Home খেলাধুলা ধোনির ছোঁয়ায় বদলে যাওয়া মোস্তাফিজ

ধোনির ছোঁয়ায় বদলে যাওয়া মোস্তাফিজ

23


স্পোর্টস ডেস্ক।।

কাটার মোস্তাফিজুর রহমানের প্রধান অস্ত্র ছিল। বাঘা বাঘা ব্যাটসম্যান ঘায়েল হয়েছেনও। তবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে মোস্তাফিজ সমভাবে জ্বলে উঠছিলেন না। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেট রহস্যময়। মোস্তাফিজ এই বিশ্বকাপে এসে সবাইকে চমকে দিলেন। ডট বল বেশি দিয়েছেন। আর আগের চেয়ে অনেক পরিণত এই সাতক্ষীরা থেকে উঠে আসা পেসার।


মোস্তাফিজ সাধারণ স্লো উইকেটে ভাল করেন। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি সেটা জানতেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজকে খেলা কঠিন ছিল বড় বড় ব্যাটসম্যানদের। এবার আইপিএলে বেশি ম্যাচ ফিজ খেলতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ২ মে অবধি ছুটি দিয়েছিল। ফিজ ৯ ম্যাচে ১৪ উইকেট ঝুলিতে নিয়ে ফেরেন। ধোনি দেখছিলেন, মোস্তাফিজ কাটারে মনোযোগ বেশি দিচ্ছে। স্লোয়ারে বৈচিত্র্য আনেন মোস্তাফিজ। ধোনি খুশি হন। ফিজ এই বিশ্বকাপেও স্লোয়ার ও কাটার যোগ করে ব্যাটসম্যানদের জীবন কঠিন করে তুলেছেন।

মোস্তাফিজ উইকেট নেয়ার চেয়ে ব্যাটসম্যানদের বল খাওয়াতে চেয়েছেন। এই বিশ্বকাপে ৪ ম্যাচে ৬৭টি বল ডট দিয়েছেন তিনি। নেপালের ম্যাচে ছিল ২০টি ডট বল। সাকিব আল হাসান অবশ্য গুরু। তিনি ২০০৭ সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। সবকটি আসর খেলেছেন। তিনি ৩১০ বল করেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন সাকিব।

মোস্তাফিজ স্লো উইকেটে নিজের শক্তি দেখিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড জয় করা বাকি রয়েছে। সামনে বাংলাদেশের ভক্তরা সেটা দেখতে পাবে।