মণিরামপুর (যশোর) প্রতিনিধি ।।
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন দুর্ঘটনার কবলে পড়েছেন। রোববার (৮ আগস্ট) বেলা সোয়া ১১ টায় তিনি ব্যক্তিগত কারসহ রাস্তার পাশে ডোবায় পড়ে যান। তার বাড়ি মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে।
শহিদুল ইসলাম মিলন বলেন, বেলা ১১ টার দিকে ব্যক্তিগত কারে চড়ে এলাকা থেকে যশোর শহরের উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ্যে স্থানীয় গৌরিপুর গ্রামে কার উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যাই। ডুবন্ত অবস্থায় দরজা খুলে আমি অক্ষত অবস্থায় বেরিয়ে আসি।
তিনি বলেন, পাকা রাস্তা সরু হওয়ায় চাকা পিছলে পড়ে গেছি। আল্লাহর রহমতে সুস্থ আছি।











































