খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনী ও শ্যামনগরের বেশ কয়েকটি নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে দক্ষিনাঞ্চল বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে হালকা থেকে মাঝিারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সাথে সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি আরও জানান, পশ্চিম মধ্য বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণীঝড় জাওয়াদ আরো উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে পায়রা সুমদ্র বন্ধর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল। মোংলা সমুদ্র বন্দরকে দুই নম্বার দূরবর্তি হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গপোসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বিশেষ করে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সকল আশ্রয় কেন্দ্র গুলোকে প্রস্তু রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।











































