স্টাফ রিপোর্টার।।
খুলনা থানাধীন বাবুখান রোড এলাকায় একটি ক্লিনিকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত সোয়া ৯টার দিকে বাবুখান রোডস্থ সন্ধানী ক্লিনিকের বিপরীত দিক দিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্লিনিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে চারপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কারা বা কী উদ্দেশ্যে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত ও অভিযান শুরু হয়েছে। জনবহুল এলাকায় এমন আকস্মিক সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকেন্দ্রের সঙ্গে জড়িতদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।











































