Home আঞ্চলিক কালিগঞ্জে তাফসিরুল মাহফিলের নামে জামায়তে ইসলামীর মিলন মেলার প্রস্তুতি সম্পন্ন

কালিগঞ্জে তাফসিরুল মাহফিলের নামে জামায়তে ইসলামীর মিলন মেলার প্রস্তুতি সম্পন্ন

103

নিজস্ব প্রতিনিধি।।

সাতক্ষীরার কালিগঞ্জে তাফসিরুল মাহফিলের নামে জামায়তে ইসলামীর মিলন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয় স্থানীয়রা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ৮ই জুন সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির মানপুর কলেজ মাঠে তাফসিরুল মাহফিলের নামে জামায়তের এক বিশাল মিলন মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মিলন মেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল আমিন। বিশেষ বক্তা খুলনার শীর্ষ জামায়েত নেতা আসাদুজ্জামান।

কালিগঞ্জ উপজেলা জামায়েত নেতা আবুল হায়াত। কৃষ্ণনগর জামায়তে আমীর মোস্তফা ইউসুফ আলম এবং সাবেক আমীর নুরুজ্জামান হাবীব, আব্দুস সাত্তার আজাদী।এছাড়া স্থানীয় জামায়ত নেতা কর্মীসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। উল্লেখিত বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তি যোদ্ধা মোসলেম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী জামাল ফারুক মন্টুর নেতৃত্বে এ বিশাল মিলন মেলার আয়োজন করা হয়। এই তাফসিরুল মাহফিলে অর্ধ শতাধিক নাশকতা মামলার আসামী উপস্থিত থেকে পরিচালনা করবেন। এ বিষয় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রবীন আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকরা এই তাফসিরুল মাহফিলের নামে জামায়তের মিলন মেলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সাথে এ মিলন মেলা বন্ধে জন্য তারা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।