খবর বিজ্ঞপ্তি ।।
খুলনায় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালুর দাবিতে খুলনাবাসী দীর্ঘদিন নানামুখী কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ খুলনা সফরে আসলে খুলনায় পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালুর দাবিতে খুলনা সাংস্কৃতিক উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে সার্কিট হাউজে স্মারকলিপি প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন কমিটি’র আহবায়ক স্বপন কুমার গুহ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস. এম. জাহিদ হোসেন সহ খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সকল গনমাধ্যমের প্রতিনিধি, খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক উন্নয়ন কমিটি’র সমন্বয়কারী অসীম আনন্দ দাস, সাংস্কৃতিক কর্মী অনুপ রায় সহ খুলনা মহানগরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় স্মারকলিপি প্রদানকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে খুলনা বিভাগসহ দেশের সকল বিভাগীয় পর্যায়ে পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহন করা হয়েছে খুব শিঘ্রই এটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হবে। এরফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি, শিল্প, সাহিত্য-সংষ্কৃতি’র বিকাশ ঘটবে।











































