Home আঞ্চলিক খুলনার ৭ পার্ক খুলছে বৃহস্পতিবার

খুলনার ৭ পার্ক খুলছে বৃহস্পতিবার

61

স্টাফ রিপোর্টার ।।

আঠারো মাস পর স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে খুলছে খুলনা মহানগরীর সাতটি পার্ক। স্কুল কলেজ খোলার পর খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পার্কগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয়। বুধবার (১৫ আগস্ট) খুলনা সিটি করপোরেশনের এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বলেন, নগরীতে কেসিসি নিয়ন্ত্রিত সাতটি পার্ক রয়েছে। যার মধ্যে লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেওয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভেতরে কাজ করার জন্য আপাতাত বন্ধ থাকবে। তবে বাকি হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, গোলকমনি পার্ক, নিরালা পার্ক ১৮ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হচ্ছে। জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বলেন, স্বাস্থ্যবিধি মেনে পার্কে সবাইকে আসতে হবে। উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর সাতটি পার্কে জনসমাগম নিষিদ্ধ করে নগর সংস্থা । সেই থেকে পার্কগুলো বন্ধ ছিল।