Home আঞ্চলিক নগর যুবদল নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান

নগর যুবদল নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান

7

খবর বিজ্ঞপ্তি।।
ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে পুলিশী নির্যাতনের শিকার হয়ে হতাহত, সড়ক দুর্ঘটনায় নিহত, কারান্তরীণ ও দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন যুবদল নেতাকর্মীদের পরিবার-পরিজনের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঈদ-উল-ফিতরের উপহার পৌঁছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরসহ নগর এবং থানা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।

গতকাল শনিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর জানিয়েছেন, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলুর স্ত্রীর কাছে এবং একই থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনের স্ত্রীর কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। এছাড়া ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে অসংখ্য মামলার আসামী ও পুলিশী নির্যাতনে পুঙ্গ নগর যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল হাই কালুর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেয়া হয়। হয়রানিমুলক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে সীমাহীন নির্যাতনের শিকার এবং কারামুক্তির তিনদিন পর মৃত্যুবরণকারী নগরীর ১৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন সোহেলের পরিবারকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঈদ উপহার দেয়া হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারান্তরীণ নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা প্রিন্সের সহধর্মিনীর নিকট তারেক রহমান প্রেরিত ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

তাছাড়া, মহানগর যুবদলের সদস্য খালিশপুর থানা শাখার অন্যতম নেতা মাইনুদ্দীন আহমেদ মাইনু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার সাভারের ক্যান্সার নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। তার বোনের নিকট খালিশপুর থানা যুবদল ও নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সার্বিক সহযোগিতায় খুলনা-৩ আসনে ধানেরশীষ’র কান্ডারী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। উমরাহ পালনরত আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সৌদিআরব যাওয়ার প্রাক্কালে যুবদল নেতা মাঈনুদ্দীন আহমেদ মাইনুর অসুস্থতার কথা শুনে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর নেন। তার যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং নগদ অর্থ সহযোগিতা করেন।#