বিশেষ প্রতিনিধি ॥
ঘরের ময়লা বাইরে ফেলতে গিয়ে বাবার বাড়ির নির্মাণাধীন তিন তলা থেকে পড়ে শারমিন খাতুন (২৫) নামের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ নদীপাড়ায় এলাকায়। নিহত শারমিন ওই এলাকার শাহাজান আলীর মেয়ে ও পাশর্^বর্তী খয়েরতলা গ্রামের আনসার ভিডিপির সদস্য মাহমুদ আলীর স্ত্রী। শারমিন গত কয়দিন দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। সাইমন নামে তার ৪ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
প্রতিবেশি নারগিছ খাতুন জানান, শারমিন শনিবার দুপুরের পরে বাবার বাড়ির নির্মানাধীণ ৩য় তলায় ময়লা ফেলতে ওঠে। এ সময় জানালার পাশে গেলে অসাবধানতাবশত ইট খসে নিচে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

শারমিনের শশুর ছানারুল ইসলাম জানান, গত কয়দিন আগে মা বাবা শারমিনকে বাসায় রেখে আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে। সে কারনে ওই বাসায় আর কেউ নেই। গতকাল দুপুরের পর সে ঘরের ময়লা ফেলতে নির্মানাাধীন ঘরের ৩ তলায় ওঠে ফাঁকা জানালার ইট খসে নিচে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। শুনেছেন ওই বাড়িতে শারমিন ছাড়া কেউ ছিল না। তবে নিহত শারমিন কিভাবে ছাদ থেকে পড়ে গেছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।











































