Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

18

চুক্তির বাইরের ক্রিকেটারদের জন্য সুখবর দিলো বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের জন্য থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে আছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। করোনার আতঙ্ক প্রতিনিয়ত যে হারে বাড়ছে, আবার কবে নাগাদ শুরু হবে টুর্নামেন্টটি! আদৌ শুরু হবে কিনা সে সংশয় রয়ে যায়। ১৯ মার্চ থেকে সরকারের সিদ্ধান্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে সব খেলা বন্ধ হয়ে আছে।
অথচ এ লিগের দিকে তাকিয়ে থাকেন অনেক ক্রিকেটার। ফলে টুর্নামেন্ট না হওয়াতে আর্থিক তির সামনে রয়েছেন তারা। এমন অবস্থায় তাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এটা কেবল বিসিবি’র চুক্তির বাইরের ক্রিকেটারদের জন্য। জাতীয় দলের যেসব খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে ও যারা প্রথম শ্রেণির চুক্তিভিত্তিক খেলোয়াড় তারা এ সুবিধার বাইরে থাকবেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭জন। তবে প্রথম শ্রণির চুক্তিতে এবার কতজন আছেন এটি জানায়নি বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঢাকা প্রিমিয়ার লিগের চুক্তির বাইরের ক্রিকেটারদের জন্য এককালীন অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন, ‘চলতি ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। যেসব খেলোয়াড়েরা বিসিবির সঙ্গে কোনো চুক্তিতে নেই তারা আর্থিক সমস্যায় পড়তে পারে। তারা নিজেদের কাব থেকে হয়ত আংশিক অর্থ পেয়েছে। এই সহায়তা সেসব ক্রিকেটারদের জন্য।’ বিসিবি থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয় ক্রিকেটারদেরএককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। করোনাভাইরাসের জন্য আসর বন্ধ থাকায় এমন সিদ্ধান্ত বিসিবির।

ময়মনসিংহের কলসিন্দুর নির্ভরশীলতা কমছে নারী ফুটবলে
ক্রীড়া প্রতিবেদক

দেশে যখন মেয়েদের ফুটবল চর্চা শুরু হয় তখন হাতে গোনা কয়েকটি জেলাই ছিল ভরসা। দল গড়তে হলে বাফুফেকে নির্ভর করতে হতো যশোর, নারায়নগঞ্জ, সাতীরা, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির মেয়েদের ওপর।
সে অবস্থা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে নারী ফুটবল। এখন পুরো দেশের মেয়েদের মধ্যেই ফুটবলের চর্চা পৌঁছে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে যে মেয়েরা এখন অনুশীলন করেন সেখানে রয়েছে দেশের ২৬ জেলার প্রতিনিধি। মেয়েদের ফুটবলের দ্রুত পরিবর্তনটা হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় পুরো দেশে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় স্কুল ফুটবল শুরুর পর। আর এই টুর্নামেন্ট শুরুর পর মেয়েদের ফুটবলে বড় জাগরণ হয় ময়মনসিংহে। ওই জেলার কলসিন্দুর স্কুলতো আলোড়ন সৃষ্টি করে মেয়েদের ফুটবলে। তখন জাতীয় দল বা বয়সভিত্তিক দল করতে গেলে সিংহভাগ মেয়েই নিতে হতো কলসিন্দুরের। দেশের মেয়েদের ফুটবল মানেই কলসিন্দুর- সেই অবস্থার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে।
একটা পরিসংখ্যান দেয়া যাক। মেয়েদের জাতীয় দল সর্বশেষ খেলেছে গত বছর নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে। সেখানে যে ২১জনের দল ছিল তার মধ্যে ৮জন ছিলেন ময়মনসিংহের। মাহমুদ আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), শামসুন্নাহার (জুনিয়র), মারিয়া মান্ডা, সানিজদা আক্তার, শিউলি আজিম, মারজিয়া আক্তার, তহুরা খাতুনরাই ছিলেন সর্বশেষ জাতীয় দলের মূল ভূমিকায়। ছিলেন রংপুরের মিসরাত জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না, ইসরাত জাহান রতœা, সাতীরার মসুরা পারভীন, রাজিয়া খাতুন, সাবিনা খাতুন, কুস্টিয়ার নীলুফা ইয়াসমীন নীলা, ইয়াসমিন আক্তার জবা, রাঙ্গামাটির রূপনা চাকমা, খাগড়াছড়ির মনিকা চাকমা, টাঙ্গাইলের কৃষ্ণা রানী সরকার, রাজশাহীর নার্গিস খাতুন ও সিরাজগঞ্জের আঁখি খাতুন।
কিন্তু এর বাইরেও বেশ কয়েকজন আছেন যারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। আগামীতে দল করতে গেলে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনকে পরিবর্তন আনতে হবে। কারণ, এখন প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি।

মা হারালেন হাবিবুল বাশার
ক্রীড়া প্রতিবেদক
বার্ধক্যজনিত রোগে ভোগা মাকে দেখতে কিছুদিন আগে নিজের শহর কুষ্টিয়ায় গিয়েছিলেন হাবিবুল বাশার। দিন কয়েক ছিলেনও মায়ের পাশে। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ফিরে আসেন ঢাকায়। চার দেয়ালের মাঝে নিজেকে ও পরিবারকে গৃহবন্দি করে রেখেছিলেন জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক।
করোনা আতঙ্কের মধ্যে গতকাল শনিবার পেলেন দুঃসংবাদ। মা রিজিয়া বেগমকে হারিয়েছেন তিনি। গতকাল দুপুর ১টার কিছুণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিবুল বাশারের মা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকেও হারিয়েছিলেন তিনি।

সাবেক ক্রিকেটার দুর্জয়ের পিপিই-মাস্ক-হ্যান্ডগ্লাভস বিতরণ
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে নিরাপত্তা নিয়ে সকল পেশার মানুষ শঙ্কিত। এমন পরিস্থিতিতে জাতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক, বিসিবি’র পরিচালক, যুব ও ক্রীড়া, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের ব্যক্তিগত তহবিল থেকে নির্বাচনী এলাকার তিনটি উপজেলার হাসপাতাল, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মাঝে পিপিই, মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ এ সকল পিপিই, হ্যান্ডগ্লাস ও মাস্ক বুঝে নেন।
সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বাংলানিউজকে বলেন, জাতীয় এই সংকটময় মুহুর্তে আমাদের যে যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া দরকার। এই দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত তহবিল থেকে নির্বাচনী তিনটি উপজেলার হাসপাতাল, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মাঝে পিপিই, হ্যান্ডগ্লাভস্ ও মাস্ক তুলে দিয়েছি। এছাড়া দলীয় নেতা-কর্মীদের মাঝেও এসব সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। সব মিলিয়ে ২ শত পিপিই, ৭ হাজার মাস্ক ও ৭ হাজার হ্যান্ডগ্লাভস রয়েছে।

মিরপুর স্টেডিয়াম চিকিৎসার জন্য দিতে প্রস্তুত বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাস আতঙ্কে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জন্য ক্রীড়াঙ্গনও থমকে গেছে। সবধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। বাংলাদেশেও এর কোনো বিকল্প নয়। করোনা ভাইরাস যদিও বাংলাদেশে এখন পর্যন্ত ব্যাপক ভাবে সংক্রমণ হয়নি। তবে সাবধানতার জন্য পুরো দেশে সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে। আর যদি প্রয়োজন হয় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামটি কোয়ারেন্টিনের জন্য দিতে প্রস্তুত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল শনিবার বিষয়টি গনমাধ্যমকে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি মনে করেন, মানবিক দিক চিন্তা করেই মিরপুরের হোম অব ক্রিকেটকে কোয়ারেন্টিনের জন্য দিতে কোনো আপত্তি নেই বিসিবির। করেনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন তামিম-মুশফিকরা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও তার বাইরের ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন তাদের বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দান করেছেন।

মহামারির মধ্যেই ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। রীতিমত ভয়াবহ অবস্থা এখন পর্যন্ত। সহসাই এর থেকে উত্তরণের উপায় পাওয়া যাচ্ছে না। মৃত্যপুরী হয়ে গেছে ইতালি, স্পেনের মতো কয়েকটি দেশ।
এমন পরিস্থিতিতে যেখানে ঘরের বাইরে যাওয়া কঠিন, খেলাধুলার তো প্রশ্নই উঠে না। ফুটবল, টেনিসসহ অন্যান্য সব খেলা বন্ধ হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) আগামী ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট স্থগিত করেছে। তবে এর মধ্যেই অন্যরকম সুর ইসিবির। এবার তারা বলছে, মাঠে ক্রিকেট ফেরানোর চেষ্টা চলছে। সে চেষ্টার অংশ হিসেবে মাঠে করোনাভাইরাস চেকপয়েন্ট এবং আইসোলেশন পয়েন্ট বসানো হবে। রুদ্ধদ্বার ম্যাচ হতে পারে, সেেেত্র দর্শকরা প্রবেশ করতে পারবেন না।

সুখবর পেল পাকিস্তানি ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
সারা বিশ্বে বিরাজ করছে করোনাভাইরাস আতঙ্ক। যে কারণে বন্ধ রয়েছে সবধরনের খেলাধুলা। আবার কবে শুরু হবে খেলাধুলার আসরগুলো, তা নিশ্চিত করে বলতে পারে না কেউই। সবকিছুতেই রয়েছে একধরনের অনিশ্চয়তা।
তবে এর মাঝেই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সুখবর দিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন পলিসি অনুযায়ী পিসিবি কেন্দ্রীয় এবং ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটাররা এখন থেকে বছরে চারটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন। পিসিবির নতুন পলিসিতে টি-টোয়েন্টি লিগ খেলার স্বাধীনতা বাড়বে পাকিস্তানি ক্রিকেটারদের। সেটি এবার নিশ্চিত করা হয়েছে বোর্ডের প থেকে। যার ফলে পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) বছরে মোট ৪টি লিগ খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

স্পেনে এক কাবেই আক্রান্ত ১০ ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ইতালির মিলানে সান সিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিক আটলান্টার মুখোমুখি হয়েছিল স্পেনের কাব ভ্যালেন্সিয়া। ওই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় ৪০ হাজার দর্শক। ধারণা করা হচ্ছে, ইতালি এবং পরবর্তীতে স্পেনে করোনাভাইরাস ছড়িয়েছে এই ম্যাচ থেকেই।
সেই ভ্যালেন্সিয়া এখন পুরোপুরি করোনা সেন্টার হয়ে পড়েছে। কাবটির ১০ ফুটবলার এখন করোনা পজিটিভ। সঙ্গে আরো ১৫জন কর্মকর্তা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। ইতালি থেকে ফেরার পর করোনা টেস্ট করা হয়েছিল কাবের খেলোয়াড় এবং কর্মকর্তাদের। আরও প্রায় দুই সপ্তাহ আগে টেস্টের রেজাল্ট এসেছিল, সেখানে দেখা গিয়েছিল ৫জন করোনায় আক্রান্ত। এর মধ্যে ৩জন খেলোয়াড়। কিন্তু দুই সপ্তাহের ব্যবধানে সেই সংখ্য দাঁড়িয়েছে ৫গুন বেশি।

করোনাকে হারিয়ে দিলেন দিবালা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্বই। তবে করোনায় আক্রান্ত মানেই কিন্তু মৃত্যু নয়। বরং বেশিরভাগ মানুষই সুস্থ হচ্ছেন। তেমনই একজন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।
প্রায় দুই সপ্তাহ আগে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন দিবালা। মাতুইদি ও রুগানির পর জুভেন্টাসের তৃতীয় তারকা ফুটবলার হিসেবে করোনা আক্রান্ত হন এই আর্জেন্টাইন। তবে তাদের জন্য সুখবর, জুভেন্টাস তারকা করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। অনুশীলনও শুরু করে দিয়েছেন।

করোনায় ৫২ লাখ রুপি দিচ্ছেন রায়না
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রত্যেককে নিজের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব পালনের আহ্বান জানালেন সুরেশ রায়না। এই সঙ্কটময় পরিস্থিতিতে ভারতের ব্যাটসম্যান দিচ্ছেন ৫২ লাখ রুপি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ভারতের ২১ জন, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার।

তিপূরণ চেয়ে ভারতকে ছাড়ছেই না আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সরকার আইসিসিকে কোনও আয়কর ছাড় দেয়নি। এ নিয়ে নাখোশ আইসিসি তখন ভারতীয় বোর্ডের কাছে ওই পরিমান অর্থ দাবি করে তিপুরণ হিসেবে।
কিন্তু বিসিসিআই আয়কর মওকুফ করাতে পারেনি। আইসিসি এরপরই বিসিসিআইয়ের প্রাপ্য বার্ষিক রাজস্ব থেকে টাকা কাটার কঠোর সিদ্ধান্ত নেয়। সম্প্রতি সদস্য বোর্ডগুলোকে এমন হুমকিও দেয় যে কর মওকুফ করা না হলে কোনও বোর্ড আইসিসির কোনও ইভেন্ট আয়োজনের সত্ব পাবে না। হুমকিটা আসলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ ২০২৩ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত।

লকডাউন অমান্য করে গ্রেফতার ফুটবল তারকা
ক্রীড়া প্রতিবেদক
পেরুর টেলিভিশন চ্যানেল আরপিপি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৪৫ বছর বয়সী সাবেক উইঙ্গার নলবার্তো ওরফে নোব্বি সোলানোকে গ্রেফতার করে লিমার পুলিশ আটকে রাখে লা মোলিনা থানায়।
পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণে রুখতে সরকার যে অবশ্য পালনীয় ঘরবন্দি থাকার আইন জারি করেছে তিনি সেটি না মেনে একটি পার্টিতে গিয়েছিলেন। সোলানো অবশ্য স্বীকার করেননি যে তিনি গ্রেফতার হয়েছিলেন। বলেছেন, স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে থানায় গিয়েছিলেন পুলিশের সঙ্গে এবং পুলিশকে বুঝিয়ে-শুনিয়ে চলে এসেছেন।

জুভেন্টাসের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোনালদো
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় দেশে স্থগিত হয়েছে ফুটবল। বন্ধ ইউরোপের শীর্ষ পাঁচ লিগও। মাঠে খেলা না থাকায় আর্থিক তির মুখে পড়েছে কাবগুলো। সেই আর্থিক তির কিছু অংশ পুষিয়ে নিতে ইউরোপের কিছু কাব হাঁটছে খেলোয়াড়দের বেতনের কিছু অংশ কেটে নেওয়ার পথে।
বার্সেলোনার মতো বিশ্বের অন্যতম ধনী কাবও আছে সেই তালিকার প্রথম সারিতে। এবার ইতালিয়ান কাব জুভেন্টাসও অবলম্বন করছে একই পদ্ধতি। যে কাবে খেলে কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেন ক্রিশ্চিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের মতো তারকারা, এবার সেই কাবকে উল্টো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা। বেতন কাটতে দিতে রাজি হয়েছেন রোনালদো। কেবল পর্তুগিজ উইঙ্গার নয়, জুভেন্টাসের পুরো স্কোয়াড তাদের মূল বেতনের ১২ শতাংশ কাটতে দিতে সম্মত হয়েছেন। তারমধ্যে রোনালদো তার বাৎসরিক আয় ৩১ মিলিয়ন ইউরো বেতনের ৩.৮ মিলিয়ন ইউরো কাটতে দিতে রাজি হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা।

করোনা যুদ্ধে জিতলেন হাডসন-অদোই
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন চেলসি উইঙ্গার কালাম হাডসন-অদোই। সুখবরটা দিয়েছেন স্টামফোর্ড ব্রিজ কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। চলতি মাসে প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন ১৯ বছরের এই ইংলিশ প্লেমেকার।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন চতুর্থ স্থানে রয়েছে চেলসি। অবশ্য করোনা মহামারীর জন্য ১৩ মার্চ থেকে বন্ধ আছে ইংল্যান্ডের সব ধরনের ফুটবল। এর আগে সুস্থ হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। জুভেন্টাস ফরওয়ার্ড পাওলো দিবালাও প্রায় সুস্থ হয়ে উঠেছেন।