Home আঞ্চলিক ডুমুরিয়ায় গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ডুমুরিয়ায় গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

8

ডুমুরিয়া প্রতিনিধি।।


ডুমুরিয়ায় ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।রবিবার রাতে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার বেতাগ্রামস্থ আব্দূল ওয়াদুদ মজুমদারের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়।এসময় গ্রামবাসি টের পেয়ে তাদের ধাওয়া করে।

পরে মালতিয়া চারাবটতলা এলাকা থেকে বটিয়াঘাটা উপজেলা রনজিতের হুলা এলাকার মুরাদ শেখের ছেলে আবু বক্কার শেখ (৪৪), রামপাল তালবুনিয়ার ওহিদ শেখের ছেলে জনি শেখ(৩০) ও ইসলামাবাদের এসকেন শেখের ছেলে মিজানুর শেখ (৩৫) কে আটক করে।পরে উত্তেজিত জনতা ওই চোরদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ধৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।