Home খেলাধুলা খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জয়ী হলেন যারা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জয়ী হলেন যারা

34

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল গণণা চলছে। শুক্রবার (২ এপ্রিল) রাত পৌনে ১২টা পর্যন্ত সহ-সভাপতিসহ বেশ কিছু পদে ফলাফল আমাদের  হাতে এসেছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, সহ-সভাপতি পদে মোট ৪ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, দোজা পরিষদের কাজী শামিম আহমেদ (১৪০ ভোট), এসএম মোস্তফা রশিদী দারা ( ১২৮ ভোট) এবং সাইফুল পরিষদের আবুল মনসুর আজাদ (১১০ ভোট) ও মোঃ গোলাম রহমান (১১০ ভোট)।

এছাড়া নির্বাহী সদস্যের ১৩টি পদে নির্বাচিত হয়েছেন এস এম খালেদীন রশিদী সুকর্ন, ইমতিয়াজ হোসেন পিলু, অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, মো: বেলাল হোসেন, মোল্লা খাইরুল ইসলাম, তরিকুল ইসলাম, মানোয়ার আলী মনু, এস এম ইনামুল কবীর মন্নু, ফয়সাল আহমেদ পপা, ফরহাদ নেওয়াজ শিমু, নাজমুস সাদাত সিদ্দীকি সুমন, মো: নাজমুল ইসলাম ও শাহ আসিফ হোসেন রিংকু।

উপজেলা নির্বাহী সদস্য পদে সাইফুল পরিষদের কেএম ইকবাল হোসেন, দোজা পরিষদের খান নজরুল ইসলাম, মহিলা সদস্য পদে দোজা পরিষদের ফারহানা আহমেদ ও সাইফুল পরিষদের শাহনাজ ফাতেমা আজাদ মৌরী। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য পদে ভোট গণণা চলছিলো।

–ক্রীড়া প্রতিবেদক