Home আঞ্চলিক কয়রার উত্তর বেদকাশীতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

কয়রার উত্তর বেদকাশীতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু

13

স্টাফ রিপোর্টার:

জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। যেখা‌নে নদী ভাঙ্গন, লবনাক্ততা বৃ‌দ্ধি, সু‌পেয় পা‌নি সংকট, কর্মসংস্থান হ্রাস সহ প্রাকৃ‌তিক দূ‌র্যো‌গের সা‌থে সংগ্রাম ক‌রে এলাকার মানু‌ষের টি‌কে থাক‌তে হয়। থাকতে হয় নদী ভাঙ্গনের আতঙ্কে। কখনও কখনও ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত। গত বুধবার সকালে কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত স্থান  কাটমারচর, গাজীপাড়া, পদ্ম পুকুর ও গাববুনিয়া এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  মোঃ আক্তারুজ্জামান বাবু।  এ সময় বিগত দিনে ভাঙ্গনের শিকার ও ঝুঁকিপূর্ণ এলাকার অর্ধশতাধিক মানুষ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে দেখে কান্না জড়িত কণ্ঠে নদী ভাঙ্গনের আতঙ্কের প্রতিকার চান। সংসদ সংসদ্য আক্তারুজ্জামান বাবু উপস্থিত ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকার মানুষদের শীঘ্রই নদীর ভাঙন রোধে আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা নদী ভাঙা মানুষের জন্য তার বিশেষ দৃষ্টি রয়েছে।

তিনি দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।ভাঙনকুলবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ঠিকাদার যাতে ভাল ভাবে বাঁধ রক্ষার কাজ করে সেদিকে নজর রাখা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সরদার নূরুল ইসলাম কোম্পানি, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও ইউপি সদস্য গনেশ মন্ডল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম আছাফুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান কোহিনুর, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু প্রমুখ।