আসাদ, দিঘলিয়াঃ
বাংলাদেশ স্কাউট খুলনা জেলার ২৭ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২২ গতকাল দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান (দিঘলিয়া) খান নজরুল ইসলাম, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের উপ-পরিচালক লতিফ উদ্দিন আহমদ, খুলনা জেলা স্কাউটসের কমিশনার ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মোঃ ফরহাদ হোসেন, খুলনা জেলা স্কাউটস এর সম্পাদক ও দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক রংপুর সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাগচী, দিঘলিয়া উপজেলা স্কাউট সম্পাদক মোঃ মেহেদি হাসান সহ খুলনা জেলার ০৯ উপজেলার কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার, কাব স্কাউট লিডার বৃন্দ।
উল্লেখ্য আগামী, ০৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের মাল্টিপারপাস ওয়ার্কসপ যশোর এর পুলেরহাটে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।











































