Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ শুক্রবার

খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ শুক্রবার

6

খবর বিজ্ঞপ্তি।।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ শুক্রবার (১২ আগস্ট) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। কেডি ঘেঅষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিকাল সাড়ে ৩টায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি থাকবেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় বিএনপি সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামিম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সমাবেশে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সমাবেশ সফল করার লক্ষ্যে সকল থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।