Home আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সাড়ে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবন...

শিক্ষা অধিদপ্তরের অধীনে সাড়ে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ

8

স্টাফ রিপোর্টার ।।

খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা জিন্নাহপাড়া এলাকার হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে লেখাপড়া করে এলাকার ছাত্র-ছাত্রীসহ আশেপাশের অনেক ছাত্র-ছাত্রী। দীর্ঘদিন ধরে এই স্কুলটি সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। এই স্কুলে রয়েছে সুদক্ষ শিক্ষক, যাদের পাঠদানে সু-শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠছে এই স্কুলের শিক্ষার্থীরা। তেমনি রয়েছে দক্ষ ও আন্তরিক কর্মচারী। যারা সর্বদা হাসিমুখে স্কুলের কাজে নিয়োজিত করছে নিজেদেরকে। স্কুলটি আগে টিন সেডের থাকলেও বর্তমানে সেখানে ৪ কোটি ৩১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ৬তলা ভবন নির্মিত হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মেসার্স মো: নুর হোসেন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান গত বছরের ২৭ জানুয়ারি শুরু করে।

এই স্কুল সুন্দরভাবে পরিচালনা করার জন্য রয়েছে ম্যানেজিং কমিটি। বর্তমানে এই ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। সম্প্রতি একটি কুচক্রি মহল ম্যানেজিং কমিটিতে স্থান না পেয়ে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের গুজব ও কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ করেন কমিটির সভাপতি।

সভাপতি এ প্রতিবেদককে বলেন, আমি কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অনেকেই আমার ও এই ঐতিহ্যবাহী স্কুলের নির্মাণের বিষয়ে বিভিন্ন অপবাদ ছড়াচ্ছে। সম্প্রতি তারা স্কুলের ভবন নির্মাণের ব্যাপারে অভিযোগ করে যে, নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তা আদৌ সত্যি নয়। একটা কুচক্রি মহল শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে স্কুলের সুনাম ক্ষুন্ন করার জন্যই এ ধরনের কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, কাজের অগ্রগতি সম্পর্কে দেখি। গতকাল শনিবার নির্মাণ কাজের পরিদর্শনে সভাপতিসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সাধারণ সম্পাদক (পদাধিকার বলে) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ গোলদার, হযরত আলী (রা:) জামে মসজিদ কমিটির সভাপতি মো: সাইদুর রহমান ফারাজী, মসজিদ কমিটির সহ সম্পাদক ডা: মো: হুমায়ুন কবির, জিন্নাহপাড়ার মুক্ত বাজার কমিটির সম্পাদক মো: শেখ রাসেল, বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরেজমিনে দেখা যায়, স্কুলের ৬ তলা ভবন নির্মাণের কাজ দ্রুতই এগোচ্ছে। সেখানে শিক্ষা প্রকৌশল কর্তৃক একজন সহকারী ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক তত্বাবধায়নের মাধ্যমে কাজের গুণগত মান দেখভাল করছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের কাজ ঠিকঠাক মতোই চলছে। এখানে কোন সমস্যা নাই। নির্মাণ শ্রমিকদের ও যন্ত্রের কারণে সাময়িক কিছু অসুবিধা হলেও তা কাটিয়ে উঠে বর্তমানে খুব দ্রুতই কাজ এগোচ্ছে। আশা করি সময়ের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে।

হযরত আলী (রা:) জামে মসজিদ কমিটির সভাপতি মো: সাইদুর রহমান ফারাজী বলেন, আমাদের এলাকায় এই স্কুলটি দীর্ঘদিন সুনামের সাথে চলে আসছে। এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে অনেকে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা গর্বিত আমাদের এলাকার এই স্কুলটির জন্য। তাছাড়া বর্তমানে স্কুলটি টিন সেড থেকে ৬ তলা ভবনে রূপান্তরিত হওয়ায় আমরা সত্যিই আনন্দিত। এতে আরও ছেলে-মেয়েরা পাড়ালেখার সুযোগ পাবে। এমন একটা ভালো উদ্যোগের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।