Home আঞ্চলিক ফকিরহাটে অগ্নিকান্ডে পানের বরজ পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাটে অগ্নিকান্ডে পানের বরজ পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি

5


পি কে অলোক, ফকিরহাট প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাটে আর্কষিক অগ্নিকান্ডে এক একর জমিতে রোপনকৃত পানের বরজ পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। এতে পানের বরজের মালিকের প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়ে তিনি এখন পথের ফকিরে পরিনত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মৃতঃ রাখাল চন্দ্রের পুত্র তরুন কুমার চন্দ্রের পানের বরজে এঘটনাটি ঘটেছে।


ভুক্তভোগী তরুন কুমার চন্দ্র জানান, ঘটনার দিন দুপুরে তিনি মাঠে কাজ করছিলেন। এসময় হারুন এর বাড়ির পাশের্^ মলয় কুমার নামের জনৈক ব্যাক্তি মাটির কাজ করছিলেন। তিনি প্রচান্ড আকারে ধোয়া দেখে পানের বরজের মালিককে জানান। তখন তিনি সহ শতশত গ্রামবাসি এসে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের প্রচান্ড তাপে তারা আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যার্থ হন।

তাৎক্ষনিক এক একর জমিতে রোপনকৃত তিন কাউন পানের বরজ সহ বিপুল পরিমানে গাছপালা পুড়ে শেষ হয়ে যায়। স্থানীয়রা জানান ধার দেনা করে তিনি পানের বরজ করেছিলেন। বরজে পানও ছিল প্রচুর। শেষ সম্বল টুকু হারিয়ে তিনি এখন পথের ফকিরে পরিণত হয়েছেন। এঘটনার খবর শুনে এলাকার হাজার হাজার নরনারী দেখার জন্য সেখানে ভিড় করেছে। কি কারনে অগ্নিকান্ডে সুত্রপাত হলো তা এরির্পোট লেখা পর্যন্ত জানা যায়নী।