খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রহমত সরদারের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত সরদার (২৯) গতকাল সোমবার সকাল ১০ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেনস্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেছে (ইন্নাল্লিলাহি……রাজিউন)। তিনি শারীরিক অসুস্থতা জনিত কারনে রবিবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে তার গোবরচাকা নবীনগর বাড়িতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের নিকট সমবেদনা জানাতে ছুটে যান খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান মিজান, প্যানেল মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আলী আকবর টিপু, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মোঃ ফারুখ হাসান হিটলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস ও সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম আকিল উদ্দীন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসদুজ্জামান রাসেল, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাজী কামাল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল সোববার বাদ আসর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজুল হাসান রাজু, আরিফুর রহমান আরিফ, ফেরদৌস হোসেন লাবু, জাহিদুল ইসলাম, এ্যাড আলামিন উকিল, নুরুল ইসলাম বেবী, জাকির হোসেন বিল্পব, এসএম আমিনুল ইসলাম, শামিম হোসেন, হাসান শেখ, মহানগর ছাত্রলীগ নেতা হাসান শেখ, সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, এসএম বোরহান উদ্দীন সজীব, জাহিদুর রহমান জাহিদ, দিদারুল আলম, লাবিব হোসেন মিথুন, মেহেদী হাসান সুজন, মেহেদী হাসান, মাহামুদুল হাসান সুজন, কামরুল ইসলাম অপু, আব্দুস সালাম, শিকদার রাসেল, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, রনি রায়, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, পারভেজ শিকদার, জিহাদী হক জিসান, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শংকর কুন্ডু, সাকিব আশফাক নাইম, মেহেদী হাসান সজিব, গালিব হোসেন, রুমান আহমেদ, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মীর আলামিন, সোহান সাদী, মুক্তজুল ইসলাম সোহাগ, পিয়াল হাসান, চয়ন চৌধুরি, রিয়াদ খান, আলামিন হোসেন, মাহামুদুল হাসান, আবিদ আল হাসান, রায়হান শেখ প্রমুখ।
শোক: খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত সরদারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল পৃথক শোক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও মহানগর ছাত্রলীগ পরিবার তার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
ইসলামী যুব আন্দোলনের নেতার দাদীর মৃত্যুতে নগর কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদৌস সুমনের দাদির অকাল মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব আবুল কাশেম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া সহ মহানগর কমিটি শোক প্রকাশ করেন।
বিবৃতি প্রদানকারীরা হলেন নগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন আজহার, আমজাদ হোসেন, নাজমুল ইসলাম, মমিনুল ইসলাম নাসিব, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ হায়দার আলী, মোঃ জামাল হোসেন, আব্দুস সবুর, মোহাম্মদ জামাল, মোঃ জাহাঙ্গীর আলম, শিমুল বেপারী, মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ
উন্নয়ন কমিটি’র দোয়া ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, কোষাধ্যক্ষ দানবীর আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ও নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপন দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী তাঁদের অসুস্থ সকলের সুস্থতা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মোহাম্মদ ফেরদাউস, সাবেক সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, শামসু উদ্দিন শুনু, এড. ফিরোজ আহমেদ, এড. আব্দুস সালাম, খান ফজলার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাউয়ুম, সরদার মোতাহার উদ্দিন, খান মোঃ মোঃ ফেরদাউস, শেখ মোঃ ফেরদাউস, স ম আবুল বাশার, রওশন ইয়াজদানী, মেলালা শাহবুরসহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আজ ৮ মার্চ সোমবার আছর নগরীর ডালমিল মোড়স্থ কুদরাতিয়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা আহেমেদ। পরে আলোচনা সভা খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে গঠনের সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজের সভাপতিত্বে ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১১ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় কেডিএ-এর চেয়ারম্যানকে স্মরাকলিপি প্রদান ও খুলনা দিবস পালন এবং সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অসুস্থ নেতৃবৃন্দকে দেখতে ও দোয়া চেয়ে আলোচনা করেনÑসংগঠনের যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, আলহাজ্ব আবু সুফিয়ান, শেখ আব্দুল হালি, ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক শিকদার, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ হাছিবুর রহমান হাছিব, মুন্সী আহমদ হোসেন, শাহ জাফর মাহমুদ মেহেতা, তপন পাল, শাহ লায়েক উল্লাহ, শামসুর রহমান বাবুল, সরদার মোশাররফ হোসেন, সিরাজুল ইসরাম চৌধুরী, মোঃ আঃ রাজ্জাক, এস এম তামজিদ হোসেন সৌরভ, সোহাগ মল্লিক প্রমুখ।
যবিপ্রবিতে শুদ্ধাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যশোর অফিস
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২০-২০২১ অর্থ বছরের জন্য স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার/উত্তম চর্চা. অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত বিষয়ে আজ সোমবার সকাল ৯.৩০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায় চ্যান্সেলর সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকলকে শুদ্ধভাবে সঠিক আচরণ করার মাধ্যমে রাষ্ট্র ও বিশ^বিদ্যালয়ের আইনানুসারে যাবতীয় কর্মসম্পাদন করার আহবান জানানো হয়। প্রয়োজনে নিজের সংশোধন করে আত্মবিশ^াস, মেধা ও মনন চর্চার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করে এ বিশ^বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার উদাত্ত আহবান জানানো হয় এই সেমিনারে।
যবিপ্রবি এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে এপিএ টিমের সকল সদস্য যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (হিসাব) মোঃ জাকির হোসেন, পরিচালক (প: উ: ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক ও সহকারী রেজিস্ট্রার মাহমুদুন্নবী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ নাসিম রেজা, বিজ্ঞান অনুষদের ডীন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
যশোরে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
যশোর অফিস
যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে বৃদ্ধা বোনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার ৮ মার্চ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম এ হামিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম যশোর মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের মৃত এনায়েত আলী মোড়লের ছেলে।
রায় ঘোষণা শেষে আদালত আব্দুর রহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট পক্ষের আইনজীবী বিমলকুমার রায়।
আদালত সূত্র জানায়, পৈত্রিক জমি নিয়ে আব্দুর রহিমের সাথে তার ৬২ বছরের বৃদ্ধা বোন নূরজাহান বেগমের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এসব বিষয় নিয়ে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে বৃদ্ধা নূরজাহান বেগম তার স্বামীকে নিয়ে আব্দুর রহিমের বাড়িতে যান। ভাইবোনের মাঝে এ সব বিষয় নিয়ে গোলোযোগ সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায় আকস্মিক ভাবে আব্দুর রহিম ধারালো অস্ত্র দিয়ে নূরজাহান বেগমের মাথায় কোপ মারে । এতে নুরজাহান গুরুতর জখম হন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। একই সাথে তারা আব্দুর রহিমকে আটকে রাখে। পরে তারা নূরজাহান বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটায় বৃদ্ধা নূরজাহানের মারা যান। এ ঘটনায় নূরজাহান বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে আব্দুর রহিমের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এম এ হামিদ অভিযুক্ত আব্দুর রহিমকে ফাঁসির আদেশ দেন একই সাথে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়।
যশোরে ইয়াবা গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার- ৬
যশোর অফিস
কোতয়ালি মডেল থানা, সাজিয়ালী পুলিশ ক্যাম্প ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত ১৬ ঘন্টা ব্যবধানে একশ’ সতের পিস ইয়াবা ও ৬শ’ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় নারী মাদক বিক্রেতাসহ ৬জনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বড় আঁচড়া গ্রামের ইদ্রিস আলী শেখ এর মেয়ে মোছাঃ রুপা খাতুন, যশোর সদর উপজেলার রামনগর পিকনিক কর্নারের মোতালেব হোসেন দুলালের ছেলে মোক্তার হোসেন মিঠু, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বর্তমানে যশোর শহরের ষষ্টিতলা বসন্তকুমার রোডের চঞ্চল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন,সদর উপজেলার কমলাপুর দক্ষিণ পাড়ার সাহেব আলীর ছেলে রাজু হোসেন,যশোর শহরের বকচর হুশতলা কবরস্থান রোডের শেখ রেজাউলের ছেলে শেখ অনিক ও সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার বিহারী কলোনীর আব্দুল গফুর সরদারের ছেলে হোসেন সরদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে, রোববার ৭ মার্চ বিকেল ৫ টায় সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার বিহারী কলোনীর হোসেন সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। কোতয়ালি মডেল থানার এসআই সেকেন্দার আবু জাফর জানান, সোমবার ৮ মার্চ গভীর রাত ২ টা বেজে ৪০ মিনিটে শহরের বকচর হুশতলা কবরস্থান রোডে শেখ অনিকের বাড়িতে অভিযান চালিয়ে ৫২পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানান, রোববার ৭ মার্চ রাত পৌনে ১১ টায় চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামে দক্ষিণপাড়া পাকা রাস্তায় খালের ব্রীজের উপর থেকে রাজু হোসেনকে ১৫ পিস ইয়াবা, কোতয়ালি মডেল থানার এএসআই রেজা পারভেজ জানান, রোববার ৭ মার্চ রাত সাড়ে ৭ টায় শহরের ষষ্টিতলা বসন্তকুমার রোড ষ্টোর জনৈক মোস্তফা আহম্মেদের বাড়ির সামনে থেকে বিল্লাল হোসেনকে ১শ’ গ্রাম গাঁজাসহ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খ সার্কেল সূত্রে জানাগেছে, রোববার ৭ মার্চ সন্ধ্যারা সোয়া ৬ টায় রামনগর পিকনিক কর্ণার এলাকার মেসার্স হালিম ইলেকট্রিনিক্স দোকানের সামনে থেকে মোক্তার হোসেন মিঠুকে ২০পিস ইয়াবা ও চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, রোববার ৭ মার্চ বিকেল পৌনে ৬ টায় চাঁচড়া শিবমন্দিরের উত্তর পাশের্^ মহাসড়কের উপর থেকে মোছাঃ রুপা খাতুনকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। সোমবার গ্রেফতারকতৃদের আদালতে সোপর্দ করেন পুলিশ।
কবি দীপু রানী গাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘মুক্ত বলাকা’র প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন
খবর বিজ্ঞপ্তি
৮ মার্চ ২০২১, সোমবার বিকেল ৪টায় খুলনার নিরালাস্থ সোয়াট সিল্ড্রেন স্কুল সবুজ চত্বরে কবি দীপু রানী গাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘মুক্ত বলাকা’র প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনার অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনু রানী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি এবং মোড়ক উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, পিএইচডি। কাব্যগ্রন্থের উপর আলোচনা করেনÑসরকারি পাইওনিয়র মহিলা কলেজের অবরপ্রাপ্ত অধ্যক্ষ মিনতি রানী ম-ল, চালনা এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সঞ্জয় কুমার সাহা, পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক অসিত কুমার সাহা। কাব্যগ্রন্থের কবিতা থেকে আবৃত্তি করেন কবি মাহফুজুর রহমান মুকুল, জাহানারা আক্তারি। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অবসরপ্রাপ্ত কৃষি বিভাগের উপ-পরিচালক শচীন্দ্র নাথ গাইন, বন বিভাগের অবসরপ্রাপ্ত ডেপু রেঞ্জার নিরাঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের খুলনা’র সদস্য সচিব ও নারী নেত্রী সুতপা বেদজ্ঞা।
দেশে কোভিড-উনিশ সংক্রমণের প্রকোপ হ্রাস পেলেও এখনো আশংকা মুক্ত নই: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশে কোভিড-উনিশ সংক্রমণের প্রকোপ হ্রাস পেলেও এখনো আশংকা মুক্ত নই। কোভিড সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি অনুসরণের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করা দরকার। খুলনা সিটি কর্পোরেশন এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ প্রচেষ্টায় এগিয়ে আসার আহবান জানান।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর একটি অভিজাত হোটেল জেলা পর্যায়ে কোভিড কালীন ভবিষ্যৎ করণীয় শীর্ষক এডভোকেসি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘এক্সক্লুডেড পিপলস রাইটস ইন বাংলাদেশ’ (ইপিআর) প্রকল্পের আওতায় ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএস) এ ওয়ার্কশপের আয়োজন করে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্টেক হোল্ডার এবং নাগরিক সহায়ক দলের নেতৃবৃন্দ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় খুলনা মহানগরীর ৮টি ওয়ার্ড (১৮, ১৯, ২৪, ২৬, ২৭, ২৮, ৩০ ও ৩১) এবং বটিয়াঘাটা উপজেলার ৪টি ইউনিয়নের (বটিয়াঘাটা, গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোট) প্রকল্পভুক্ত সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহয়তা ছাড়াও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন পরিস্কার-পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অঙ্গ। সুতরাং প্রত্যেকের নিজ পরিচ্ছন্নতার পাশাপাশি আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা উচিৎ। নিজ নিজ অবস্থান থেকে সকলে সচেতন হলে খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ সাইদুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, মাজেদা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কেএমএসএস-এর সিটিজেন সাপোর্ট গ্রুপের নেতা মোঃ জাকির হোসেন, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। কোভিড সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়াটার এইড’ এর সহযোগিতায় ‘নবলোক’ এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করে। অনুষ্ঠানে নগরীর পরিছন্নতা কাজে নিয়োজিত ৫’শ ৮২ জন কর্মীর মাঝে ১ হাজার ৩শ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার ৫’শ মাস্ক বিতরণ করা হয়। কেসিসি’র কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারি কঞ্জারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানী, নবলোক এর প্রজেক্ট অফিসার সুজানা লোপা বাড়ৈ, কমিউনিটি মবিলাইজার অর্ঘ্য দাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন খুলনা জেলার মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মাসিক সভা সোমবার বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান , শেখ জামিল আহমেদ , জয়েন্ট সেক্রেটারী মাওলানা আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাওলানা মাহবুবুল আলম , আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম , হাফেজ মোঃ নাজিম উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, এস কে নাজমুল হাসান, মোঃ হুমায়ুন কবির, মাওলানা আবু সাঈদ, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, মাওলানা হারুনুর রশিদ, মোঃ নুরুল হুদা সাজু, হাফেজ মোঃ মহিউদ্দিন, মাওলানা আশরাফ আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম, শেখ রওশন আলী, জি,এম, নওশের আলী, শফিকুল ইসলাম মাওলানা ওমর ফারুক, মোঃ ইসমাইল হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ১৩ মার্চ যশোরে খুলনা বিভাগীয় জোন তারবিয়াতে যোগদান ও ইউনিয়ন পর্যায়ে কাজকে শক্তিশালী করার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিসেম্বরে উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
স্টাফ রিপোটার,বাগেরহাট
২০২১ সালের ডিসেম্বরে বিদ্যুৎ উৎপাদনে যাবে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ইতোমধ্যে (র্ফেরয়ারি পর্যন্ত) এ প্রকল্পের ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি কাটিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ৭ হাজারের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছেন। বাকি ৩৮ শতাংশ কাজও ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আগামী বছরে কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সম্প্রতি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে আসেন বিপিডিপি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ সময় তিনি বলেন, মুজিব শতবর্ষে দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে আমরা প্রতিশ্ররুতিবদ্ধ। আর এই লক্ষ্যকে সামনে রেখে রামপাল পাওয়ার প¬ান্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া হচ্ছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই ইউনিট বিশিষ্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের প্রথম ইউনিট ২০২১ সালের শেষ দিকে এবং দ্বিতীয় ইউনিটটি ২০২২ এর প্রথম দিকে উৎপাদনে যাবে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট করে দুটি ইউনিটের কাজ পুরোদমে চলছিল। ২০২০ সালের মার্চে করোনা ভাইরাসের কারণে কাজের গতি কমে যায়। ভারতীয় অনেক শ্রমিককে তখন দেশে পাঠাতে হয়েছিল। এখন সে অবস্থা কাটিয়ে ভারতীয় দক্ষ সকল শ্রমিকরা ফিরে আসায় বিদ্যুৎ উৎপাদনে যেতে বয়লার, টারবাইন্ড, ওয়াটার ট্রিটমেন্ট প¬ান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ডশেড ইয়ার্ড এগুলোর নির্মাণ কাজ পুরোদমে চলছে।
প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, পরিবেশগত সকল আন্তর্জাতিক মান বজায় রেখেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রে আমদানি করা উন্নতমানের কয়লা ব্যবহার করা হবে। আল্ট্রা সুপার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প কয়লা ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদন করা যাবে। গত বছরের সেপ্টেম্বর মাসে দেড় হাজারের বেশি দক্ষ ভারতীয় শ্রমিক ফিরে এসে কাজে যোগ দেন। এছাড়া ডিসেম্বর থেকে নতুন করে তরুণ একদল প্রকৌশলী এ প্রকল্পে যুক্ত হওয়ায় কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিকসহ ৭ হাজারেরও অধিক শ্রমিক কর্মরত আছেন। ইতোমধ্যে ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে।
২০১০ সালের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে ভারত ও বাংলাদেশ সরকার প্রধানের উপস্থিতিতে এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের একটি এমইউ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ২০১২ সালের ২৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) মধ্যে জয়েন্ট ভেঞ্চারে বাগেরহাট জেলার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৩ সালের ৮ অক্টোবর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট প্রকল্পের যাত্রা শুরু করে। জমি অধিগ্রহণ শেষে ২০১৭ সালের ৪ এপ্রিল এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ কাজ শুরু করে। বর্তমানে ১ হাজার ৮৩৪ একর জমির ওপর প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যা ২০২১ সালের মধ্যে উৎপাদনে আসবে।
রামপাল তাপবিদ্যুৎ নিয়ে কথা হলে বাগেরহাট-৩ আসনের সাবেক এমপি ও বর্তমান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, রামপাল তাপবিদ্যুৎ নিয়ে যত বিরোধিতা হয়েছে আর কোনো বিষয় নিয়ে এত বিরোধিতা হয়নি। কিন্তু আজ বাস্তব সত্য রাপমাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে। পরবর্তীতে যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনবলের কারণে বাগেরহাটের রামপালে এ বিদ্যুৎকেন্দ্র বাস্তব রূপ নিতে যাচ্ছে।
বাগেরহাটে বাসের চাপায় স্কুল শিক্ষক নিহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খুলনা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় বাইসাইকেল আরোহি আবু হানিফ মোল্লা(৬৮) নামের একজন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।এ ঘটনাটি হয়েছে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার দেড়বোয়ালিয়া সাগর ফিলিং ষ্টেশনের সামনে। নিহত হানিফ মোল্লা উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।
সাগর ফিলিং ষ্টেশনের প্রর্ত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে বে-পরোয়া গতি সম্পন্ন একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে তাকে চাপা দেয়। রাস্তার পরেই শিক্ষক আব হানিফ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি স্থানীয় কামারগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এক বছর আগে তিনি উক্ত বিদ্যালয় হতে অবসরে যান।
আবু হানিফ মোল্লার সহকর্মী শিক্ষকরা জানান, এদিন উপজেলার চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোল্লাহাট শিক্ষক সমিতির পূর্ব নির্ধারিত সভা ছিলো।উক্ত সভায় যোগ দিতে নিজ বাড়ি হতে বাইসাকেলে যাওয়ার পথে বেপরোয়া গতির রূপসী পরিবহনের সোহাগ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, ঘাতক বাসটি আটক করে ক্যাম্পে আনা হয়েছে। এদিকে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে র্যালী অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এই পতিপাদ্যে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে কর্মজীবী নারীর “বাংলাদেশ রসামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের নেতৃত্ব বিকাশ প্রকল্প” এর আওতায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় র্যালী অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক দেওয়ান আব্দুস সাফির নেতৃত্বে র্যালীতে অন্যান্যের মধ্যে কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড ফ্যাসিলেটেটর হাসিবা আক্তারসহ সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য্য তুলে ধরেন।
পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আর আরএফ’র উদ্যোগে সমৃদ্ধি কর্মসুচীর আওতায় নাক, কান ও গলার ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিকে এস এফ’র অর্থায়নে সোমবার সাক ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশেষাজ্ঞ ডাঃ ফয়সাল আবেদীন,ও ডাঃ কমলেশ মন্ডল ১৬০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন উপজেলার গদাইপুরস্থ নিজস্ব কার্যালয়ে এ ক্যাম্পের সার্বিক দায়িত্ব পালন করেন শেখ আরিফুর রহমান, স্বাস্থ কর্মকর্তা নাজিরুন আক্তার, নাজরিন নাহার ও মনি শংকর মন্ডল।
পাইকগাছায় ১১ মাস পর অপহৃত ভিকটিম হাবিবুর চাপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ ১১ মাস পর অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করে আদালতে পাঠিয়েছেন। মামলার বিবারনে জানা যায়,উপজেলার রেজ্জাকপুর গ্রামের অপুর গাজীর ছেলে হাবিবুর গাজী(২০) কে ইটের ভাটায় কাজে নেয়ার কথা বলে ৪ এপ্রিল ২০২০ তারিখে অপহরণ করা হয়। এ অভিযোগে হাবিবুরের পিতা বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল আদালতে তালা থানার দেওয়ান পাড়া গ্রামের মফিদুল বিশ্বাস(৩০) ও জাফর বিশ্বাসের ছেলে শাওয়ান বিশ্বাস (২৫)’র নামে অপহরণ মামলা করে। পুলিশ আসামীদের গত ২৭ ডিসেম্বর মানিকগজ্ঞের সিংহাই থানা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প।ঠায়। এদিকে রোববার তথ্য প্রযুক্তি মাধ্যমে চাপাই নবাব গঞ্জের নাচোল থানা পুলিশের সহায়তায় এস আই তাকবীর হোসেন অপহৃত ভিকটিম হাবিবুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান,সে একজন মানষিক প্রতিবন্ধী বলে ধারনা করা হচ্ছে। তার কাছে কোন কিছু জানতে চাইলে কথা বলছে না।শুধু এদিক সেদিক ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে জোর প্রচেষ্টা চালানো হয়েছে।তার নামে পইকগাছা থানায় মাদক দ্রব সহ কয়েকটি মামলা রয়েছে।
আটাক’র পিকনিক ও মিলনমেলা
খবর বিজ্ঞপ্তি
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর বার্ষিক পিকনিক ও পরিবারের সদস্যদের মিলনমেলা সোমবার নড়াইলের অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভো এয়ার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ উল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর সেলস অফিসের ইনচার্জ শেখ নাজমুল হোসেন, নভো এয়ার-এর খুলনা সেলস অফিসের কর্মকর্তা আবির ইমতিয়াজ, টোয়েন্টি ফোর টিকিট ডট কম-এর ম্যানেজার রিমন চৌধুরী, ট্রিপ লাভার-এর যশোর সেলস ম্যানেজার মোঃ শামীম হোসেন, শেয়ার ট্রিপ-এর খুলনার ম্যানেজার ইসমত আরা মিতু। উপস্থিত ছিলেন আটাক-এর সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, শেখ মামুন হোসেন, ইফতেখার হোসেন ও নাজমুন নাহার রুনু, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, দপ্তর সম্পাদক লায়লা জহুরা, সদস্য আবদুল বাকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব যশোর (আটাজ) এর সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম নাজমুস সাদাতসহ আটাক ও আটাজ এর সদস্য এবং তাদের পরিবার।
র্যাফেল ড্র’র পুরস্কার স্পন্সর করে নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, কক্সবাজারের হোটেল নিঃসর্গ, শেয়ার ট্রিপ, ট্রিপ লাভার, টোয়েন্টি ফোর টিকিট ডট কম এবং আটাক।
খুলনায় করোনা ভ্যাকসিন নিয়েছেন আরও চার হাজার ছয়শত ৬৩ জন
তথ্য বিবরণী
খুলনায় সোমবার মোট চার হাজার ছয়শত ৬৩ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নয়শত ৩৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার সাতশত ২৬ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় তিনশত ৩০জন, দাকোপ নয়শত ৯৪ জন, দিঘলিয়া একশত ৬০ জন, ডুমুরিয়া এক হাজার জন, ফুলতলা একশত ৫০ জন, কয়রা চারশত চার জন, পাইকগাছা চারশত ৩০ জন, রূপসা একশত ২৮ জন এবং তেরখাদায় একশত ৩০জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ৬৯ জন এবং মহিলা এক হাজার নয়শত ৯৪ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ২৭ হাজার আটশত ৬২ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ছয়শত ৫৯ এবং মহিলা ৫০ হাজার দুইশত তিন জন।
যশোর শহরের ১৫টি পয়েন্টে ইজিবাইক চালকদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে প্রতিমাসে
বেনাপোল প্রতিনিধি
যশোর শহরের ১৫টি পয়েন্টে ইজিবাইক চালকদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে প্রতি মাসে । ‘অবৈধ’ যানবাহনের তকমায় দীর্ঘদিন ধরে চালকদের জিম্মি করে এই চাঁদাবাজির মহোৎসব চলে আসছে। সম্প্রতি নতুন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যোগদানের পর ইজিবাইকের চাঁদাবাজচক্র নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে গত ১০ দিনে ৯ জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩ টি মামলা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় স্ব¯িতর নিঃশ্বাস ফেলেছেন দীর্ঘদিনের জিম্মি চালকরা।
চালকরা বলছেন, ইজিবাইকের চাঁদবাজচক্র নির্মূল করতে হলে এদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। নইলে কিছুদিন পর আবারও একই পরিস্থিতি বিরাজ করবে। এক্ষেত্রে জেলা পুলিশকে আরও কঠোর অবস্থানে যেতে হবে।
জানা যায়, যশোর শহর ও শহরতলীতে অনুমোদিত ও অনুমোদনবিহীন প্রায় ৫ হাজার ইজিবাইক চলাচল করে। এসব ইজিবাইক শহরের মনিহার, চাঁচড়া মোড়, সদর হাসপাতাল মোড়, খাজুরা বাসস্ট্যান্ড, আরবপুর, ধর্মতলা, পালবাড়ি মোড়, মুড়লি মোড়, নড়াইল বাসস্ট্যান্ড, বকুলতলা, চৌরাস্তা, দড়াটানাসহ অন্তত ১৫টি পয়েন্টসহ শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী আনা-নেওয়া করে। আর এইসব পয়েন্টে ঘিরেই রয়েছে চাঁদাবাজচক্রের ফাঁদ। ইজিবাইক চালকদের জিম্মি করে দৈনিক ভিত্তিতে বিভিন্ন সংগঠনের নামে-বেনামে চাঁদা আদায় করা হয়। চাঁদাবাজচক্রের নেপথ্যের শক্তি হিসেবে কাজ করে স্থানীয় রাজনৈতিক দলের কতিপয় নেতা ও প্রভাবশালীরা। আইনশৃঙ্খলাবাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধেও ভয় দেখিয়ে প্রতিদিন চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।
সব মিলিয়ে প্রতিমাসে প্রায় ৫ হাজার ইজিবাইক থেকে অন্তত ২০ লাখ টাকার চাঁদাবাজি হয়ে থাকে। এ নিয়ে ক্ষোভ থাকলেও ইজিবাইক চালকরা অসহায় ছিল।
গত পহেলা মার্চ যশোরের নতুন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যোগদানের পর ইজিবাইকে চাঁদাবাজিচক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশের অভিযানে অন্তত ৯ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গতকাল যশোর সদর উপজেলার জগমোহনপুর জগীপাড়ার মোড়ে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে থেকে চাঁদা আদায়কালে ইজিবাইকে চাঁদাবাজচক্রের দুই সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ছোট নোটবুক, আদায়কৃত চাঁদার টাকা, দুইটি প্লাস্টিকের লাল চেয়ার ও দুইটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, জগমোহনপুর গ্রামের নিজাম উদ্দিন মোল্লার ছেলে সোলায়মান বাদশা (৩২) ও কায়েতখালি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মারুফ হোসেন (৩৫)।
গত ৬ মার্চ সদর উপজেলার চুড়ামনকাঠি যাত্রিছাউনির সামনে সিএনজি ইজিবাইক স্ট্যান্ড থেকে ছাতিয়ানতলা গ্রামের আমীর হামজার ছেলে মাহমুদ হাসান (৪০) একই গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে ওহিদুল ইসলাম (৫০) ও চুড়ামনকাঠি গ্রামের মৃত আব্দুল বারির ছেলে মাহাবুব হাসান দিপুকে (৪৭) আটক করা হয়।
৪ মার্চ সকালে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে হাফিজুর রহমান ও ১৮ ফেব্রুয়ারি শহরের পালবাড়ি থেকে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের দুই সদস্য পুরাতন কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার মানিকের বাড়ির ভাড়াটিয়া মো¯তফার ছেলে কামরুল ইসলাম, একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদকে আটক করা হয়।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সোমেন দাশ জানান, ‘ইজিবাইকে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ৯ চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজ নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, এলাকাভিত্তিক চাঁদাবাজচক্র বিভিন্ন সংগঠনের নামে-বেনামে ইজিবাইক চালকদের জিম্মি করে চাঁদা আদায় করছে। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও শনাক্ত করছি। প্রথমত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হচ্ছে। এতে বন্ধ না হলে পরবর্তীতে তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীর কোন দল নেই। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনায় নিয়ে আইন প্রয়োগ করা হবে।
ডিবি ওসি সোমেন দাস বলেন, পুলিশ সদস্যদের চাঁদা আদায়ের বিষয়টি জানা নেই। এসপি স্যারের নির্দেশ কোন পুলিশ সদস্যের চাঁদা আদায়ের সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কয়রায় লবণাক্ত জমিতে বিনা চাষে আলু উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় উপকুলীয় এলাকায় বিএআরআই উদ্ভাবিত আলুর বিভিন্ন জাতের উপযোগীতা যাচাই এর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সরেজমিন গবেষনা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট দৌলতপুর খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষনা স্থাপন ও দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষনা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষির উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সোমবার বিকাল ৩ টায় ৩নং কয়রা গ্রামের রবীন্দ্রনাথ ঢালীর বাড়িতে ১০০ জন কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সরেজমিন গবেষনা বিভাগ খুলনার এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরেজমিন গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা শাহাদাৎ হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার অনুতপ ও এ্যাডঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ বলেন, উপকূলীয় অঞ্চল লবণাক্ত এলাকা বিলের মধ্যে অন্যভাবে চাষ করে ফসল লাগানো সম্ভব হয়না কারন চাষ করতে গেলে জমিতে জো আসতে আরও একমাস সময় লেগে যায় তখন লবণ উঠে যায়। তাই এই প্রযুক্তিতে লবণাক্ত জমিতে আমন ধান কাটার সাথে সাথে কাঁদায় বিনা চাষে আলুর এ ফসল করে তাহলে একটা বাড়তি ফসল পাবে এবং অনায়াসে কৃষক ৬ মাস ঘরে রেখে খেতে পারবে এবং বিক্রি করতে পারবে। কৃষকদের মধ্যে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার, কৃষক রবীন্দ্রনাথ ঢালী, কৃঞ্চা ঢালী প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে কয়রার কৃষকরা জানায়, এই বছর বিনা চাষে আলু চাষ করে অধিক ফসল উৎপাদন করতে পেরেছে। এ বছরের তুলনায় আগামীতে বিনা চাষে আলু লাগানোর কাজে অনেক কৃষকরা ঝুকে পড়বে। তাই কৃষি বিভাগকে সার্বিক সহযোগিতার দাবি জানান কৃষকরা।
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
তথ্য বিবরণী
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^’। প্রধান অতিথি সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনায় যে অবদান রেখেছেন তাতে সারা বিশে^ তিনি আজ নারী নেতৃত্বের অন্যতম পথিকৃত। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশে অসংখ্য নারীবান্ধব কর্মসূচি নেয়া হয়েছে। মেয়র বলেন, নারীকে যখন দায়িত্ব দেয়া হয় তখন তাঁর মধ্যে নেতৃত্বের গুনাবলীও প্রকাশ পায়। তাই নারীকে তাঁর কাজের স্বীকৃতি দিতে হবে। সমাজে নিজের অবস্থান তুলে ধরতে নারীদেরকে অধিকার সচেতন হতে হবে। তখন প্রতিকূল পরিস্থিতিতেও নারী পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট অলকানন্দা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ বক্তৃতা করেন। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলো যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে (২য় কিস্তি) ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯১ জন রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খুবিতে শোভাযাত্রা
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের ৭ জন নারী শিক্ষকের শিল্পকর্ম নিয়ে খুলনা বিভাগীয় জাদুঘরে ৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় জাদুঘরের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন, নারীর হাত ধরেই সৃজনশীলতার সূচনা এবং তা থেকেই সভ্যতার উন্মেষ ঘটেছে। সমাজকে এগিয়ে নিতে হলে বিভেদ বা বিভাজন থেকে বেরিয়ে এসে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি সৃজনশীলতার পেছনে নারীর অবদান ৫০ শতাংশ নয় বরং ৯০ শতাংশের বেশি। নারী শিল্পী, নারী শিক্ষক এসব বিবেচনা না করে বরং শিল্পী এবং শিক্ষক হিসেবেই দেখা উচিত। বিশ্বে এবং বাংলাদেশে কোন ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নেই বরং দক্ষ হাতেই দেশ পরিচালনাসহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখছে। যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন প্রফেসর অসিত বরণ ঘোষ ও খুবির ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সাবিহা হক। অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বেবী সুলতানা। সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রভাষক শাপলা সিংহ ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রভাষক রওনক হাসান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও শিল্পকর্মে অংশগ্রহণকারী নারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের প্রধান ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ প্রদর্শনী গ্যালারিতে নমুনা পেইন্টিং করে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। উল্লেখ্য, শিল্পকর্মে অংশগ্রহণকারী নারী শিক্ষকরা হলেন বেবী সুলতানা, জাহিদা আখতার, সান্তনা শাহরিন, শাপলা সিংহ, লুৎফুন্নাহার লিজা, রওনক হাসান ও কেয়া চক্রবর্তী। শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় যুদ্ধ জাহাজ কুলিশ ও সুমেদা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেদা’ তিন দিনের সফরে সোমবার মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দু’টিকে অভিবাদন জানায়। বাংলাদেশ নৌ বাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ভারতীয় জাহাজ দু’টির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনের এ সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুইটির অধিনায়ক টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অপর্ণ করবেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট’র সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুইটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ হতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে ব্যবহৃত ৪১/৬০ মি:মি: গান এবং এ্যাকুয়াসটিক এমকে-০৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদাণ করবেন। এ সব গান ও মাইন যুদ্ধকালীন সময়ে মোংলা ও পশুর নদীতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শণের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জামাদি প্রদাণ করা হবে।
১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ কুলিশ জাহাজের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ সুমেদা জাহাজের নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। আগামী ১০ মার্চ জাহাজ দুইটি বাংলাদেশ ত্যাগ করবেন।
ইস্পাত কঠিন মনোবল নিয়ে মাঠে থাকতে হবে সরকারের বিদায়ের মুহুর্ত দেখার জন্য :মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিদায়ের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলেই অবৈধ হাসিনা সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সভা সমাবেশ করতে দিতেও ভয় পান। কিন্তু দেশব্যাপি হাসিনা হটাও আওয়াজ শুরু হয়ে গেছে। হামলা মামলা, গ্রেফতার, জেলে পুরে আর ক্ষমতায় থাকা যাবে না। সোমবার (৮ মার্চ) বিকেল ৫টায় বৈকালীস্থ ১৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সদ্য কারামুক্ত খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইস্পাত কঠিন মনোবল নিয়ে মাঠে থাকতে হবে অবৈধ ভোট ডাকাতির সরকারের বিদায়ের মুহুর্ত দেখার জন্য।
খালিশপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, জহর মীর, আশরাফ হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, লতিফ কাজী, কাজী শফিকুল ইসলাম শফি, ম শ আলম, তসলিম উদ্দিন মাষ্টার, খোদা বক্স কোরাইশি কাল্লু, লিটন খান, এস এম জসিম উদ্দিন, মশিউর রহমান খোকন, জাহিদুল হোসেন, জাহিদুর রহমান, ফজলুল করিম টিটু, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম, সালাম হাওলাদার, মাহমুদ হাসান শান্ত, আনজিরা বেগম, আফরোজা জামান, পারুল বেগম, মাহবুব হোসেন বাবুল, গোলাম মোস্তফা কুটু, শামসুজ্জোহা ডিয়ার, নুর ইসলাম কালু, সামাদ বিশ্বাস, নাজমুল হোসেন বাবু, সেলিম কাজী, মাইনউদ্দিন, আসাদ প্রমুখ।
জাতীয় পার্টি ভারপ্রাপ্ত আহ্বায়কের উপর হামলার তীব্র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মোঃ মাহতাব উদ্দিন-এর উপর সন্ত্রাসী ভূমিদস্যু এড. রজব আলী ও তার অনুসারীরা খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ চলাকালীন সাক্ষী নেয়ার প্রস্তুতিকালে অতর্কিতে হামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভূমিদস্যু খ্যাত সন্ত্রাসী এড. রজব আলী ও তার অনুসারীরা পবিত্র আদালতের ভিতর যে বর্বরোচিত হামলা করেছে তা অত্যন্ত ন্যাক্করজনক, অনৈতিক ও আদালত অবমাননার সামিল। অনতিবিলম্বে এর সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি করেন। অন্যথায় খুলনার জনতাকে সাথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিদাতারা হলেনÑজাপা’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, জেলার সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান, ডাঃ সৈয়দ আবুল কাশেম, জাপা মহানগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবির সাদী, তৈমুর হোসেন শাহীন, জাপা নেতা রিয়াজ উদ্দিন হাওলাদার, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, ওয়াদুদ মোড়ল, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, সাইদ মোড়ল, শাহরিয়ার নাজিম, রহমত আলী খান, আশরাফুল ইসলাম সেলিম, শেখ আনিসুর রহমান, শরীফ মোঃ শাহজাহান, শেখ রাসেল, শহীদুল কাদির উৎসব, হাসানুর রশীদ রাসেল, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শেখ সদর উদ্দিন, লতিফ জমাদ্দার, সরদার জিয়াউল হক, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, মল্লিক হাসানুজ্জামান, সুলতান মাহমুদ, শেখ আব্দুল আজিজ, মোঃ বিল্লাল হোসেন, এড. লুৎফর রহমান, মোহম্মদ আলী, আব্দুল আজিজ, সবুর মাস্টার, এড. প্রশান্ত কুমার, নারায়ণ চন্দ্র সরকার, গাজী আব্দুস সালাম, ডাঃ ফিরোজ মামুন, শামসুল হক খোকন, জাহাঙ্গীর হোসেন, মাহাতাব উদ্দিন, ফরিদা ইয়াসমিন, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
ধর্ষণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা: ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
নড়াইলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিয়াকত মোল্যা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান।
পুলিশ ও ঘটনার শিকার স্কুল ছাত্রীর মা জানান, নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার বাসিন্দা লিয়াকত মোল্যা পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। চতুর লিয়াকত মেয়েটির গর্ভপাত ঘটানোর জন্য জোরপূর্বক গত ৫ মার্চ ওষুধ সেবন করায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিয়ার রহমান বাবু জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে অসুস্থ হয়ে পড়ে বলে তিনি জানান।
মেয়েটির মা জানান, আর্থিক সংকট থাকায় মেয়েটির চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি তার মেয়ের নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পাত্র দেখতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিয়ের জন্য পাত্র দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ মার্চ) ভোরে পুলিশ মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে। রবিবার ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি বলেন, ধর্ষণের অভিযোগে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, মাছ ব্যবসায়ী মিজানুর রহমান মাছ বিক্রির জন্য ভুক্তভোগীর বাড়িতে প্রায়ই যাওয়া আসা করতেন। সে সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। মিজানুর নবম শ্রেণির ওই ছাত্রীকে ভালো ছেলের কাছে বিয়ে দেবেন বলে আশ্বাস দেয়। গত ৩ মার্চ পাত্র মিজানুরের বাসায় এসেছে বলে ওই ছাত্রী ও তার মাকে তার বাসায় যেতে বলেন। ওই দিন বিকাল ৩টায় বাদী তার মেয়েকে নিয়ে মিজানুর রহমানের বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান পাত্র নেই। পাত্র কোথায় জানতে চাইলে মিজান বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর মিজানুর রহমান ভুক্তভোগী ছাত্রী এবং তার মাকে শরবত খেতে দেয়। শরবত খাওয়ার পর ওই স্কুল ছাত্রীর মা অজ্ঞান হয়ে পড়েন। এক ঘণ্টা পর জ্ঞান ফিরলে দেখেন ওই বাড়িতে কেউ নেই। এমনকি তার মেয়েও নেই। মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নিজ বাড়িতে ফিরে যান মামলার বাদী। বাড়ি গিয়ে বিষয়টি তার স্বামীকে জানান। ওইদিন রাতভর খোঁজেন তারা। পরদিন সকালে কপিলমনি বাজারে ধান্য মার্কেট এলাকা থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নবম শ্রেণীর ওই ছাত্রী তার মাকে জানান শরবত দিয়ে অজ্ঞান করার পর কয়রা থানা এলাকার একটি বাড়িতে নিয়ে যায় মিজানুর রহমান। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেলো ছোটর
সাতক্ষীরা প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার পাটকেলঘাটায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৭ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাই মন্তাজ মল্লিক (৩৫) পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগ করে দিয়েছেন। বণ্টনকৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে বিগত কয়েক মাস ধরে বড় ভাই শাহাজাহান মল্লিকের সঙ্গে ছোট ভাই মন্তাজ মল্লিকের বিরোধ চলছিল। মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রি হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার রাত ১১টার দিকে কাজ শেষে তিনি বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাজার থেকে মোটরসাইকেলে করে রওনা হন।
বাড়ির পাশে এসে পৌঁছালে বড়ভাই শাহাজাহান মল্লিক দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এরপর খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, মন্তাজ মল্লিকের মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মনি (৪৬) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৭ মার্চ) রাত ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদরাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত মনিরুজ্জামান সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আব্দুস সালাম আমিনের ছেলে।
আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা নুনগোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (২০) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে অতিক (২২) এবং ঝিনাইদহা জেলার হরিনাকুন্ড এলাকার সুবোল ম-লের ছেলে শান্ত (৪৫)। স্থানীয়রা জানান, রাতে মনিরুজ্জামান মনি ও তার বন্ধু শান্ত মোটরসাইকেলে ধুলিহর এলাকা থেকে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথিমধ্যে রাত ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার কাছে পৌঁছালে ধুলিহরগামী অপর একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক মনি ও আরোহী শান্ত এবং অপর মোটরসাইকেল চালক আতিক ও আরোহী নজরুল গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা নেয়ার পথে মনি মারা যান। গুরুতর আহত শান্ত, আতিক ও নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আতিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১০ বছর বিনা পয়সায় খেটেও ঠাঁই মেলেনি নিয়োগ তালিকায়
ঝিনাইদহ প্রতিনিধি
টানা ১০ বছর কাজ করার পর কর্মস্থল হারানোর শঙ্কায় ঝিনাইদহের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শতাধিক উদ্যোক্তা। ৩ মার্চ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা হতে জারিকৃত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তাদের এ শঙ্কা দেখা দিয়েছে।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে সারাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে তথ্যসেবা কেন্দ্র চালু করেন। এরপর থেকে তারা জেলার ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে কাজ করে আসছেন। পরবর্তীতে ২০১৪ সালে তথ্যসেবা কেন্দ্রকে ডিজিটাল সেন্টার ঘোষণা করা হয়।
ঝিনাইদহে মোট ৬৭ ইউনিয়ন পরিষদ ও ছয়টি পৌরসভা রয়েছে। এসব ইউনিয়ন ও পৌরসভাগুলোতে স্থানীয় বেকার যুবক-যুবতিদের দিয়ে তথ্যসেবার কাজ পরিচালিত হয়ে আসছে। প্রতিটি সেন্টারে একজন ছেলে ও একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। সরকার বা ইউনিয়ন পরিষদের কোষাগার থেকে কোনো পারিশ্রমিক ছাড়াই তারা জনগণকে সেবা প্রদান করছেন। সেবাগ্রহিতাদের কাছ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে এসব উদ্যোক্তারা জীবন চালাচ্ছেন। কিন্তু তাদের বাদ রেখে নতুন জনবল নিয়োগ করায় কর্মস্থল হারানোর পথে এসব উদ্যোক্তারা।
যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে তাদের কর্মসংস্থান হারাবে না, তবে নতুনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর উদ্যোক্তারা বলছেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের মাধ্যমে ‘খেদাব না উঠান চাষ’র অবস্থা সৃষ্টি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে পূর্বের উদ্যোক্তাদের বাদ দিয়ে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর থেকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা তাদের স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন। ২০১৭ সালে হিসাব সহকারী কাম কম্পিউটার পদে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের জন্য হাইকোর্টে রিট করেন তারা। কিন্তু তাদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। তাতেও কোনো ফল না পেয়ে উদ্যোক্তারা স্থায়ী নিয়োগের জন্য আদালতের দ্বারস্থ হন।
উচ্চ আদালতে একাধিক রিটের প্রেক্ষিতে বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে উচ্চ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিটকারীদের নিয়োগের জন্য নির্দেশনা প্রদান করেন কিন্তু রায়ের বিপক্ষে সরকার পক্ষ আপিল করে। আপিলের শুনানিতে শর্তসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোক্তাদের নিয়োগের জন্য নির্দেশনা দেয়া হয়। যদিও আদালতে মামলা এখনও চলমান রয়েছে। এদিকে উল্লেখিত পদে স্থায়ী নিয়োগের আশায় থেকে ইতোমধ্যে অনেকের চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের বয়সও শেষ হয়ে গেছে। যাদের মধ্যে ঝিনাইদহের ২৮ উদ্যোক্তা আদালতে রিট করেন।
গত ৩ মার্চ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আদালতের দেওয়া শর্ত পূরণ করায় ১৫ জন উদ্যোক্তাকে চূড়ান্ত ফলাফলে রাখা হয়েছে। বাকি ৩৪ জন নতুন। এদের মধ্যে দুইজন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হোসেন আলী মোবাইলে জাগো নিউজের এ প্রতিবেদককে বলেন, আমরা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রভাগে কাজ করছি। প্রায় ১০ বছর হলো সরকারের কোষাগার থেকে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই সেবাগ্রহিতাদের কাছ থেকে পাওয়া সামান্য টাকায় বেঁচে আছি। আমাদের হাত ধরেই প্রথম দেশের তৃণমূল পর্যায়ে বসবাসকারীদের কাছে ডিজিটাল সেবা পৌঁছেছে। তাই আমাদের মানবিক দাবি ছিল, অভিজ্ঞতা ভিত্তিতে কর্মরত উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাওয়া। কিন্তু আমাদের কষ্ট কেউ বোঝেনি। আমরা এখন কাজ হারানোর শঙ্কায় আছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের পরিবারের খাবার কেড়ে না নেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সরকার নতুন পদ সৃষ্টি করেছে। তাদের বেকার করেনি। তাদের চাকরি রয়েই গেছে। কাউকে বলা হয়নি কমর্সংস্থান ছাড়তে। তাদের দাবি ছিল কম্পিউটার অপারেটর পদে তাদের চাকরি স্থায়ীকরণের। ঝিনাইদহে ১৫ জনের চাকরি হয়েছে আর যারা বাদ আছেন তাদের নিয়োগ পর্যায়ক্রমে হবে।
‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব খুলনা’র প্রেসিডেন্ট লায়ন ডাঃ সাহানা রাজ্জাক আলী, এমজেএফ এবং সঞ্চালনা করেন সেক্রেটারী লায়ন এ্যাড. কুদরত-ই-খুদা, এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের নারী জাগরণের অগ্রদূত ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন বেগম মাজেদা আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেনÑলায়ন শামীমা সুলতানা শিলু, লায়ন মনোয়ারা বেগম, লায়ন শিরিন কাপাডিয়া, লায়ন রমা রহমান, লায়ন্স চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, নারী অর্থনৈতিক মুক্তি, নারী সমতার উপর দিকনির্দেশনামূলক তথ্যসমৃদ্ধ আলোচনা করেন বক্তারা। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন বেগম মাজেদা আলীকে লায়ন্স ক্লাব, খুলনা’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফকিরহাটে ৭ইউনিয়নে ১৪জনের খসড়া তালিকা কেন্দ্রে প্রেরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত তালিকা সুসম্পন্ন করা হয়েছে। দলীয় মনোনয়ন ষোঘনার পর সোমবার সর্বশেষ ১৪ জন ইউপি চেয়ারম্যান প্রার্থীর খসড় একটি তালিকা করে তা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রিয় কমিটির নিকট প্রদান করা হয়েছে।
দলীয় সুত্রে জানা যায়, উপজেলার ০৮টি ইউনিয়নের মধ্যে ১টিতে সময় না হওয়ার কারনে,এবার বাকি ০৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ৭টি ইউনিয়নের মধ্যে ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একাধিক প্রার্থীর প্রস্তাবনা না আসায় বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ-কে এবং ফকিরহাট সদর ইউনিয়ন আ,লীগের বিশেষ বর্ধিত সভায় দ্বীতিয় কোন প্রস্তব না আসায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সধারন সম্পাদক শিরিনা আক্তার এর নাম চুড়ান্ত হয়েছে। অপর দিকে ২নং লখপুর ইউনিয়ন আ,লীগের বিশেষ বর্ধিত সভায় বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সভাপতি এস এম আবুল হোসেন ও সাধারন সম্পাদক এম.ডি সেলিম রেজা, ৩নং পিলজংগ ইউনিয়ন আ,লীগের বর্তমান চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ ও ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির ও ইউনিয়ন আ,লীগের সাধারন মোঃ সাইফুল ইসলাম, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান কাজি মোঃ মহসিন ও উপজেলা আ,লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সারদার আমিনুর রশিদ মুক্তি ও ব্যতিক্রমি শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ৪ জন প্রার্থীর নাম প্রস্তব আকারে আসছে। তাঁরা হলেন বর্তমান চেয়ার্যান শেখ শহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর, উপজেলা আ,লীগের সদস্য তুষার কান্তি কুন্ডু ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরীর নাম প্রস্তব আকারে এসেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও সাধারন সম্পাদক শিরিনা আক্তার এর সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভার মাধ্যমে উক্ত প্রার্থীদের খড়সা তালিকাটি নিশ্চিত করে কেন্দ্রিয় নির্দ্দেশনা অনুযায়ী নির্দ্ধারিত ফিস সহ প্রয়োজনীয় কাগজপত্রাদী সোমবার রাতেই জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করবো। এরপর কেন্দ্রিয় কমিটি দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন।
ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। এসময় অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট অফিসার অপূর্ব কান্তি ঘোষ, প্রশিক্ষক লুৎফুর নাহার দুলু, শান্তা দাশ, ফারজানা ইয়াসমিন, অফিস সহকারি খাদিজা খাতুন, অফিস সহায়ক জিহাদ ও সাথি প্রমূখ।
ফকিরহাটে কমিউনিটিতে করোনার প্রতিরোধ বিষয়ক সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটিতে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী, ব্র্যাক এর উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। ব্র্যাকের এরিয়া ম্যানেজার বাসুদেব কুমার নন্দীর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম, ব্র্যাকের সনজিৎ বিশ্বাস সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদে হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) শাহিন সুলতানা। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান ও সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ফ্রেন্ডশিপ কর্মকর্তা মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন আশাশুনির এপি ম্যনেজার পিন্টু আলবাট পিরিছ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার চায়না রানি দাশ ও অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন। সভায় নারীকন্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার নজিফা খাতুন, আইডিয়ালের উপজেলা সুপার ভাইজার সুব্রত বাছাড়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির উপজেলা পিও উজ্জল হোসেন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও নারী উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সুমাইয়া পারভিন ও গীতা পাঠ করেন চিন্তারানী পাল।
আশাশুনিতে হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আওতায় জরুরী ভিত্তিতে “কোভিড সংবেদনশীল ঘূর্নিঝড় সাইক্লোন আম্ফান পুর্নঃবাসন প্রকল্পের আওতায় হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৩.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”এর আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’এর আর্থিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সদর ইউনিয়নের বলাবাড়িয়ার ৬০টি পরিবারকে হাইজিন কিটস ও নগদ অর্থ হিসাবে প্রত্যেককে ৬,৪৫০ টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৮৭ হাজার টাকা বিতরণ করা হয়। বলাবাড়িয়া শ্রীশ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি ডাঃ সুধীর কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল উপস্থিত ছিলেন। প্রতিটি হাইজিন কিটস প্যাকেজে ৫টি মাস্ক, ১টি স্যানিটারি ন্যাপকিন প্যাকেট, ৫টি বড় স্যাভলন সাবান, ১টি ২৫০ এমএল স্যানিটাইজার রয়েছে। কার্যক্রমের উপকারভোগীরা কাজের বিনিময়ে দুর্যোগ সহনশীল ১টি করে ল্যাট্রিন পাবেন।
প্রতাপনগরে ইকোপার্ক পুকুর খনন উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ইকোপার্কের পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ইউনিয়নের ৯নং পূর্ব নাকনা কপোতাক্ষ ইকোপার্কে এ পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়।
ইকোপার্ককে আকর্ষনীয় ও প্রয়োজনীয় সহায়ক হিসাবে গড়ে তুলতে ইকোপার্কের মধ্যে পুকুর খননেন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পুকুর খনন কাজের শুভ উদ্বোধন করেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, গন্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেশবপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর
কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা বিভাগের আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম.এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিখির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইরুফা সুলতানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান ওহেদ, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ।
যোগীপোল ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষে ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের আসন্ন নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন বাছা য়ের লক্ষে ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলরদের নিয়ে সভা। গতকাল সোমবার বেলা ১২ টায় খানাবাড়ী গার্লস হাই স্কুলে যোগীপোল ইউনিয়ন(৩৩নং ওয়ার্ড)এর কাউন্সিলরদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় চেয়াম্যান পদে আওয়ামীলীগের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা নেন । প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে এবং সেখান থেকে মনোনয়নের চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে নেতৃবৃন্দ জানান। দলীয় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা সহ-সভাপতি আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জাকারিয়া রিপন, থানা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহম্মেদ, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, মোঃ ফয়সাল হোসেন, কাজী শহিদুল ইসলাম পিটো, আবু হেনা বাবলু, মোঃ খায়রুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম ্, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা রাণী মন্ডল ।
গিলাতলা ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আল আমিনের নির্বাচনী মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শেখ আল-আমিনের নির্বাচনী পূর্ব প্রস্তুতি ও আলোচনা সভা গতকাল সন্ধা ৭ টায় গিলাতলা পচিমপাড়ায় অনুষ্ঠিত হয় । শেখ ইকরাম হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা শেখ রাজা রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য ও প্রধান শিক্ষক শেখ মোনতাজুর রহমান। এ সময় এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । মেম্বার প্রার্থী শেখ আলামিন বলেন এলকাবাসীর অনুরোধে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়েছি এবং নির্বাচিত হতে পারলে এলাকার সকল সমস্যা নিরসন সহ সুখে-দুখে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করার আহ্বান জানান ।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী যোগীপোল ইউনিয়নের তেলীগাতী পাকার মাথা ১ ও ২নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ মতবিনিময় ও কুশল বিনিময় করেন । ৮ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫ টায় যোগীপোল ইউনিয়নের তেলীগাতী পাকারমাথা, বাজার এলাকা থেকে শুরু করে কুয়েট রোড হয়ে ফুলবাড়ীগেট এসে শেষ হয়। চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে নির্বাচনে সহযোগীতা করলে যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রুপে রুপান্তরিত করবো এবং সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন উপহার দেয়ার লক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে সকলের নিকট দোয়া কামনা করেন। এসময় তার সাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী,খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ রাজিব, রাকিব, রবিউল, শেখ জাকির হোসেন, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, মোঃ বাবু, ওমর আলী, মোঃ রিমন, মোঃ রানা, জাকির হোসেন, বেগ রাসেল, যুবলীগ নেতা শাহরিয়ার খান, আব্দুর রহমান, সিবলী, নূর আলম, নূর ইসলাম, মিয়া খালিদ হোসেন সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গণসংযোগ ও মতবিনিময়কালে এলাকাবাসী বলেন, সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে হবে, এ লক্ষে বেগ লিয়াকত আলী’র কোন বিকল্প নাই। ২০২১ নির্বাচনে যোগীপোল ইউপি চেয়ারম্যান হিসেবে আমরা তাকেই চাই। এলক্ষে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান এলাকাবাসী।
ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেছেন, বছরের ৩৬৪ দিন সকলের, আর একদিন শুধু নারীদের। সারা বিশ্বে নারীরা এখন নেতৃত্ব দিচ্ছে। কাজের ক্ষেত্রে সকলে মিলে দেশের ও সমাজের জন্য কাজ করতে হবে। এ ক্ষেত্রে নারী পুরুষের কোন ভেদাভেদ থাকা উচিৎ নয়। দিন দিন নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বেড়েই চলেছে।
“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকাল সাড়ে ৩টায় ফুলতলা উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। কারুকথা নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর জাহান ও মুজাহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেঃ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, খাদ্য কর্মকর্তা পল্লোব কুমার ঘোষ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, জাগরণী চক্রের পুষ্টি প্রকল্পের এরিয়া স্পেশালিস্ট আশিষ কে চ্যাটার্জি, হিসাব রক্ষণ অফিসার তাসনিম সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহানা আক্তার, তথ্যসেবা সমন্বয়কারী সাথী খাতুন, একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রধান শিরিন, কাজল রায়, আক্তার অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নিতিশ কুমার মন্ডল প্রমুখ। পরে প্রধান অতিথি কেক কাটেন এবং উপজেলার ৪টি ইউনিয়নের অপরাজিতার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
তেরখাদায় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল তেরখাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজ্ওি ও নারী সংগঠনের নারী, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পিআইও সোহেল রানা।
আন্তর্জাতিক নারী দিবসে কালিগন্জ প্রেসক্লাব, নবযাত্রা প্রকল্পের আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নারী দিবসের প্রেরণা থেকেই নারী আন্দোলন আজ বিকশিত হয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস পালনে “করোনাকালে নারী নেতৃত্ব; গড়বে নতুন সমতার বিশ্ব” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম একথা বলেন। কালিগঞ্জ প্রেসক্লাব ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সদস্য ঈলা দেবী মল্লিক, নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশান স্পেশালিষ্ট মোক্তার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী, মহিবুল্লাহ।
রূপসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
রূপসা প্রতিনিধি
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ বেলা ১১ টায় র্যালি ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর এর সঞ্চালনায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন,বনকর্মকর্তা মো. মুজিবর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,তথ্যকর্মকর্তা দিলশানারা প্রমূখ। এছাড়া নারী দিবসে ৩দিনের পণ্যপ্রদশণী মেলার আয়োজন করা হয়।
দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যদায় উৎযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক এবং প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, , দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা অফিসার শাহাজান আলীী, সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান আছাদুল ইসলাম,নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার দপ্তর প্রধানগণ। দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিস্তারিত আলোচনাসহ কয়েকটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে।
গিলাতলা ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আল আমিনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শেখ আল-আমিনের এক নির্বাচনী পূর্ব প্রস্তুতি ও আলোচনা সভা গতকাল সন্ধা ৭ টায় গিলাতলা পশ্চিমপাড়া (গোলামনগরে) অনুষ্ঠিত হয় ।শেখ ইকরাম হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা শেখ রাজা রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য, প্রধান শিক্ষক ও ডাক্তার শেখ মোনতাজুর রহমান এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসি , এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । মেম্বার পদপ্রার্থী শেখ আলামিন বলেন এলকাবাসির অনুরোধে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়েছি । এবং নির্বাচিত হতে পারলে এলাকার সকল সমস্য নিরসন সহ সুখে-দুখে জনগণের পাশে থাকবো । এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করার আহ্বান জানান ।
ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্যদেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,পিআইও মোঃ আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুবউন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান,ওসি মোঃ ওবাইদুর রহমান,ইউপি চয়ারম্যান মোল্যা রেজোয়ান হোসেন প্রমূখ।সভা শেষে কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ,নবরশ্মি ও সতকাহন এর উদ্বোধন করেন প্রধান অতিথি।
ডুমুরিয়ায় পানি ব্যবস্থাপনা কমিটির অভিজ্ঞতা বিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্লু-গোল্ড প্রোগামের আয়োজনে ও পানি উন্নয়ন বোর্ড কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে পানি ব্যবস্থাপণা অবকাঠামো পরিচালন ও রক্ষনাবেক্ষণে ক্যাচমেন্ট কমিটির সদস্যদের এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকালে ২৭/২ পোল্ডারে ষষ্ঠীতলা স্লুইচগেট প্রাঙ্গনে আয়োজিত সভায় ক্যাচমেন্ট কমিটি,পানি ব্যবস্থাপনা সংগঠন ও সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ অংশগ্রহন করেন। সালতা-ভদ্রা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ এনামুল হক’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ব্লু-গোল্ড প্রোগ্রাম খুলনার জোনাল কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান।মোশারফ হোসেন গাজীর সঞ্চালনায় বক্তব্যদেন সংস্থার ট্রেনিং এক্সপার্ট মোঃ আবুল কাশেম,অচিন্ত্য কুমার দে,মোঃ মশিউর রহমান,ওমর ফারুক,মোজাফ্ফর হোসেন,মোনায়েম গাজী,পারভীন বেগম প্রমূখ।
মোড়েলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
আ.কুদ্দুস খান:
বাগেরহাটের মোড়েলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শেখ হাসিনার বারতা, নারী পরুষ সমতা’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন এপি ম্যানেজার লাভলী লাখি বিশ^াস, নারী সংঘটনের পক্ষে হাফিজা বেগম ও সালমা বেপারী। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন ও কেএমএসএস সহযোগিতায় ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নিজাম উদ্দিন।
ইন্দুরকানীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার রুপান্তর ও নারী কল্যাণ সোসাইটি উদ্যোগে নারী কল্যাণ সোসাইটি কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী কল্যাল সোসাইটির চেয়ারপার্সন নাজমুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দুরকানী নারী ফোরামের আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, ইউপি সদস্য নিগার সুলতানা,রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন, উপজেলা জিবিভি প্লাটফর্মে যুগ্ন আহবায়ক শাহিদুল ইসলাম, সদস্য মোঃ মনিরুজ্জামান খান,কে.এম শামীম রেজা সহ ইন্দুরকানী নারী ফোরামের সদস্যবৃন্দ।
ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চে আনন্দ উদ্যাপন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চে আনন্দ উদ্যাপিত। রোববার বিকালে ইন্দুরকানী থানা পুলিশের উদ্যোগে ঐহিতাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান, । এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সহকারী পুলিশ সুপার আবুল হাসান মিয়া,উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, আওয়ামীলীগ নেতা মৃধা মনিরুজ্জান, মনিরুজ্জামান সেলিম, প্রেস ক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মাহামুদল হক দুলাল, জেপি নেতা শাহীন হাওলাদার প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সংবর্ধনা প্রদান
যশোর অফিস
যশোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান হয়েছে। কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সিসিটিএস মিলনায়তনে আলোচনা ও সংবর্ধনা প্রদান করা হয়।
সকালে কলেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে নারী দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক সকিখা খাতুনের সভাপতিত্বে সিসিটিএস মিলনায়তনে মুক্তিযুদ্ধ মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন নির্বার্হী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার। আরও বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সনাক সভাপতি সুকুমার দাস, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি¬ক, শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, উইমের এন্ড ই কমার্স ফোরাম যশোরের নেত্রী মিছ ফারজানা, এফবিএবি কর্মকর্তা আবিদুর রহমান ও এনজিও ব্যক্তিত্ব জাকিয়া সুলতানা।
আলোচনা শেষে করোনা কালে যশোরে যে সকল নারী বিশেষ অবদান রেখেছেন তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা খাতুন, এনজিও ব্যক্তিত্ব ডক্টর আঞ্জেলা গোমেজ, পিংকুরীতা বিশ্বাস, মেরিনা আক্তার, অর্চনা বিশ্বাস, বিথিকা সরকার, লিপিকা দাশগুপ্ত, জাকিয়া সুলতানা, সাংবাদিক তহমিনা বিশ্বাস এবং এনজিও কর্মকর্তা আবিদুর রহমান।









































