পাল্লেকেলে স্টেডিয়ামের ব্যাটিং পিচে বোলাররা উইকেট শিকার করতে হিমশিম খায়। শুক্রবার (৩০ এপ্রিল) দ্বিতীয় দিন এই পিচে বল হাতে দাপট দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
তিনি বল হাতে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আজ লঙ্কানদের গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেছেন। টাইগার এ পেসার লাহিরু থিরিমান্নে, ম্যাথিউস ও নিশাঙ্কাকে আউট করেছেন। তাই তাসকিনের সুবাদে দ্বিতীয় দিন শেষে তৃপ্তির হাসি হেসেছেন টাইগাররা।
তাছাড়া আলোক স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করেছেন আম্পায়ার। চা বিরতি শেষে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়ার। এরপর মাঠে নামে দু’দল। কয়েক ওভার খেলার পর আলোর স্বল্পতা দেখা দেয় তাই খেলা বন্ধ ঘোষণা করা হয়। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৫.৫ ওভারে ৪৬৯ রান তুলেছে শ্রীলঙ্কা। টিকেটে অপরাজিত আছেন নিরশান দিকওয়েলা ৬৪ ও মেন্ডিস ২২ রান।
আগামীকাল তারা দুজন স্কোরবোর্ডে আরো কত রান তুলতে সক্ষম হয় তা দেখতে মুখিয়ে আছেন লঙ্কান সর্মথকরা।
এছাড়াও আজ বল হাতে চমক দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তারা দু’জনে একটি করে উইকেট শিকার করেছেন। আজ দ্বিতীয় দিন ব্যাট হাতে ভালোই লড়াই করছিলেন শ্রীলঙ্কার ফার্নান্দো। তিনি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু লঙ্কান এই ব্যাটসম্যান ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মিরাজের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন। আউট হবার আগে ফার্নান্দো ২২১ বলে ৮টি চারের সাহায্যে ৮১ রান করেন।
এছাড়া মিরাজের আগে দুর্দান্ত বোলিং করে পেসার তাসকিন আহমেদ লঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কাকে বোল্ড আউট করেন। সাজঘরে ফেরার আগে ৮৪ বলে ৩০ রান করেন নিশাঙ্কা।
এদিকে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে গতকাল স্বাগতিক শ্রীলঙ্কার ১ উইকেট তুলে নিতেই টাইগার বোলারদের নাভিশ্বাস উঠে গিয়েছিলো। বৃহস্পতিবার ১ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করা সিংহলিজরা আজ সকালে ৪৩ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারায়। টেস্ট ক্রিকেট মানে প্রতিটি সেশনে রং পাল্টানো ম্যাচ।
আজ সকালে টাইগার বোলাররা দারুণ বোলিং করে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরেয়ে পাল্লেকেলে টেস্টের নিয়ন্ত্রণ কিছুটা হলেও নিজেদের হাতে নিয়ে এসেছেন। বিশেষ করে দুর্দান্ত টাইগার পেসার তাসকিন আহমেদের প্রশংসা না করলে নয়। এ বোলার আগের দিনের বিপজ্জনক ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে আজ দ্বিতীয় দিন সকালে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান। আগের দিন ১৩১ রানের অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আজ সকালের ৯ রান যোগ করে ১৪০ রানে আউট হন। লাহিরু থিরিমান্নে সাজঘরে ফিরে গেলে খেলতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ব্যক্তিগত ৫ রানের মাথায় অ্যাঞ্জেলো ম্যাথুসকে লিটন দাসের হাতে ক্যাচ পরিণত করে সাজঘরে ফেরান তাসকিন। এরপর ব্যাট করতে নামেন ডি সিলভা। এই লঙ্কান ব্যাটসম্যানকে বেশিক্ষন খোলার সুযোগ দেননি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ২ রানে ডি সিলভাকে সাজঘরে ফেরান তাইজুল।
-স্পোর্টস ডেস্ক











































