Home জাতীয় বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠক শনিবার

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের বৈঠক শনিবার

3


ঢাকা অফিস
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১ আগস্ট) গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলেও জানান শায়রুল।
জানা গেছে, দলটির সাংগঠনিক বিষয়ের পাশাপাশি নতুন রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে।