ঢাকা অফিস ।।
এডিস মশার জীবাণুবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ২১১ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা ঢাকার বাইরে। এ হিসাব রোববার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৪৩ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৫৮৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৪৬ জন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৯০০ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।











































