Home খেলাধুলা খুলনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল: আজ প্রস্তুতি সভা

খুলনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাল: আজ প্রস্তুতি সভা

132


খবর বিজ্ঞপ্তি।।
আগামীকাল ৯ জুন রবিবার খুলনায় অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪। টুর্নামেন্ট সফল করতে আজ শনিবার (৮ জুন) দুপুর ১২টায় খুলনা বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। প্রস্তুতি সভায় খুলনা মহানগর ও জেলা বিএনপি, থানা উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।