Home আঞ্চলিক ডুমুরিয়ায় ১২ বিঘা জমির আধাপাকা ধান কেটে সাবাড় !

ডুমুরিয়ায় ১২ বিঘা জমির আধাপাকা ধান কেটে সাবাড় !

6

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ায় এক কৃষকের ১২ বিঘা জমির আধাপাকা ধান কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে এমন অমানবিক ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা পল্লীশ্রী কলেজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি অভিযোগ দায়ের করেছে। দায়ের কৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার বামনডাঙ্গা গ্রাম¯’ আব্দূল মজিদ মোড়লের ছেলে জাহাঙ্গীর মোড়ল ডুমুরিয়ার মাদারতলা বিলে ২৫ বিঘা জমি হারিতে নিয়ে মৎস্য ও ধান চাষাবাদ করে আসছে।

এমতাব¯’ায় শোভনা মলমলিয়া এলাকার সালাম বাওয়ালীর সাথে টাকা লেনদেন কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে সালাম বাওয়ালী ৩০/৩৫ জনের একটি বাহিনী নিয়ে ওই ঘেরে থাকা প্রায় ১২ বিঘা জমির আধাপাকা বোরো ধান কেটে সাবাড় করে ফেলে। ¯’ানীয় সুব্রত সরকার, দুঃখীরাম মন্ডল, মুছা শেখ সহ অনেক প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাহাঙ্গীরের ভাই আলমগীর মোড়ল ও রিয়াজুল ইসলাম ধান কাটার কারণ জানতে চাইলে তাদের কে মারপিট ও ঘেরের বাসায় থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। এরপর ফিল্মি স্টাইলে প্রায় ১২ বিঘা জমির আধাপাকা ধান কেটে সাবাড় করে দিয়ে দ্রুত ঘটনা¯’ল ত্যাগ করে সালাম বাওয়ালী ও তার দলবল।

ঘটনার কারণ জানতে চেয়ে প্রতিপক্ষ সালাম বাওয়ালীর সাথে কথা হলে তিনি বলেন, পাওনা সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে ঘেরে রোপিত বোরো ধান আমার সাথে বন্ধকী চুক্তিপত্র আছে,যে কারণে ধান কাটা হয়েছে। এ প্রসঙ্গে মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা¯’ল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।