খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর যুবদল নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ৩ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি এবং দৌলতপুর থানা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোল্লা সোহেল’র মাতা শনিবার দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন। শোকবার্তায় বিএনপি নেতা বকুল মরহুমার আতœার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।











































