Home আঞ্চলিক খুলনায় করোনা চিকিৎসায় শয্যা বৃদ্ধি, অক্সিজেন প্লান্ট স্থাপন ও বিশেষজ্ঞ চিকিৎসক...

খুলনায় করোনা চিকিৎসায় শয্যা বৃদ্ধি, অক্সিজেন প্লান্ট স্থাপন ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি বিএনপির

19

0 খবর বিজ্ঞপ্তি

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যা, অক্সিজেন, চিকিৎসক ও জনবলের শঙ্কটে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। শুক্রবার (১১ জুন) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গত বছর (২০১৯) মার্চ মাসে প্রথম করোনার সংক্রমন শুরু হলেও খুলনার সংশ্লিষ্টরা করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থায়ী অক্সিজেন প্লান্ট স্থাপন, সাধারন ও আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগে উদাসিনতায় পরিচয় দেয়ায় বর্তমানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্রে করোনার সংক্রমন মাত্রাতিরিক্ত বৃদ্ধির পরেও সীমান্তে সংক্রমন বহনকারীদের আটকাতে উদাসীনতার কারনে বর্তমানে শঙ্কট প্রকট আকার ধারন করেছে। একমাত্র সরকারের ব্যর্থতার কারণেই আজ স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা ফুটে উঠেছে এবং সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নেতৃবৃন্দ আরও বলেন, করোনার সংক্রামন নিয়ন্ত্রনে রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ কেবল কেতাবী ভাষায় পরিনত হওয়ায় খুলনার অবস্থা এখন অত্যান্ত ঝুঁকিপুর্ন। অবিলম্বে খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি, স্থায়ী অক্সিজেন প্লান্ট স্থাপন এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধিসহ মানসম্মত করোনা চিকিৎসা নিশ্চিতকরণের খুলনা জেনারেল হাসপাতালে আরো একটি ডেডিকেটেড ইউনিট তৈরীর আহবান জানিয়েছেন। অপরদিকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে করোনা প্রতিরোধ ও মনিটরিং সেল গঠনের দাবি জানিয়ে সীমান্তে আরো কঠোর ব্যবস্থা গ্রহন ও খুলনায় বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর হওয়ার জন্য সংশ্লিদের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

কয়রা ও পাইকগাছায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ  শনিবার

ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের পাশে ত্রানসামগ্রী নিয়ে শনিবার (১২ জুন) কয়রা ও পাইকগাছা যাচ্ছে খুলনা বিএনপি। জনপ্রতি ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ভোজ্যতেল ১ লিটার, ২ কেজি আলু,  ১ কেজি চিড়া, আধা কেজি লবন, ২০০ গ্রাম শুকনা ঝাল ও ৫টি করে খাবার স্যালাইন বিতরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত দক্ষিনাঞ্চলের নিরন্ন আশ্রয়হীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানে গঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির ত্রান সহায়তা কমিটি দ্বিতীয় দফায় এসব ত্রান সামগ্রী বিতরন করবেন। সকাল সাড়ে ১০টায় কয়রা উপজেলার কালনা আমিনিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এবং বিকাল ৩টায় পাইকগাছায় ত্রানসামগ্রী বিতরণ করা হবে।