Home আঞ্চলিক খুলনা নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনা নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

25

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর লবনচরা ফেদু রহমান সড়ক, ইব্রাহিমিয়া মাদ্রাসার পিছনে নূর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সাইফুল ইসলাম মিলন (২৯)। সে খুলনা জেলার কয়রা থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত. আফসার আলীর ছেলে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলনকে   গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।