদক, তিনটি মোটরসাইকেল চুরি মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
খাইরুল ইসলাম সবুজের বিরুদ্ধে রয়েছে একটি ডাকাতি মামলাসহ তিনটি মামলা এবং সোহানুর রহমান তমালের বিরুদ্ধে পাঁচটি মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।











































