Home খেলাধুলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

9


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সিরিজে থাকছেন না কিউইদের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।

দলে ফিরেছেন পেস জুটি কাইল জেমিসন আর বেন সিয়ার্স। তবে অভিজ্ঞ দুই পেসার লোকি ফার্গুসন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ও অ্যাডাম মিলনে পায়ের ইনজুরির কারণে সিরিজে থাকছেন না। স্কোয়াডে নেই ইনজুরি আক্রান্ত উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস আর ফিন অ্যালেনও।

অভিজ্ঞ কেন উইলিয়ামসন এই সিরিজে নেই, তবে থাকবেন ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে থাকা জেমিসন এর আগে প্রথম সন্তানের জন্ম উপলক্ষে জিম্বাবুয়েতে হওয়া ত্রিদেশীয় সিরিজে ছিলেন না।

স্যান্টনারের না থাকায় পোক্ত হলো লেগ স্পিনার ইশ সোধির জায়গা। জিম্বাবুয়েতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। দুই ম্যাচে যথাক্রমে ৩৪ রানে ২ উইকেট ও ১২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকবেন না প্যাট কামিন্স, নাথান এলিস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড দল

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।