Home আঞ্চলিক সেনাবাহিনীর অভিযান: খুলনায় পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং’ অভিযোগ : আটক...

সেনাবাহিনীর অভিযান: খুলনায় পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং’ অভিযোগ : আটক ৩

143


স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর বৌ বাজারের একটি গুদামে সেনাবাহিনী অভিযান চালিয়ে পানি দিয়ে এলপি গ্যাস সিলিন্ডার ফিলিং করার সময় ৩ জনকে আটক করেছে। বুধবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। গ্যাসের সংকটের সুযোগে তারা দীর্ঘদিন খালি সিলিন্ডারে পানি ভারে ওজন বাড়িয়ে গ্রাহককে সরবরাহ করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল আহসান।
সেনা বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর খুলনা সদর ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পানি ভর্তি ১০টি ছোট সিলিন্ডার, ১১টি বড় খালি সিলিন্ডার, ৫৫টি ছোট সিলিন্ডার, ২টি ওয়েট মেশিন, ১টি মটর, ১টি হটগান, বিভিন্ন গ্যাস কোম্পানীর নকল সিল ও ক্যাপ, ১টি ফায়ার ইষ্টিংগুইসার জব্দ করে। তারা রাতে নকল এলপি গ্যাসের কারখানায় সিলিন্ডার ফিলিং করে বিভিন্ন দোকানে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।