Home আঞ্চলিক বসতবাড়ি ও জায়গা-জমি নিয়ে ননদ-ভাবীর বিরোধ: তালা ভেঙ্গে ঘর দখলের অভিযোগ

বসতবাড়ি ও জায়গা-জমি নিয়ে ননদ-ভাবীর বিরোধ: তালা ভেঙ্গে ঘর দখলের অভিযোগ

5


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বসতবাড়ি ও জায়গা জমি নিয়ে ননদ ভাবীর মধ্যকার বিরোধ। এ নিয়ে ননদ পাইকগাছা থানায় অভিযোগ করেছে। পুলিশ বিষটি নিয়ে আইনজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়।


জানাগেছে উপজেলার কপিলমুনির বিরোধ কে কেন্দ্র করে মৃত শেখ আমজাদুর রহমানের ছোট স্ত্রীর মেয়ে মনজিলা খাতুন বড় স্ত্রীর ছেলে মৃত আওরঙ্গজেবের স্ত্রী সাথী আজাদকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করে। বসতবাড়ি ও জায়গা জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলে আসছে। ভুক্তভোগী মনজিলা খাতুন অভিযোগ করেন প্রতিপক্ষ সাথী আজাদরা বসতবাড়ি ও জায়গা জমি নিয়ে আমার সাথে দীর্ঘদিন বিরোধ করে আসছে। তিনি বলেন মৃত আমজাদুর রহমানের ৩ স্ত্রী এবং ৬ ছেলে ও ৪ মেয়ে। কপিলমুনি নাছিরপুর মৌজায় সাড়ে ১৫ শতক জমি রয়েছে। ওই জমির উপর ৪ তলা বিশিষ্ট ভবন রয়েছে। আমি ওয়ারেশ অনুযায়ী প্রাপ্য ১ শতক জমির উপর বসতবাড়ি রয়েছে। যেখানে আমি দীর্ঘদিন বসবাস করে আসছি।

মৃত আমজাদুর রহমানের ২ স্ত্রী, আওরঙ্গজেব ও ৪ ছেলে এবং ২ মেয়ে সহ ৯ জন বড় স্ত্রীর ছেলে জাহাঙ্গীর হোসেন কে দানপত্র মূলে দলিল করে দেয়। ওয়ারেশদের মধ্যে দুই মেয়ে মনজিলা ও রেজিনা ওয়ারিশ অনুযায়ী ভোগদখলকার থাকেন। পরবর্তীতে দানীয় সম্পত্তি ফিরে পেতে ওয়ারেশদের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে ১৩৩/২০০৬ নং মামলা করে। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

এছাড়া নগরশ্রীরামপুর মৌজায় ৭৭ শতক জমি রয়েছে। যা নিয়ে ও দুই পক্ষের বিরোধ চলে আসছে। মনজিলা খাতুন বলেন কপিলমুনি নাছিরপুর মৌজায় সাড়ে ১৫ শতক জমির মধ্যে ওয়ারেশ অনুযায়ী প্রাপ্য ১ শতক জমির উপর চতুর্থ তলা ভবনের দক্ষিণ পশ্চিম পাশে পাকা বসতবাড়িতে বসবাস করে আসছি। যা আদালতের ১৩৩ নং মামলার জবাবে জাহাঙ্গীর হোসেন এবং আজাদ আওরঙ্গজেব উল্লেখ করে গেছেন।

অপরদিকে নগরশ্রীরামপুর মৌজায় ৭৭ শতক জমির মধ্যে প্রায় ৫ শতক জমি নিজের বলে দাবি করেছেন মনজিলা খাতুন। মনজিলা খাতুন ইতোপূর্বে দেশের বাইরে গেলে প্রতিপক্ষ সাথী আজাদ গংরা কপিলমুনি নাছিরপুর মৌজার বাড়ি সংস্কার করার নামে দখল চেষ্টার পায়তারা করে বলে অভিযোগ ওঠে। মনজিলা আরো বলেন আমার ঘরে আমি তালা দিয়ে ছিলাম সে তালা ভেঙ্গে তারা ঘরে উঠেছে।


এ বিষয় সাথী আজাদ অভিযোগ করেন আমাদের বসত ঘরে তালা মেরে দেয়। সে তালা আমরা ভেঙ্গে দিয়েছি। শনিবার সকালে থানায় পুলিশ, আইনজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের উপস্থিতিতে শালিসি বৈঠকে নালিশি জমি পরিমাপ করে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।