খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিষ্ট শোষণ মুক্ত হয়েছে; কিন্তু গণতন্ত্রের স্বাদ পায়নি জনগন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বাংলাদেশ নিয়ে চলমান আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা ও নানামুখী সংকট-সমস্যা সমাধানে অন্তর্বতী সরকারের উচিত শিগগরিই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া। আর গেল ১৫ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করে ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে আবার নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় রবিবার (০২ ফেব্র“য়ারি) বিকালে রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজ ময়দানে শুকরিয়া আদায় ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরিবারের পক্ষ থেকে খুলনা তথা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ শুকরিয়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু’র ভাই শেখ আবু সাঈদ এতে সভাপতিত্ব করেন।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু গত ২৯ ডিসেম্বর রাতে স্ট্রোক করলে তাকে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। গত ৩১ ডিসেম্বর তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। সুস্থ হয়ে উঠায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল আরও বলেন, বিএনপি’র উপর খুলনা তথা দেশবাসীর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে বলেই দল-মত নির্বিশেষে অসুস্থ বিএনপি নেতা শেখ আবু হোসেন বাবুর জন্য দোয়া ও প্রার্থনা করেছেন। কারণ দেশবাসী বিশ্বাস করে বিএনপি’র হাতেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা শতভাগ নিরাপদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল হাসান বাপ্পি, খান জুলফিকার আলী জুলু, শেখ তৈয়বুর রহমান, মোল্লা খাইরুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, এম সাইফুর রহমান মিন্টু, এনামুল হক সজল, আজগার আলী খান, এনামুল হক, মো. কবির মোল্লা, আনিসুর রহমান খান, অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, নাজমুল সাকিব পিন্টু, সুলতান মাহমুদ, ওয়াদুজ্জামান রানা, সেখ আরিফুর রহমান, উজ্জ্বল কুমার সাহা, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, ডাঃ আব্দুল মজিদ, এজাজুর রহমান, শামীম, এম সাইফুল ইসলাম মিন্টু, মোজাম্মেল শরীফ, খান ইসমাইল হোসেন, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফারুক হোসেন ও এড. সেতারা সুলতানা প্রমুখ। দোয়া ও মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে একই স্থানে সোহাগ জাফর বাহাউদ্দীন স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। এছাড়া ক্রীড়া পরিচালনা করেন কাজী তুষার, এমদাদুল হক জুয়েল, মাহবুব শিকদার সানি, লস্কর ইমাম হোসেন, মাসুদ শেখ, কোভিদ হোসেন ও ঈমান শিকদার প্রমুখ।।











































