খুলনা প্রতিনিধি ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর নিহতের ঘটনার মুলহোতা তারেক রহমানসহ সকল খুনীদের ফাসিঁর দাবিতে আজ বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ হোসেন জোয়ার্দার, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, প্রভাষক জি এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, গোপাল চন্দ্র দে,মোল্লা জাহিদ হোসেন, এম এম সুলতান আহমেদ, সরদার আবদুল গনি,গাজী তৌহিদ, শোভা রানী হালদার, মোল্লা সোহেল রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর আলম, শারমিন পারভীন রুমা, হাসনা হেনা, প্রভাষক গোবিন্দ ঘোষ, এড. আশরাফুল আলম রাজু,শেখ ইকবাল হোসেন, মেহেদী হাসান রাজা, আহাদুজ্জামান মিন্টু, বিভা রানী বিশ্বাস, মোল্লা এরশাদ, খান আবুল বাসার, শেখ মাসুদ রানা, আরিফুজ্জামান নয়ন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ গফুর মোড়ল।











































