সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি।।
কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ’বঙ্গবন্ধু এভিনিউ’তে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রক্তাক্ত বিভীষিকাময় ২১আগস্ট উপলক্ষ্যে শনিবার বিকালে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ’নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিনে’র স্মৃতিচারণ করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আম্মেদ স্বপন। ভার্চুয়ালী তিনি বক্তব্য রাখেন। উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল মল্লিকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা পৌর কাউন্সলির জাহাঙ্গীর হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, মাস্টার হাফিজুর রহমান, মনিরুজ্জামান মন্ময় মনির, জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম টিটু, রাজু আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান এবং গ্রেনেড হামলায় সেদিন যারা আহত হয়েছিলেন তাদের মঙ্গল কামনা করা হয়।











































